Jump to ratings and reviews
Rate this book

দ্য রেড সুলতান

Rate this book
একদিন হঠাৎ সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের দরবারে ঢুকে পড়ে এক অচেনা আগন্তুক। শরীর জুড়ে ক্ষত, কপাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত, তবুও হাসপাতালে না গিয়ে ছুটে এসেছে সরাসরি সুলতানের কাছে। কারণ তার কাছে আছে এমন এক গোপন তথ্য, যা ফাঁস হলে উন্মোচিত হবে সাম্রাজ্য কাঁপানো এক গোপন ভয়ঙ্কর ষড়যন্ত্র।
কিন্তু যখন সে মুখ খুলতে যাচ্ছে, তখনই যন্ত্রণায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় এবং অজানা থেকে যায় সেই গোপন তথ্য।

কে এই রহস্যময় আগন্তুক? কী সেই গোপন তথ্য, যে তথ্যের ফাঁস রোধ করতে মৃত্যুই হয়ে গেল তার একমাত্র পরিণতি। শেষ পর্যন্ত কি সুলতান সেই অন্ধকার রহস্য উন্মোচন করতে পারবেন? কারা রয়েছে এই চক্রান্তের আড়ালে, আর তাদের আসল উদ্দেশ্যই বা কী?

প্রিয় পাঠক, আপনাকে স্বাগতম এমন এক খেলায়—যেখানে সত্য এবং রহস্য দম বন্ধ করে, ষড়যন্ত্র ফাঁদ পাতে আর বিশ্বাসঘাতক হাসে ছায়ার আড়ালে।

“দ্য রেড সুলতান”—ওসমানীয় সাম্রাজ্যের খলিফা সুলতান আব্দুল হামিদের শাসনামলের প্রেক্ষাপটে রচিত এক রাজনৈতিক থ্রিলার। এখানে রয়েছে টুইস্ট, অ্যাকশন, রহস্য আর আবেগের সমন্বয়। সুলতান বনাম পশ্চিমাদের রাজনীতি আর মাইন্ড গেম এমনভাবে ফুটে উঠেছে যে, প্রতিটি অধ্যায় শেষে আপনাকে পরের পৃষ্ঠা উল্টাতে বাধ্য করবে।

208 pages, Hardcover

Published November 1, 2025

2 people are currently reading
2 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (87%)
4 stars
0 (0%)
3 stars
1 (12%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
3 reviews
January 12, 2026
অসাধারণ হয়েছে। লেখক যে পড়াশোনা করে উনার আগের বই থেকেও এত্ত ভালো লেখা ডেলিভার করেছেন তা আসলেই তারিফ যোগ্য। একেবারে মানসম্মত লেখা। অন্যরকম একটা থ্রিলারের স্বাদ পেলাম। পলিটিক্যাল থ্রিলার হিসেবে বেশ ভালই উপভোগ করেছি।
Profile Image for Mohammad Hossain.
4 reviews
January 12, 2026
রিভিউ দিয়েছেন Minha Akter আপু।

এই বছরে আমার পড়া ৪০তম বই দ্য রেড সুলতান।
লেখক মুহাম্মদ জাহিদ হোসাইন।

বইয়ের মলাট আর নাম দেখেই মনে হয়েছিল, এটি আমার পড়া উচিত। তাই রকমারি থেকে নিয়ে নিলাম। আশা ছিল ভালোই হবে, কিন্তু পড়ার পর বুঝলাম আশার চেয়েও অনেক বেশি সমৃদ্ধ একটি রাজনৈতিক থ্রিলার ।
বইটির কেন্দ্রীয় চরিত্র ওসমানী সাম্রাজ্যের খলিফা সুলতান আবদুল হামিদ। ইতিহাসে যাকে পশ্চিমা ইংরেজ সমাজ The Red Sultan নামে কুখ্যাত করেছে। কিন্তু এই নামে যে বিকৃত ইতিহাস লুকিয়ে আছে, সেই অজানা দিকটিই সামনে এনেছেন গল্পের চরিত্র লেখক জাইদ মাসুদ।
সুলতান আবদুল হামিদ ছিলেন মুসলিম বিশ্বের শেষ দূরদর্শী, বুদ্ধিমান ও একনিষ্ঠ শাসকদের একজন। চারদিক থেকে ষড়যন্ত্র, মিথ্যা অপপ্রচার, রাজনৈতিক চাপ সবকিছুর মাঝেও তিনি থামেননি। সাহস, প্রজ্ঞা ও কৌশলের মাধ্যমে তিনি মুসলিম উম্মাহকে রক্ষা করেছেন ইহুদি নেতাদের নীল নকশা এবং পশ্চিমা শক্তির ষড়যন্ত্র থেকে।
থ্রিলারের সূচনা হয় জায়োনিজমের জনক থিওডর হার্জেল এর পরিকল্পিত এক ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে।
হার্জেল সরাসরি সুলতানকে দুর্বল করতে পারেননি, তাই তিনি প্রলোভন, লালসা ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে সুলতানের ঘনিষ্ঠ মহলে ফাটল ধরাতে শুরু করেন। তার সঙ্গে যুক্ত হয় রহস্যময় গুপ্তচর আলেকজান্ডার হেলফান্দ, যিনি পশ্চিমা বিশ্বে পারভোস নামে পরিচিত।
এরপর শুরু হয় এক টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র, ইতিহাস আর থ্রিলারের মিশ্রণে গড়া গল্প.......

সুলতানের লাইব্রেরীর বর্ণনা দেখে তা দখলের জন্য মন আকুপাকু করছে🥹
Profile Image for Mahfuzul Haque  Rifat.
1 review
January 13, 2026
দারুন একটি বই দ্য রেড সুলতান।
যেটুকু বুঝলাম, লেখক চেষ্টা করেছেন পাঠকদের দারুন কিছু দেওয়ার। বিশেষ করে ভালোই টুইস্ট দিয়েছেন, অ্যাকশন ও ছিল দারুন ।
তবে আরো ডিটেইলস এ লেখা যেতো, কিছু দৃশ্য পড়ে পায়িতাথ আব্দুল হামিদ সিরিজের কথা মনে পড়ে গিয়েছিল!
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.