What do you think?


যেমন দেখেছি তাকে
তাঁর প্রথম উর্দু গল্পসংকলন ‘সোজ়-এ-ওয়াতন’ ইংরেজ সরকার পুড়িয়ে ছাই করে দিয়েছিল দেশদ্রোহের অপরাধে। সেই পুথিভস্ম থেকেই জন্ম নিলেন এক অগ্নিপুরুষ, যিনি ভারত তথা বিশ্বসাহিত্যে সুপরিচিত ‘মুন্সি প্রেমচন্দ’ নামে। গান্ধীবাদে অনুপ্রাণিত প্রেমচন্দ চাকরিতে ইস্তফা দিয়ে আজীবন দারিদ্র্য এবং ভগ্নস্বাস্থ্য নিয়ে তিনশো গল্প এবং চোদ্দোটি উপন্যাস রচনা করে গেছেন। এই অসামান্য জীবনভিত্তিক উপন্যাস রচিত তাঁর সহধর্মিণী শিবরানী দেবীর বয়ানে।
প্রচ্ছদ : মহেশ্বর মণ্ডল
প্রচ্ছদ : মহেশ্বর মণ্ডল
176 pages, Hardcover
Published January 20, 2026
About the author
Nalinaksha Bhattacharya
9 books1 followerনলিনাক্ষ ভট্টাচার্যর জন্ম এবং শিক্ষা কলকাতায়; কর্মজীবন দিল্লিতে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রালয়ে। গল্প লেখার শুরু ষাটের দশকের শেষদিকে। বাংলা এবং ইংরেজি দুই ভাষায় সাহিত্যচর্চা করে আসছেন গত পঞ্চাশ বছর ধরে। প্রথম ইংরেজি উপন্যাস ‘Hem And Football’ ফরাসি, জার্মান এবং নরওয়েজিয়ান ভাষায় অনূদিত হয়। ইংরেজিতে দেশে ও বিদেশে ওঁর কিছু গল্প এবং তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে। বিবিসি থেকেও কয়েকটি গল্প প্রচারিত হয়েছে। বাংলায় এ যাবৎ তিনটি উপন্যাস এবং দুটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘দেশ’, ‘আনন্দবাজার’, ‘সানন্দা’ এবং দিল্লি ও কলকাতার অনেক সাহিত্য পত্রিকায় গল্প লেখেন নলিনাক্ষ।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

