Jump to ratings and reviews
Rate this book

কারগিয়েল সাহেবের কবর

Rate this book
প্রায় পাঁচ দশক আগে এক ভৌতিক ছবির শুটিং করতে গিয়ে পুরো ছবির ইউনিট শুটিং স্পট থেকে পালিয়ে এসেছিল। কী ঘটেছিল সেখানে? কেনই-বা সেই ছবির কথা কেউ উল্লেখ করতে চায় না এখন? দুই সিনে-সাংবাদিক অর্ণব আর আবিদ অনুসন্ধানে নেমে নিজেরাই জড়িয়ে গেল রহস্যের জালে।
অখ্যাত তরুণ সাহিত্যিক বিনয় ঘোষের কাছে ফোন করলেন শিল্পপতি আবুল কাশেম আলীর ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন সাহেব। খুব জরুরি কাজ আছে, আগামীকাল অবশ্যই অফিসে এসে দেখা করতে হবে। বিনয় বুঝে উঠতে পারল না তার সাথে কাশেম আলী সাহেবের কী কাজ থাকতে পারে! কিছু না বুঝেই সে এক অন্ধকার ফাঁদে পা দিয়ে বসল।
১৯২৭ সালের ঢাকা শহর। বুড়িগঙ্গার বাতাস গায়ে এসে লাগতেই ঘুম ভাঙল ইমাম হোসেনের। আজ সন্ধেটা অন্য সব দিনের মতো নয়। কোথায় যেন লুকিয়ে আছে অচেনা অন্ধকার। বন্ধু বিপিনের খোঁজে সে পল্টনে তাদের বাড়িতে যায়। কী যেন অনুষ্ঠান চলছে এই বাড়িতে। বাড়ির সিঁড়িতে বসে বিপিন তার বন্ধুকে শোনায় একশ বছর আগের চেপে রাখা এক ইতিহাসের গল্প। কিন্তু এই গল্পে ইমামের ভূমিকা কী?
এই সংগ্রহের আটটি গল্পই ব্যাপ্তি, আঙ্গিক ও বিষয়বস্তুতে একটি অপরটি থেকে আলাদা। বাংলা কিশোরসাহিত্যের অতিপ্রাকৃত ধারায় নিলয় নন্দীর নাম ক্রমেই বিশিষ্ট হয়ে উঠছে। কারগিয়েল সাহেবের কবর নিঃসন্দেহে এই ধারায় এক ভিন্ন মাত্রার সংযোজন।

Hardcover

First published January 1, 2026

1 person want to read

About the author

Niloy Nandy

13 books14 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Raihan Ferdous  Bappy.
253 reviews14 followers
January 7, 2026
নিলয় নন্দীর 'কারগিয়েল সাহেবের কবর' বইটা শেষ করলাম। আটটা গল্প দিয়ে সাজানো হয়েছে বইটা। গল্পগুলা অতিপ্রাকৃত ধাঁচের। আমার ফেভারিট জনরা তো আর বলতে হবে না আশা করি। অবশ্যই হরর জনরা। তো বুঝতেই পারছেন প্রচুর এক্সাইটেড ছিলাম বইটা নিয়ে।
যাইহোক, বইয়ের কথা বলি। ১২০ পৃষ্ঠার বই। ছোট একখানা বই-ই বলা চলে। নিলয় নন্দী আটটা গল্পের শুরুগুলা বেশ চমৎকার করেই করেছেন। গল্পগুলাতে রহস্য আছে, ভৌতিক আবহ আছে, অদ্ভুত নীরবতা দরকার যেখানে সেইটাও আছে। সমস্যা শুরু হয় অন্য জায়গায়। সমস্যা হচ্ছে, গল্পগুলা পড়ে মনে হয় যেনো পূর্ণতা পেলো না। বড্ড তাড়াহুড়ো চোখে পড়ে। তার সাথে মনে হয় গল্পের খেই হারিয়ে যাচ্ছে। তবে, নিলয় নন্দীর লেখার হাত ভালো। এটা বই পড়েই বুঝতে পারবেন।

আটটা গল্পের মধ্যে আমার পছন্দের গল্প হচ্ছে 'ফেরা'। এই একটা গল্প যেখানে নিলয় বাবুর লেখার মুন্সীয়ানার প্রমাণ পাওয়া যায়। অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে।

বইয়ের সবচাইতে চমৎকার দিক হচ্ছে এই বইয়ের ইলাস্ট্রেশন। খুবই চমৎকার! প্রত্যেকটা ইলাস্ট্রেশন বারবার দেখতে ইচ্ছে করে।

সবমিলিয়ে, বই এভারেজ। অল্প বয়সে পড়লে বেশি ভালো লাগতো মনে হয়। এখন এভারেজের উপর বলতে পারলাম না।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.