Jump to ratings and reviews
Rate this book

টোকিয়ো-দ্য ডেভিল অব নানকিং

Rate this book
গ্রে নামের এক নিঃসঙ্গ ইংরেজ তরুণী জাপানে এসেছে এক বিরল ভিডিয়োর সন্ধানে। বলা হয়ে থাকে, মানবেতিহাসের বিভৎসতম অধ্যায় হিসাবে স্বীকৃত, ১৯৩৭ সালে জাপানিজ সেনাবাহিনী কর্তৃক সংঘটিত নানকিং হত্যাযজ্ঞের এক নিষ্ঠুর ঘটনার বাস্তব চিত্র ধারণ করে ভিডিয়োটি। তার এই অনুসন্ধান তাকে নিয়ে যায় এক অন্তর্মুখী পণ্ডিতের কাছে, এক হুইলচেয়ারে বন্দী গ্যাংস্টারের কাছে। লোকটির সম্পর্কে বলা হয় যে, এক রহস্যময় ওষুধের মাধ্যমে মৃত্যুর হাত থেকে পালিয়ে রয়েছে সে। ঘটনার ধারাবাহিকতায় গ্রে'র দেখা হয় এক সুদর্শন আমেরিকানের সাথে, যার আগ্রহের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার উদ্দেশ্য।
সবমিলিয়ে উপন্যাসটি হয়ে উঠেছে ভয়, রহস্য, ইতিহাস আর এক অলৌকিক সৌন্দর্যের সম্মিলিত এক রোমাঞ্চকর কাহিনি।

Hardcover

Published December 27, 2025

Loading...
Loading...

About the author

Mo Hayder

23 books2,596 followers
Mo Hayder left school at fifteen. She worked as a barmaid, security guard, film-maker, hostess in a Tokyo club, educational administrator and teacher of English as a foreign language in Asia. She had an MA in film from The American University in Washington DC and an MA in creative writing from Bath Spa University UK.

Mo lived in Bath with her daughter Lotte-Genevieve. She was also the actress Candy Davis, who was most known as the blonde secretary on “ Are You Being Served?”

Series:
* Jack Caffery

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Raihan Ferdous  Bappy.
277 reviews17 followers
February 17, 2026
১৯৩৭ সালের নানকিং হত্যাযজ্ঞ সম্পর্কে যারা জানেন না, তারা একটু ইন্টারনেট ঘাঁটলেই জানতে পারবেন। নানকিং গণহত্যাকে মানব ইতিহাসের সবচাইতে জঘন্য গণহত্যাগুলোর মধ্যে অন্যতম হিসেবে ধরা হয়। জাপানিজ সৈন্যরা চীনের তৎকালীন রাজধানী নানকিং-এ এই গণহত্যা চালায়। এ সময়ের মাঝে প্রায় তিন লাখ নারী, পুরুষ আর শিশুকে হত্যা করা হয়। হাজার হাজার নারী ধর্ষণ করা হয়। যাইহোক! যাদের এই বিষয়ে জানার ইচ্ছে তারা ইন্টারনেটেই পেয়ে যাবেন।

মো হেইডারের লেখা বই 'টোকিয়ো-দ্য ডেভিল অব নানকিং' ধরেছিলাম খুব আগ্রহের সাথে। ইতিহাসভিত্তিক থ্রিলার আমার আগ্রহের জায়গা। আর যখন শুনলাম নানকিং নিয়ে লেখা তখন আগ্রহ যেনো আরো তুঙ্গে!

উপন্যাসের শুরু হয় গ্রে নামের এক নি:সঙ্গ ইংরেজ তরূণীকে নিয়ে। যে জাপানে এসেছে এক বিরল ভিডিও-র সন্ধানে। আর সেই সূত্র ধরে এগোতে এগোতেই সে মুখোমুখি হয় এক হুইলচেয়ারে বন্দী গ্যাংস্টারের কাছে। লোকটার সম্পর্কে বলা হয় যে, এক রহস্যময় ওষুধের মাধ্যমে মৃত্যুর হাত থেকে পালিয়ে রয়েছে সে। যার প্রভাব ব্যাপক। গ্রে কি পাবে তার কাঙ্খিত ভিডিওটার সন্ধান? নাকি ভিডিও খুঁজতে গিয়ে পড়বে কোনো ভয়ানক বিপদে? জানতে হলে পড়ে ফেলুন বইখানা।

বইটার আবহটা চমৎকার। পুরো বইজুড়ে একটা ডার্ক থিম রয়েছে। যা ভালো লেগেছে আমার কাছে। প্রধান সমস্যা হচ্ছে, গতিতে। অনেক জায়গায় গল্প একদমই ধীর হয়ে গেছে। মাঝের পর থেকে প্লটটাও আর যেনো আকর্ষণ করছিলো না। টেনেহিঁচড়ে চলছিলো একরকম।

অনুবাদ খুবই ভালো ছিলো। খালেদ নকীবের ভাষা সাবলীল, পড়তে গিয়ে একবারও মনে হয়নি যে অনুবাদ পড়ছি। এই দিকটা বইটার প্রধান শক্তিশালী দিক।

সবমিলিয়ে, এভারেজ। অসাধারণ বা মনে দাগ কাটার মতো বই না। একবার পড়লে পড়তে পারেন।
Displaying 1 of 1 review