স্বর্ণযুগের নয় গোয়েন্দা
অনুবাদ ও টীকা - অমিতাভ মুখোপাধ্যায়
এখানে গোয়েন্দা স্বর্ণযুগ হিসাবে ধরা উনিশ শতকের প্রথম দশকের নয়টি গল্প নিয়ে রচিত। গল্প গুলি নিম্ন লিখিত
চুরি যাওয়া চিঠি - এডগার অ্যালান পো
গ্লাসগো রহস্য - ব্যারনেস অজি
তেরো নম্বর সেলের সমস্যা - জাক ফিউট্রেল
নিঃশব্দ বুলেট -- আর্থার বি রিভ
একটি নৌবিদ্রোহের রেশ - রিচার্ড অস্টিন ফ্রিম্যান
পুরস্কার-দু-লাখ ফ্রা - মরিস লেব্লা
ডায়োনিসাসের মুদ্রা - আর্নেস্ট ব্রামা
আটপেজি হ্যামলেট - ভিনসেন্ট স্টারেট
জেফ্রী মেইনের মৃত্যু - ডাশিয়েল হ্যামেট
এগুলির মধ্যে আমার গ্লাসগো রহস্য, তেরো নম্বর সেলের সমস্যা, নিঃশব্দ বুলেট আর একটি নৌ বিদ্রোহের রেশ আমার খুব ভালো লেগেছে, এই গল্পগুলোর রহস্য বেশ জমাটি এবং অনুবাদ ও টীকা সহ পড়তে গিয়ে মনেই হয়না এগুলি অনুবাদ করা গল্প। শার্লক হোমসের পাস্টিশ আটপেজী হ্যামলেট গল্পটিও পড়তে ভালো লাগে, যদিও রহস্য এখানে তেমন কিছু নেই কিন্তু গল্পের টানে ও ভালো অনুবাদের জন্য পড়তে ভালো লাগে, যদিও আমার গল্পের শিরোনামটি আমার ভালো লাগেনি। চুরি যাওয়া চিঠি আরেকটু পুরোনো সময়ের গল্প বাকি গুলোর তুলনায়, পড়তে খারাপ লাগে না অনুবাদ ও টীকা আমায় সাহায্য করেছে পড়ায়। অপর দিকে জেফ্রি মেইনের মৃত্যু বাকি গল্প গুলির তুলনায় একটু আধুনিক এখানে অনেকটা হার্ড বইলড গোয়েন্দার পূর্বসুরী দেখতে পাই আমরা, গোয়েন্দা গল্প এখানে সাবালক হয়ে উঠেছে।
বাকি দুটি গল্প পুরস্কার দু লাখ ফ্রা ও ডায়ানোসিসের মুদ্রা এই সংকলনের বাকি গল্প গুলির তুলনায় কমজোরি পড়তে ও বুঝতে আমায় বেগ পেতে হয়েছে। এগুলির বদলে অন্য গল্প চয়ন করা হলে সংকলনটি সর্বাঙ্গ সুন্দর হত।
এই বইতে খুবই সাবলীল ভাষান্তর করা হয়েছে, পড়ে মনেই হচ্ছে না অনুবাদ পড়ছি। আর টীকা গুলো বেশ কিছু জায়গায় আমায় গল্পের বিভিন্ন তথ্য বুঝতে সাহায্য করেছে। সব মিলিয়ে পড়তে বেশ ভালো লাগছে।
মাঝে ঠিক করেছিলাম অনুবাদ সাহিত্য আর পড়বো না। এই বইটি আমার মত বদলাতে সাহায্য করেছে।