টুল হার্ডির অপরাধ, সেলুনে যখন খুন হলো ওখানে সে উপস্থিত ছিল। হিসেবে দেখা যায় গুলি হয়েছে চারটে, কিন্তু জন লুগান খুন হয়েছে পঞ্চম গুলিতে। শেষ গুলিটা কে করল এই প্রশ্নের জবাব দিতে হবে হার্ডিকে, তা না হলে আইন তাকে ছাড়বে না। সুযোগ আছে, ইচ্ছে করলে পালিয়ে বাঁচা যায়। কিন্তু ভয় পেয়ে পালানো তার স্বভাব নয়।