Jump to ratings and reviews
Rate this book

উপেক্ষিতা

Rate this book
শুরুতেই বলে রাখা ভালো, এইটা সুনির্দিষ্টভাবে কোনো বই না।

এইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প; যা ভিন্টেজ কাগজে প্রিন্ট করে এক কোনা ফুটো করে সুতলি দিয়ে বাঁধা একটি স্যুভেনির।

24 pages, Unknown Binding

First published January 1, 2025

Loading...
Loading...

About the author

Bibhutibhushan Bandyopadhyay

224 books1,231 followers
Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (14%)
4 stars
11 (52%)
3 stars
5 (23%)
2 stars
2 (9%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Pritom Paul.
138 reviews1 follower
August 17, 2026
আমার পড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা প্রথম গল্প ছিল এটি দীর্ঘ সময় বই পড়া থেকে বিরত ছিলাম এই গল্পটি পড়ে আবার বই পড়ার প্রতি আমার আগ্রহ জন্মায়। এক কথায় গল্পটির প্লট অসাধারণ জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। কত সম্পর্ক কত কিছুর মধ্য দিয়ে আমাদের মানবজীবন কিছু সম্পর্ক সারাজীবন হৃদয়ে গভীর একটা ছবি তৈরি করে দেয়,সেটা কখনই মুছে ফেলা যায় না। গল্পটিও সেরকম।
Profile Image for Samia Rashid.
348 reviews19 followers
January 23, 2026
বিমল, সদ্য কলেজ পাশ করা এক যুবক। সংসারের অবস্থা ভাল ছিল না বিধায় স্কুলমাস্টারি নিয়ে হুগলি জেলার এক গ্রামে গিয়ে একা জীবন যুদ্ধ শুরু করে। বাসা থেকে স্কুলের পথে যেতে যেতেই এক গৃহস্থ বউয়ের সাথে পরিচয় হয়। আস্তে আস্তে তাদের সম্পর্কটা আপন ভাই-বোনের মত গড়ে উঠে। বউদি বিমলের জন্য এটা-ওটা খাবার এনে হাতে ধরিয়ে দিত, স্নেহ-মমতার ছায়ায় ভরপুর হয়ে ছিল তাদের এই সম্পর্কটা। কিন্তু নিয়তির খেলায় সবকিছু আর আগের মত থাকে না। ভাগ্যের চাকা ঘোরাতে বিমল পাড়ি জমায় বিদেশ বিভূঁইয়ে।

এর প্রায় পঁচিশ-ছাব্বিশ বছর পর এইসব স্মৃতিগুলো বিমল মনে করে আর ভাবে, আজও কি বউদি বেঁচে আছে? সেই গ্রামেই কি আছে এখনো? কেমন আছে বউদি?
Profile Image for Progoti Paul.
91 reviews6 followers
May 19, 2026
‎আমি এই মেজদিকেই জানতুম, তিনি আমায় বড়ো ভালোবাসতেন। তিনি আমার চেয়েও ছয় বৎসরের বড়ো ছিলেন।
‎
‎তাঁর দৃষ্টি একটু ব্যথা-কাতর হয়ে এল, জিজ্ঞাসা করলেন—তোমার মেজদি থাকলে এখন তাঁর বয়স হত কত?
‎
‎বললুম—এই ছাব্বিশ বছর।
‎
‎তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন—তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে, না?
‎
‎
‎
‎ছোট্ট একটা জীবন ! এই জীবনে কতো কতো মানুষের সাথে আমাদের পরিচয় হয়, এর মধ্যে কেউ কেউ আজীবন আমাদের মনের মধ্যে গভীর রেখাপাত করেন... এমনই যে যখন তারা আমাদের জীবনে থাকেন না তখনো মনের অজান্তে তাদের স্মৃতি রোমন্থন করে দীর্ঘশ্বাস বের হয়ে আসে! তেমন ই সদ্য কলেজ পাশ করা এক যুবক বিমল, যে কি না পরিবারের হাল ধরতে ( যার বাবা বছর দুয়েক আগে মারা গিয়েছে) হুগলি জেলার এক গ্রামে গিয়ে একা জীবন যুদ্ধ শুরু করে কিন্তু চলতি পথে বছর ছাব্বিশের এক গ্রাম্যবধূর মাঝে নিজের মৃতা মেঝদিকে খুঁজে পায়। পাতানো ভাইবোনের সম্পর্কটা হয়ে গিয়েছিলো আপন ভাই বোনের মতোই... তার সেই বোন পরম মমতায় এটা-ওটা খাবার কলাপাতায় মুড়ে এনে তার হাতে ধরিয়ে দিত, স্নেহ করতো। তারপর ভাগ্যের পরিহাসে তাদের সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও বিমল এখনো তার সেই বোনটির কথা মনে করে, ' ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লিবধু, তুমি আজও কী আছ? এই সুদীর্ঘ পঁচিশ বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেইরকম জল আনতে যাও? '
‎

‎মূলত, রক্তের সম্পর্কের বাইরেও মমতামিশ্রিত দুটি সম্পর্ককে বিভূতিভূষণ তাঁর গল্পটিতে ফুটিয়ে তুলেছেন, যা বর্ণনাতীত...
‎
‎
‎
‎
Profile Image for Ruman  Jamadder Rabby.
19 reviews
September 4, 2026
উপেক্ষিতা পড়ার পর আমার সবচেয়ে বেশি যে বিষয়টি মনে রয়ে গেছে, তা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতিকে দেখার চোখ। গল্পের ঘটনাগুলোর পাশাপাশি প্রকৃতি যেন এখানে আলাদা একটি চরিত্র হয়ে উঠেছে। গ্রামের পথ, গাছপালা, আলো-ছায়া, চারপাশের নিস্তব্ধতা—সবকিছুর বর্ণনায় এমন একটা মায়া আছে, যা পড়তে পড়তে গল্পের ভেতরটাকে আরও গভীর করে তোলে। তাঁর প্রকৃতির বর্ণনা আমার কাছে গল্পটির অন্যতম সেরা দিক।

তবে গল্পের শেষটা বেশ কষ্ট দিয়েছে। বিশেষ করে শেষের দিকে বৌদির সঙ্গে দেখা না হওয়াটা খুব বেশি নাড়া দিয়েছে। এতটা কাছে থেকেও শেষ পর্যন্ত দেখা না হওয়া—এই অপূর্ণতাটাই গল্প শেষ হওয়ার পরও মনে থেকে যায়। মনে হয়েছে, কিছু সম্পর্কের সবচেয়ে বড় বেদনা হয়তো তাদের অসম্পূর্ণতাতেই।

উপেক্ষিতা হয়তো আমার কাছে বিভূতিভূষণের সেরা গল্পগুলোর একটি হয়ে ওঠেনি, কিন্তু এর আবহ, প্রকৃতির প্রতি লেখকের মুগ্ধ দৃষ্টি এবং শেষের সেই বিষণ্ণতা গল্পটিকে মনে রাখার মতো করে দিয়েছে।
Profile Image for সুমাইয়া সুমি.
248 reviews7 followers
December 25, 2025
পথ চলতে অনেক মানুষ আমাদের জীবনে আসে। তাদের কারোর কারোর সাথে আমাদের এই এক জীবনে হয়তো আর কখনোই দেখা হবে না। কিন্তু যে সময়টুকু জুড়ে ছিলো তা মনে দাগ কেটে গেছে। কোন এক নির্জন সন্ধ্যায় হয়তো মনে পড়ে যাবে। সময়ের স্রোতে আর জীবিকার তাগিদে যারা জীবনে না চাইতেও উপেক্ষিত হয়ে রয়ে গেছে।
Displaying 1 - 5 of 5 reviews