জেল থেকে দাগী আসামীরা হঠাৎ ছাড়া পেয়ে গেলে সমাজে ঠিক কী ঘটে? আর যাদের অপরাধ শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট! দিনের পর দিন অন্ধকার চার দেওয়ালে আটকে রেখে কেন কণ্ঠরোধ করা হয় তাদের? কল্যাণকামী রাষ্ট্রের ন্যায়বিচারের দাঁড়িপাল্লা আসলে ঠিক কোনদিকে ঝুঁকে থাকে? একদিকে প্রবল জনবিস্ফোরণ, অন্যদিকে রাজনীতির নিষ্ঠুর জাঁতাকল। এসব নাগপাশ থেকে মুক্ত হয়ে অবশেষে যখন পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আসে—তখন সত্যিই কি সব অভীষ্ট মেলে? সব না-পাওয়া কি জাদুমন্ত্রের মতো হঠাৎ একলহমায় পাওয়া হয়ে যায়? যে স্বপ্নের জন্য লড়াই, তা কেন বারবার রং বদলায়? স্বাধীনতা যাকে একদা হাতছানি দিয়ে ডেকেছিল, আজ কেন সে-ই আচমকা পরাধীন! রাষ্ট্র ঠিক কোন মুহূর্তে নাগরিকের গোপনীয়তার ওপর তার বরফশীতল হাত রাখে? কেন নিঃশব্দে কাউকে কাউকে চিরকালের মতো চুপ করিয়ে দেওয়া হয়! প্রশ্ন অনেক কিন্তু তাদের উত্তর কোথায়? বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তারপর উপমহাদেশের উত্তাল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ঠিক কী হবে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর তরুণ অফিসার বিদূর ভরদ্বাজের পরবর্তী পদক্ষেপ? অভীক দত্ত-র কলমে এক দুর্ধর্ষ রাজনৈতিক থ্রিলার – ‘আয়নাবাড়ি’!
মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।
গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।
Spy Thriller আজকের দিনের hot favourite topic—সেটা সিনেমা হোক বা web series, কিংবা কোনো গল্প। আর সেই Spy Thriller-এর লেখক যদি হন অভীক দত্ত, তাহলে তো কোনো কথাই নেই!! ওনার হাতে যেন জাদু আছে।
হ্যাঁ, আমি পড়ে শেষ করলাম ওনার বানানো Spy Universe-এর লেটেস্ট বই আয়নাবাড়ি!! কেমন লেগেছে, সেটার রিভিউ দিচ্ছি এবার।
📌 ১. গল্প 🧩 এবারের গল্পের প্লটপয়েন্ট জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ। সাধারণ মানুষ যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারা কি তার কাঙ্ক্ষিত ফল পেয়েছেন? গণতন্ত্র কি ফিরেছে বাংলাদেশে, নাকি এই সুযোগ নিয়ে ISI সেখানে মৌলবাদকে প্রশ্রয় দিতে আর নিজের ঘাঁটি গড়ে তুলতে ব্যস্ত? এর ফলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়ছে—ভারতই বা কী করছে এই পরিস্থিতিতে—সেটা নিয়েই এই গল্প।
যদিও এই গল্পটা একক, তবে এই সিরিজের পুরো মজা নিতে হলে পড়ে নিতে হবে অভীক দত্তের Spy Universe-এর আগের বইগুলো। সেটার ব্যাপারে পরের ভিডিওতে বলছি।
📌 ২. পাতার কোয়ালিটি ও ছাপা 📄 বইটা ছাপা হয়েছে খুব ভালো মানের মোটা পাতায়, আর ছাপাও হয়েছে খুব সুন্দরভাবে। কাজেই সেই দিক দিয়ে খুব ভালো কাজ করেছে পারুল প্রকাশনী।
📌 ৩. Presentation 🎨 সত্যি কথা বলতে গেলে আমি এখানে হতাশ হয়েছি। বইটার বাইন্ডিং ভালো করে করা হয়নি। বহু জায়গায় বহু পাতা একে অপরের সঙ্গে জুড়ে গেছে, এবং এতটাই বাজে ভাবে যে সেগুলো আলাদা করতে গিয়ে বইটা বেশ কিছু জায়গায় ছিঁড়ে গেছে। জানি না এটা শুধু আমার বইয়ের সমস্যা কিনা, তবে এখানে আরও অনেক বেশি যত্নশীল হওয়ার দরকার ছিল বলেই আমাদের মনে হয়।
তবে বইটির প্রচ্ছদ দুর্দান্ত, আর তার জন্য একতা ক্রিয়েটিভ টেলস প্রশংসার দাবিদার।
আর illustrations-এর ব্যাপারেও কিছুটা আক্ষেপ রয়েছে। বইয়ের illustration-গুলো সুন্দরভাবে ছাপা হয়েছে, তবে সেগুলো আমাদের প্রাণবন্ত লাগেনি।
📝 শেষ কথা আশা করি বাইন্ডিংয়ের সমস্যাটা শুধুমাত্র আমার বইয়ের ক্ষেত্রেই হয়েছে। সেটা বাদ দিলে বলতে পারি, এই বই একবার শুরু করলে শেষ না করে ছাড়া যাবে না!! তাই আপাতত অভীক বাবুর লেখা পরের বইয়ের অপেক্ষায়।
কিছু থ্রিলার শুধুমাত্র রহস্য বা গোয়েন্দা অভিযানের গল্প বলে না, বরং বাস্তব পৃথিবীর রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই এবং রাষ্ট্রের অন্ধকার দিকগুলোকে সামনে নিয়ে আসে। অভীক দত্তের আয়নাবাড়ি ঠিক তেমনই একটি রাজনৈতিক স্পাই থ্রিলার। বাংলাদেশের জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার পালাবদল এবং ভারতীয় উপমহাদেশের জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনি। ক্ষমতার পরিবর্তনের পর স্বাধীনতার স্বপ্ন কীভাবে নতুন রাজনৈতিক সংকটের মুখে পড়ে, কীভাবে অপরাধীরা মুক্তির সুযোগ পায় এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর দমন করা হয়—গল্পে সেই অন্ধকার বাস্তবতার এক ভয়ংকর চিত্র তুলে ধরা হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ISI-প্রভাবিত শক্তির উত্থান এবং ভারতবিরোধী ষড়যন্ত্র গল্পকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তোলে। এমন পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়ে মিশনে নামে RAW-এর তরুণ ও দক্ষ অফিসার বিদূর ভরদ্বাজ। তার গোয়েন্দা অভিযান, রাজনৈতিক ষড়যন্ত্রের জাল এবং রাষ্ট্রের গোপন অন্ধকার কুঠুরির রহস্য নিয়েই এগিয়ে চলে গল্প। বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাস্তবসম্মত ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরির প্রচেষ্টা। এখানে শুধু একজন গোয়েন্দার মিশন নয়, বরং ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, প্রোপাগান্ডা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। 'আয়নাবাড়ি' নামটির মধ্যেও একটা গভীর তাৎপর্য রয়েছে। রাষ্ট্রের আড়ালে লুকিয়ে থাকা সত্য, অদৃশ্য ক্ষমতার খেলা এবং মানুষের স্বাধীনতার প্রশ্ন—সবকিছু মিলিয়ে নামটি গল্পের আবহকে আরও রহস্যময় করে তোলে। বিদূর ভরদ্বাজের চরিত্র এবং তার গোয়েন্দা অভিযান এই Spy Universe-এর প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। যারা Political Thriller, Espionage Fiction এবং Geopolitical Spy Thriller পছন্দ করেন, তাঁদের জন্য বইটি নিঃসন্দেহে আকর্ষণীয়। সব মিলিয়ে, 'আয়নাবাড়ি' শুধু একটি স্পাই থ্রিলার নয়; এটি রাজনীতি, ক্ষমতা এবং নিরাপত্তার জটিল সমীকরণ নিয়ে তৈরি একটি চিন্তাশীল ও রোমাঞ্চকর পাঠ-অভিজ্ঞতা।
দেশের স্বাধীনতা দিবসে পড়া শেষ করলাম অভীক দত্তের সাম্প্রতিকতম উপন্যাস (জটায়ুর ডায়লগ কল্পনা করে নিতে পারেন মনে মনে) 'আয়নাবাড়ি'।
কাহিনীর পটভূমি বাংলাদেশ - ছাত্র আন্দোলনের পরে সরকারের পতন, 'আয়নাঘর' থেকে রাজনৈতিক বন্দীদের মুক্তি, এবং পাকিস্তানের মদতে 'উপদেষ্টামণ্ডলী' গঠনের সাথে সাথে কিছু মানুষের জীবনে তাঁর প্রভাব নিয়ে। প্রসঙ্গতই এসেছে ভারতের র অফিসের পরিস্থিতির ওপর নজরদারী এবং পদক্ষেপ। অভীক দত্তের স্পাই সিরিজের অংশ এই বইতে গল্প এগিয়েছে তরতর করে - সহজপাঠ্য অথচ বাস্তবসম্মতভাবেই। রাতারাতি কিভাবে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কিছু দেশপ্রেমী মানুষকে অপমান, প্রাণহানি বা দেশত্যাগের জন্য বাধ্য করা হয় তা লেখন এখানে নিপুণ লেখনীতে ফুটিয়ে তুলেছেন। যদিও এখানে সরাসরি কোনো দলের বা ব্যক্তির নাম করা হয়নি, তবে পাঠক সহজেই বুঝে যাবে কার কথা বলা হচ্ছে। লেখকের অন্য স্পাই থ্রিলারের মতো এখানে তথাকথিত 'একশন' নেই, বরং অরাজকতার সময়ে কিভাবে দুর্নীতি- অপরাধ বেড়ে যায়, সাধারণ মানুষের নিরাপত্তা কতটা ঠুনকো হয়ে পড়ে সেটাই দেখানো হয়েছে এখানে।
এই বই থেকে প্রধান শিক্ষা হলো—ধর্মভিত্তিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং পূর্ব ও পশ্চিমের প্রতিবেশী দেশ থেকে আসা সন্ত্রাসী কার্যকলাপ ও টেরর-ফাণ্ডিং কীভাবে ভারতের মতো দেশের জাতীয় সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। এটি একটি অন্তহীন এবং ক্লান্তিকর ও খরচসাপেক্ষ লড়াই । ক্রমাগত নজরদারি ও সময়োপযোগী পদক্ষেপই হলো হুমকি প্রশমনের একমাত্র উপায়, যদিও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।
মোটের ওপর হালকা বিনোদন হিসেবে একবার পড়ার জন্য ঠিক আছে। তবে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির উপির ভিত্তি করে লেখা বলে এই কাহিনী এখনও অমীমাংসিত, শেষ পাতায় তাঁর ইঙ্গিত আছে ...
অভীক দত্ত বাবু এই স্পাই থ্রিলার গুলো বেশ টানটান লেখেন। এক্ষেত্রেও তার ব্যাত্যয় হয়নি। এটি বাংলাদেশের বর্তমান বা বলা ভালো কিছু দিন আগের টালমাটাল পরিস্থিতি নিয়ে লেখা। বাংলাদেশে কাদের সাহায্যে সরকার উৎখাত করা হলো আর কারাই বা সেই সুযোগে ক্ষমতা দখল করল তার একটি কাল্পনিক বিবরণ এই কাহিনী। তাঁর লেখা বাকি স্পাই গল্পগুলোর মতোই এখানেও প্রতিবেশী দেশের সাথে আমাদের দেশে গুপ্তচর বাহিনীর গুরুতর ঝামেলা হয়। তবে এখানে চরিত্র গুলি প্রায় একমাত্রিক কেউই পরে তার রং পরিবর্তন করেনি। বইটিতে বেশ কিছু অলংকরণ আছে কিন্তু সেগুলির সাথে মূল গল্পের যোগ খুবই সামান্য। দেখে মনে হলো সেগুলি AI দিয়ে বানানো। সেগুলো বাদ দিলেও কোনও কিছু এসে যেতো না। বইয়ের পাতা বেশ ভালো, এবং আমার চোখে কোনও মুদ্রণ প্রমাদ ধরা পড়েনি। এইরকম গল্প যাদের ভালো লাগে তাদের জন্য এটি সুখপাঠ্য।
I came across this book in radio milan channel, as the do the whole narration of the story. And they did a extensive one on this book but it spiked my interest in reading the book too as I reside in Bangladesh, I am aware of 2024 story but a reknown author writing a spy story based on this really spiked my interest. Its quite interesting, enjoying the audio narration and will get the hard copy of the book from India too.