Jump to ratings and reviews
Rate this book

অদিতি চৌহান #3

করাচি প্রোজেক্ট

Rate this book
ফাঁস হতে চলেছে এক আল্ট্রা সিক্রেট প্রোজেক্টের অন্ধকার কাহিনি… ২০০৩। করাচির কোনও এক গোপন ঠিকানায় জন্ম নেয় এক ভয়ঙ্কর চক্রান্ত। যে চক্রান্তে জড়িয়ে ছিল আইএসআই, লস্কর, হুজি, ডি কোম্পানি এবং কিছুটা আল কায়দাও। ২০০৫। শ্রমজীবী এক্সপ্রেসে এক ভয়ঙ্কর বিস্ফোরণ দিয়ে ভারতের বুকে নেমে আসে করাচি প্রোজেক্টের অভিশাপ। এর পরে অন্তত ১০টি বিস্ফোরণে প্রাণ হারায় পাঁচশোর বেশি মানুষ। ২০১০ সালে ভারতীয় ইন্টেলিজেন্স প্রথম জানতে পারে করাচি প্রোজেক্ট সম্পর্কে। কিন্তু তখনও তারা জানত না, আসল অপারেশনটাই বাকি। করাচি প্রোজেক্টের সবচেয়ে মারাত্মক চক্রান্ত: অপারেশন কায়ামত। যা সফল হলে প্রলয় হবে ভারতের বুকে। বাতিল হয়ে যাবে ভারত-আমেরিকা পরমাণু চুক্তি। আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে পড়বে ভারত। ইরাক থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছে এক ভয়ঙ্কর অস্ত্র। ভারতের বুকে চুরি যাচ্ছে রেডিওঅ্যাক্টিভ মেটেরিয়াল। নিউ ইয়র্কে বসে একটার পর একটা চাল চালছেন এক মার্কিন সেনেটর। আর ভারতের বুকে মারণ আঘাত হানতে তৈরি হচ্ছে কুখ্যাত এক পাক সন্ত্রাসবাদী— ইলিয়াস কাশ্মীরি। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন এনআইএ-র আইজি অদিতি চৌহান। ব্যর্থ হলে ভারতের বুকে নেমে আসবে এক ভযঙ্কর অভিশাপ। অদিতি পাশে পেয়েছেন ৫১ স্যাগ ইউনিটের কমান্ডিং অফিসারকে। কিন্তু এই লড়াইয়ে বন্ধুর চেয়ে অদিতির শত্রু সংখ্যা অনেক বেশি! অদিতি চৌহান কি পারবেন করাচি প্রোজেক্টকে থামাতে? সময় যে শেষ হয়ে আসছে। টিক টক, টিক টক, টিক টক…

360 pages, Hardcover

Published December 1, 2024

Loading...
Loading...

About the author

Koushik Das

12 books14 followers
কৌশিক দাশের জন্ম ১৯৭২ সালের ১ জুলাই, কলকাতায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ গ্রহণের সময় আনন্দবাজার পত্রিকায় যোগদান। বর্তমানে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদক। প্রথম উপন্যাস শয়তানের মা। ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে লেখা এই স্পোর্টস থ্রিলার আবির্ভাবেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বইটি পরবর্তীতে ইংরেজিতেও অনূদিত হয়। এর পর শক্তিরূপেণ, হাড়, করাচি প্রোজেক্ট, রক্তকরবী মার্ডারস- একের পর এক উপন্যাসে কৌশিক তাঁর মুনশিয়ানার ছাপ রেখেছেন। সিক্রেট সোসাইটি, স্পাই এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স, কভার্ট অপারেশন নিয়ে অনুপুঙ্খ গবেষণা এবং অনবদ্য বর্ণনশৈলীর সুবাদে কৌশিকের স্থান এ মুহূর্তে একুশ শতকীয় বাংলা থ্রিলার সাহিত্যের একদম প্রথম সারিতে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Anubrata Koley.
19 reviews2 followers
February 9, 2026
আজকালকার ‘Binge watching’এর যুগে আমরা যখন স্ক্রিনে বুঁদ হয়ে থাকি, তখন হাতেগোনা কিছু বই আমাদের বাধ্য করে ‘Binge reading'এর স্বাদ নিতে। কৌশিক দাশের ‘অদিতি চৌহান’ সিরিজের তৃতীয় অভিযান ‘করাচি প্রোজেক্ট’ ঠিক সেই ঘরানার একটি সৃষ্টি।
এটি কি স্রেফ একটি পলিটিক্যাল থ্রিলার? নাকি স্পোর্টস থ্রিলার? নাকি স্পাই থ্রিলার? বইটির শেষ পাতায় পৌঁছানোর পর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা বৃথা, কারণ লেখক এখানে সবকটি ঘরানাকে এমন এক সুচারু বুননে বেঁধেছেন যা বাংলা থ্রিলার সাহিত্যে খুব একটা দেখা যায় না।

গল্পের সূত্রপাত ঘটে ‘শয়তানের মা’ এবং ‘শিকারের সন্ধানে’র ঠিক পরের প্রেক্ষাপট থেকে। পাকিস্তানে আইএসআই মেজরকে হত্যা এবং আন্ডারওয়ার্ল্ড ডন ‘ডি’র অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তারকে গ্রেপ্তার করার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। লেখক গল্পের ক্যানভাসটিকে বড় করে তুলেছেন বাস্তব ইতিহাসের কিছু কালো অধ্যায়কে সঙ্গী করে। করাচি প্রোজেক্ট, ইলিয়াস কাশ্মীরি বা পুণের জার্মান বেকারির মতো নামগুলো আমাদের স্মৃতিতে আজও টাটকা। ভারতের বুকে ঘটে যাওয়া সেই সব নাশকতামূলক কাজের ছায়া এই উপন্যাসে এক ভয়ংকর ষড়যন্ত্রের রূপ নেয়।
গল্পের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমস। একদিকে আমেরিকান সেনেটর থেকে শুরু করে আইএসআই এজেন্ট, ‘ডি’ এবং তাঁর সিন্ডিকেট যাঁদের একমাত্র লক্ষ্য কমনওয়েলথ ভিলাতে রক্তক্ষয়ী নাশকতা ঘটিয়ে বিশ্বমঞ্চে ভারতকে কলুষিত করা। অন্যদিকে, এই হিমশীতল ষড়যন্ত্রের বিপরীতে অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন এনআইএ আইজি অদিতি চৌহান এবং তাঁর সুদক্ষ টিম। এই অভিযানে অদিতির যোগ্য সঙ্গী হিসেবে দেখা গেছে ইন্ডিয়ান আর্মির কমান্ডার সমরেশ এবং দিল্লি পুলিশকে। দেশপ্রেম এবং পেশাদারিত্বের এক অনন্য রসায়ন এই লড়াইকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

বইটি পড়ার সময় কখনো মনে হয়নি আমরা কেবল কোনো কাল্পনিক কাহিনী পড়ছি। লেখক কৌশিক দাশ এতটাই গবেষণালব্ধ তথ্যের ওপর ভিত্তি করে গল্পটি সাজিয়েছেন যে, মনে হয় এটি পর্দার আড়ালে ঘটে যাওয়া কোনো রুদ্ধশ্বাস সত্য কাহিনী। আমরা বড় পর্দায় ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখে যেভাবে উল্লাস প্রকাশ করি, অদিতি চৌহানের প্রতিটি অপারেশন পড়ার সময় পাঠক ঠিক ততটাই রোমাঞ্চ অনুভব করবেন।
লেখকের প্রধান শক্তি তাঁর গল্পের অভাবনীয় পট পরিবর্তন। বর্তমানের খামখেয়ালি আবহাওয়ার মতো এই গল্পের মোড়ও ক্ষণে ক্ষণে ঘোরে। এক মুহূর্তের জন্যও কাহিনী ঝুলে যায়নি বা একঘেয়েমি তৈরি করেনি। এছাড়া আগের বইগুলোর মতো এখানেও লেখক সমরাস্ত্র ও গোয়েন্দা প্রযুক্তির যে নিখুঁত বর্ণনা দিয়েছেন, তা তাঁর পরিণত লেখনীর পরিচায়ক। বিশেষ করে গল্পের অন্তিম লগ্নে অদিতি চৌহান এবং তাঁর সেই সিগনেচার ‘ক্যারাম্বিট নাইফ’র ব্যবহার পাঠককে এক চরম তৃপ্তি দেয়।

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন, গোয়েন্দা দপ্তরের অন্দরমহলের জটিলতা এবং ভারতের অখণ্ডতা রক্ষার এই লড়াই সব মিলিয়ে ‘করাচি প্রোজেক্ট’ এক অনন্য সৃষ্টি। বাংলা সাহিত্যে স্পাই থ্রিলার হিসাবে লেখক কৌশিক দাশ এবং তাঁর অদিতি চৌহান সিরিজ এক দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।।
Displaying 1 - 1 of 1 review