What do you think?

আবার তিনটি মেডিকেল থ্রিলার
দীপশিখা মুখার্জি বেঙ্গল মেডিকেল কলেজের ময়না তদন্তের ডাক্তার। তিনটি আলাদা তদন্তের স্বার্থে তার কাছে আসে কলকাতা পুলিশের অফিসার বরুণ সরকার। ‘অন্ধকারে দীপশিখা’ উপন্যাসে বেঙ্গল মেডিকেল কলেজের একের পর এক ডাক্তারি ছাত্রছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটছে। সংবাদমাধ্যম ও সমাজমাধ্যম বলছে এগুলি সিরিয়াল কিলিং। কলকাতার মানসিক স্বাস্থ্যকেন্দ্র ‘মনোময় ফাউন্ডেশান’-এর মনোচিকিৎসক এবং গবেষক অনির্বাণ সেন কর্মক্ষেত্রে খুন হয়েছেন মাথায় হাতুড়ির আঘাতে। খুনি ওই কেন্দ্রে উপস্থিত কয়েকজন ব্যক্তির মধ্যে একজন। এই নিয়েই রহস্য উপন্যাস 'গভীর জলের মাছ।' ‘দীপশিখার আলো’ উপন্যাসে বেঙ্গল মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের স্নাতকোত্তর ছাত্রী শতরূপার মৃত্যু হয় গাড়ি দুর্ঘটনায়, গভীর রাতে। পাশাপাশি, ময়দানের আশপাশে খুন হতে থাকে ভবঘুরে, নেশাড়ু এবং যৌনকর্মীর সন্ধান করতে থাকা তিনজন মানুষ, যাদের মুখের মধ্যে ঢোকানো রয়েছে ইস্কাবনের টেক্কা, রুইতনের সাহেব এবং চিরিতনের গোলাম। সারা শহর চিন্তিত হরতনের বিবির খুন আটকানো নিয়ে। শতরূপার অস্বাভাবিক মৃত্যু রহস্যের সমাধান নিয়ে আর কেউ চিন্তিত নয়। রাজনৈতিক, প্রশাসনিক ও পারিবারিক চাপ সামলে দীপশিখা-বরুণ জুটি কীভাবে তিন রহস্যের সমাধান করে? সেই নিয়েই এই টানটান তিনটি থ্রিলার।
308 pages, Hardcover
Published December 1, 2025
About the author
Indranil Sanyal
37 books57 followersইন্দ্রনীল সান্যালের জন্ম হাওড়ার বালিতে, ১৯৬৬ সালে। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে এম বি বি এস। প্যাথলজিতে এম ডি, পিজি হাসপাতাল থেকে।সরকারি চাকরির সূত্রে কাজ করেছেন সুন্দরবনের প্রত্যন্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মহাকরণের ডিসপেনসারিতে, লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে গঙ্গাসাগর মেলার হেল্থ ক্যাম্পে।বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত।প্রথম প্রকাশিত গল্প ২০০৪ সালে ‘উনিশকুড়ি’ পত্রিকায়।শখ: বই পড়া, ফেসবুকে ফার্মভিল এবং হ্যাপি অ্যাকোয়ারিয়াম খেলা, সুদোকু সমাধান।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
January 24, 2026
ABAR TINTI MEDICAL THRILLER FOLLOWS OUR PROTAGONIST DEEPSIKHA OF BENGAL MEDICAL COLLEGE
THE 1ST STORY ONDHOKARE DEEPSIKHA IS OF HOSTEL SUICIDE GOOD STORY WAS NOT GREAT
GOBHIR JOLER MAACH ON THE OTHER HAND SHORT STORY WAS VERY GOOD THE CULPRIT IS EQUALLY UNDERSTANBLE OF HIS STANCE VERY WELL WRITTEN.
BUT THE BEST WAS DEEPSIKAR ALO ONE THE FINEST GENRE BENDING MEDICAL THRILLERS ,উত্তেজনাপূর্ণ গতিময়তা এবং গভীর রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে দীপশিখা ও বরুণের মধ্যকার বলিষ্ঠ দলীয় সমন্বয়। আবহ: গাম্ভীর্যপূর্ণ ও বুদ্ধিদীপ্ত; কলকাতার প্রাতিষ্ঠানিক ও চিকিৎসা-সংক্রান্ত প্রেক্ষাপটে গভীরভাবে প্রোথিত।
WITH SERIAL KILLING AND THE SHARP DEDUCTIONS OF DEEPSIKHA FOLLOWING MANY OBSTACLES IS COMMENDABLE.
4/5