Jump to ratings and reviews
Rate this book

ফ্র্যাংক শ্যানন #০২

উত্তপ্ত জনপদ

Rate this book

Paperback

First published January 1, 1988

18 people want to read

About the author

Shawkat Hossain

62 books13 followers
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (24%)
4 stars
15 (51%)
3 stars
7 (24%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Farhan.
736 reviews12 followers
December 6, 2021
একদম আদি যুগের সেবা'র ক্লাসিক ওয়েস্টার্ন। পড়তেই হবে।
Profile Image for Redwan Hasan.
308 reviews11 followers
August 17, 2018
Writing seems kinda boring, westerns usually are packed with action but not this one, yet it was okay.
Profile Image for Jannatul Runa.
13 reviews
September 8, 2025
পুরনো অভ্যাস, মানুষ, পেশা কিংবা পরিচয় সব ফেলে সামনে এগিয়ে যাওয়া যায়। কিন্তু ভাগ্য? তাকে কি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া যায়? ভাগ্যকে আজীবন সাথে নিয়েই এগিয়ে যেতে হয়। তাই তো মানুষের জীবনে প্রত্যাশার থেকে অপ্রত্যাশিত ঘটনাই বেশি ঘটে।

◼️ প্রচ্ছদ ও নামকরণ -

বইয়ের ঘটনাপ্রবাহের সাথে নামকরণের স্বার্থকতা লক্ষ্য করা যায়। তবে আমি বইয়ের প্রচ্ছদ খেয়াল করেছি বইটা পড়া শেষে। বই পড়া শেষে খেয়াল করে দেখলাম বইয়ের প্রত্যেকটা ঘটনা সূক্ষ্মভাবে প্রচ্ছদে ফুটিয়ে তোলা হয়েছে।

◼️ কাহিনী সংক্ষেপ -

হর্সহেড শহরে নিজের আধিপত্য বিস্তার করতে পশ্চিম থেকে আসে বেন টেটলো। অন্যায়ভাবে র্ ্যাঞ্জের দখল নিয়ে নিজের গরুর পালের বিস্তার করাই মূল উদ্দেশ্য। টেটলোর সাথে আছে ডি হ্যাভালিক, রেড, গ্যাটসহ আরো অনেকে। শহরের মানুষেরা বাধ্য হয়ে চুপ থাকলেও সেখানে আগমন ঘটে শ্যাননের। কি তার পরিচয়? কোথা থেকে এসেছে সবই রহস্য। শ্যানন প্রতিবাদ করতে থাকে একের পর এক, মুহূর্তেই পুরো নগরী হয়ে ওঠে উত্তপ্ত। ছেলে, ক্ষমতা, অহংকার সব হারিয়ে ক্ষ্যাপা টেটলো কি চুপ করে থাকবে? কি হবে পারে তার পরবর্তী প্রতিক্রিয়া!

◼️ পাঠ প্রতিক্রিয়া ও পর্যালোচনা -

এ বইয়ে রহস্য ছিল কম কিন্তু এডভেঞ্চার আর থ্রিল ছিল পুরোদমে ষোল আনা। ক্রিয়া আর প্রতিক্রিয়ার প্রতিটি মুহূর্ত টান টান উত্তেজনাকর ছিল। আমি প্রতি মুহূর্তে অপেক্ষা করছিলাম প্রতিপক্ষ থেকে ঠিক কেমন পদক্ষেপ নেওয়া হয়।

উত্তপ্ত প্রতি মুহূর্তের মধ্যে কিছু প্রশান্তিদায়ক মুহূর্তও ছিল। রিটা উইলিয়ামস, অনিশ্চিত জীবনের তোপে যাকে ফেলে এগিয়ে গিয়েছিল শ্যানন। ভাগ্যের জোরে আবার দেখা তাদের। ওদের দেখা হওয়া থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো চমৎকার ছিল।

গল্পের শব্দ বুনন চমৎকার। বাক্য এবং বিভিন্ন মুহূর্ত প্রাঞ্জল করে তুলেছে। বিশেষ করে শ্যাননের দেওয়া মায়া উপত্যকার বর্ণনা। এই বর্ণনা পড়ে আমারও ইচ্ছে করছিল মায়া উপত্যকায় গিয়ে বসবাসের জায়গা তৈরি করে ফেলি। অবশেষে এন্ডিং, এতো চমৎকার ছিল আমার মনে গেঁথে আছে। এর থেকে পারফেক্ট এন্ডিং এই বইয়ের জন্য হতে পারে না।

‌ ◼️ বই পরিচিতি -

বই: উত্তপ্ত জনপদ
লেখক: শওকত হোসেন
প্রথম প্রকাশ: ১৯৮৮সাল
পৃষ্ঠা সংখ্যা: ২২৪
প্রকাশনী: সেবা
মুদ্রিত মূল্য: ১৯টাকা
রিভিউ: জান্নাতুল ফেরদৌসী রুনা
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.