Jump to ratings and reviews
Rate this book

রবিনহুড কমিক্স সমগ্র

Rate this book
ময়ূখ চৌধুরী (প্রকৃত নাম শক্তিপ্রসাদ রায়চৌধুরী)-র জন্ম শতবার্ষিকীতে ‘বুক ফার্ম’-এর তরফ থেকে শিল্পীকে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য। বন্য জীবজন্তুর অলংকরণে তাঁর সমকক্ষ মেলা কঠিন এবং তাঁর সুদীর্ঘ ‘রবিনহুড কমিক্স সিরিজ’— বাঙালি পাঠকের হৃদয়ে চিরকাল সমাদৃত হবে। বর্তমান সংকলনে রবিনহুডের মোট সাতটি কমিক্স প্রকাশকাল অনুসারে রাখা হল ও রবিনহুড নিয়ে লেখা তাঁর দুটি গল্পও সঙ্গে থাকল। প্রসঙ্গত, ময়ূখ চৌধুরীর আঁকা মূল সাদা-কালো ভিনটেজ রবিনহুড কমিক্সের স্বাদ অক্ষত রাখার জন্যে কোনোরকম ‘ডিজিটাল কালার’ করা হয়নি।

এই প্রথমবার দুই মলাটের মধ্যে ময়ূখ চৌধুরী সৃষ্ট যাবতীয় ‘রবিনহুড’ কমিক্স ও কাহিনি একত্রিত হল।

192 pages, Paperback

Published August 1, 2025

Loading...
Loading...

About the author

Mayukh Chowdhury

33 books3 followers
One of the most talented comics artists in India whose works were in Bengali language. He wrote under a pseudonym (real name Shaktiprasad Raychowdhury). He refused to take photographs of himself. He still has not recieved the recognition he deserves for his works. Much about him still remains unknown

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Sharanya Mukherji.
131 reviews1 follower
June 13, 2026
কিংবদন্তি ও ইতিহাসের ফ্যাব্রিকে বোনা একটি চরিত্র হচ্ছে রবিনহুড - যার অন্যায়ের প্রতি রুখে দাঁড়ানোর মনোভাব যেকোন প্রজন্মের রেবেলিয়াস phaseএর thought process and attitudeএর দিক থেকে এক বড় আদর্শ হয়ে দাঁড়ায়। সেটা ৪০এর ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াই হোক কি মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০এর দশকের ভিয়েতনাম যুদ্ধের বিরূদ্ধে গড়ে ওঠা সাইকেডেলিক কাউন্টার কালচার। স্থান কাল পাত্র সবই বদলায় - শুধু বদলায় না বিপ্লবের মনোভাব - বদলায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর এই বদলের উদ্দীপনা ও ঝড়ের প্রতীক হচ্ছেন - এই Sherwood জঙ্গলে বাসিত একজন দুঃসাহসিক দস্যু - যে ধর্ম জাতি নির্বিশেষে দুঃখীদের অভিবাবক ও রক্ষি।

প্রত্যেকটা গল্পের মধ্যে এক অনাবিল আনন্দ ও অ্যাডভেঞ্চারের ছোঁয়া। It's all written in good fun and frolic, where you laugh and get thrilled at every moment... মনের মধ্যে একটি উদ্বেগ আসে এরপর কি হবে এটা জানার জন্য। মনের মধ্যে - যার ফলে এই পাঠক যখন এই graphic novelটি শেষ করলাম তখন মনের মধ্যে এক বিষন্নতার ভাব চলে আসে। যেন এই অল্প ক'দিনের মধ্যে বড় আপন হয়ে উঠছিল এই চরিত্রটি। কিন্তু সব জিনিসের মত এটিরও একটা শেষ আছে আর এই শেষটা মহা আনন্দে গ্রহণ করলাম। Pure action - adventure at its best 💕

এবার আসা যাক on the king of versatility - ময়ূখ চৌধুরী - chowdhury had really out done himself in this graphic novel - making his artwork that should be placed in a museum - বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে Jack Kirby বা Geoff Campion যারা Davy Crocket / Buck Jones / Captain Americaর মতো Western / Golden Age Comics আঁকতেন তাদের কথা মনে পড়ে যায়। প্রত্যেকটা প্যানেল ডিজাইন থেকে শুরু করে character design অব্দি সবেতেই যেন এক প্রাণবন্ত ব্যাপার আছে। যেটা দেখে সত্যি এই দুই চোখ জুড়িয়ে যায়। যেকোনো American বা British graphic novelএর সাথে হাড্ডা হাড্ডি লড়াই দিতে পারে এই গ্রাফিক নোবেলের ইলাস্ট্রেশন গুলো দেখে। I would definitely demand a posthumous Eisener award for Chowdhury's work...

Highly highly recommend - আরেকটা জিনিস বলি - যদি ময়ূখ চৌধুরীর গ্রাফিক নভেলিস্ট না হয়ে শুধু একজন সাহিত্যিক হতেন তাতেও উনি সাহিত্যে জগতের খেলার মাঠে চার ও ছয় মেরেই যেতেন। কারণ ওনার লেখা দুটি গল্পও এই গ্রন্থখানির মধ্যে আছে - আর সেটা পড়ে এই পাঠকের মনে হয়েছে - his writing is so vivid it feels as if the visuals are playing in front of your eyes like a movie screen...

পুনশ্চ - বুকফার্ম no doubt খুবই সুন্দর ভাবে কাহিনী গুলি পরিবেশিত করেছেন - পাতার কোয়ালিটি থেকে শুরু করে প্রচ্ছদ সবই খুবই উঁচু মানের হয়েছে সেটা বলাই বাহুল্য।।
Displaying 1 of 1 review