Jump to ratings and reviews
Rate this book
Rate this book
দীপকাকু— যাঁর পোশাকি নাম দীপঙ্কর বাগচী। তিনি কোনও শখের গোয়েন্দা নন, প্রফেশনাল গোয়েন্দা। চেহারায় সাধারণ কিন্তু মেধায় অনন্য তিনি। একালের বাংলা রহস্যকাহিনির অন্যতম নায়ক দীপকাকু। রহস্যের সন্ধানে সঙ্গী তাঁর ভাইঝি ক্যারাটে জানা ঝিনুক।
এই জুটির সাতটি কাহিনি নিয়েই ‘দীপকাকু সমগ্র ২’ —
প্রাপকের খোঁজে
চেনা চেহারায় অচেনা মানুষ
ময়ূরবাড়ির রহস্য
ডাক রহস্য
নিঃশব্দ মৃত্যু
মুদ্রা রহস্য
পাহাড়ে রহস্যের মেঘ

560 pages, Hardcover

Published December 1, 2025

Loading...
Loading...

About the author

Sukanta Gangopadhyay

62 books86 followers
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম ২১ জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। পিতৃপুরুষ বিহারে প্রবাসী। মাতৃবংশ বাংলাদেশের দিনাজপুরে। স্কুল-কলেজের পাঠ উত্তরপাড়ায়। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পর বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ।শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য ১৯৯৯ ও ২০০২ আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস ও শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৩ সালে আনন্দ-ন্যাশানল ইনসিয়োরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৬ সালে ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পেয়েছেন। এ ছাড়া ১৯৯৭-এ পেয়েছেন গল্পমেলা পুরস্কার, ২০০১-এ সাহিত্যসেতু পুরস্কার, ২০০৫-এ বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, ২০০৭-এ শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার, ২০১৩-এ তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্মান, ২০১৪ সালে গজেন্দ্রকুমার মিত্র ও সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.