শিখা বলল, 'সেদিন বলেছিলাম - আমাকে নাও। আজ কিন্তু সে-কথা বলতে পারব না। সেদিন তোমার চেহারা কি রকম হয়েছিল, আজও আমি স্পষ্ট মনে করতে পারি, জাহিদ। তখন ভাল করে বুঝিনি, পরে বুঝেছি, তুমি আমাকে দুশ্চরিত্রা ভেবেছিলে।'
শেখ আবদুল হাকিম জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ৪ বছর বয়সে বাংলাদেশে আসেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। নিজের রচনা আর অনুবাদ মিলিয়ে বইয়ের সংখ্যা কয়েক শ।