মায়ের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করেছে ও - মিনতি এখন প্রখ্যাত মঞ্চাভিনেত্রী। প্রতিভাবান এক তরুণ চিত্র-পরিচালক কাফি চৌধুরীর চোখে পড়ে গেল। ছবি তৈরি করবে ওকে নিয়ে... শুধু তাই নয়, আরও অনেক স্বপ্ন দেখতে শুরু করলো কাফি। কিন্তু মিনতির হৃদয় যে এক তরুণ চিত্রকরের দখলে। ভালবাসে ওরা পরষ্পরকে। কিন্তু হঠাৎ করেই প্রত্যাখান করল ওকে চিত্রকর - অকারণে।
কোনদিকেই তো আর কূল দেখা যাচ্ছে না।