Jump to ratings and reviews
Rate this book

রোভার্সের রয় – প্রথম খণ্ড

Rate this book
সবার প্রিয় মেলচেস্টার রোভার্সের ফুটবল খেলোয়াড় রয় রেসকে প্রথম দেখা গিয়েছিল ‘টাইগার কমিক্‌স’ পত্রিকায়, ১৯৫৪ সালের এগারোই সেপ্টেম্বর। এই চরিত্রের স্রষ্টা ফ্র‍্যাংক স্টুয়ার্ট পেপার। ক্রমে ক্রমে রয়ের জনপ্রিয়তা এত বেড়ে যায় যে, ১৯৭৬ সালে তার নিজের নামেই আলাদা করে সাপ্তাহিক পত্রিকা বের হতে থাকে। ‘রয় অব দ্য রোভার্স’ নাম নিয়ে সেটি চলে ১৯৯৩ অবধি।

ব্রিটিশ ফুটবল খেলোয়াড় রয় রেসের জীবন উত্থান-পতনে ভরপুর। তার ঠান্ডা মাথা, স্পোর্টসম্যান স্পিরিট, বাঁ পায়ের বিখ্যাত গোলার মতো শট ‘রয়ের রকেট’ তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। এই কমিক্‌স সিরিজ়টি এতটাই জনপ্রিয় যে ফুটবলে কোনো অসাধারণ দক্ষতা দেখলে ধারাভাষ্যকারেরা উপমা দিতে ‘রয় অব দ্য রোভার্স স্টাফ’ শব্দবন্ধটি ব্যবহার করে থাকেন।

১৯৭৬-এর ২৫ সেপ্টেম্বরে প্রথম প্রকাশিত টম টালির লেখা ও ডেভিড স্কিউয়ের ছবিতে যখন থেকে এই বইয়ের কাহিনি শুরু, ততদিনে রয় মেলচেস্টার রোভার্সের তারকা খেলোয়াড় থেকে খেলোয়াড়-ম্যানেজারে পরিণত হয়েছে। বিয়ে করেছে ক্লাবের সেক্রেটারি পেনি লেনকে।
মাঠের ও মাঠের বাইরের টানটান কাহিনি নিয়ে চলা এই কমিক্‌সের সঙ্গে আমাদের অনেকেরই ছোটোবেলা জড়িয়ে আছে। কল্পবিশ্ব তাই রেবেলিয়ন-এর সহযোগিতায় ফুটবলের এই নায়ককে আবার ফিরিয়ে আনতে পেরে গর্বিত ও আনন্দিত।

58 pages, Paperback

Published January 1, 2026

Loading...
Loading...

About the author

Tom Tully

124 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (70%)
4 stars
3 (30%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Bornik C.
136 reviews
January 24, 2026
রোভার্সের রয় ১

অনুবাদক: সায়ক দত্ত চৌধুরী

আমি আগে কখনও রোভার্সের রয় কমিকসটি পড়িনি। তবে প্রথম বার বাংলায় এটি প্রকাশিত হতে চলেছে শুনে বাকি সবার মতো আমিও উৎসাহিত ছিলাম। গতকাল মেলায় গিয়ে সংগ্রহ করলাম, আর আজ পড়ে শেষ করলাম।

বেশ ভালো অনুবাদ হয়েছে। সম্পূর্ণ রঙিন কমিকস, ইংল্যান্ডের একটি কল্পিত ফুটবল ক্লাবের খেলার ঘটনা নিয়ে গল্প, প্রধানত ফুটবল খেলাই এখানে প্রাধান্য পেয়েছে, মাঠের বাইরের খুব বেশি ঘটনা এখানে নেই। এগুলো নিয়মিত পত্র পত্রিকায় বেরত সত্তরের দশকে, তাই ফুটবলের নিয়ম সেই সময় অনুযায়ী ভেবে নিতে হবে। পড়তে বেশ উপভোগ্য লাগলো। ছোট বড় সবার জন্য উপযোগী এই বই। পরের সংখ্যার জন্য অপেক্ষায় রইলাম।

একটাই অনুযোগ প্রথম প্রচ্ছদের তুলনায় দ্বিতীয় প্রচ্ছদ আমার দেখতে বেশি ভালো লাগছে, সেটাই বাইরে হলে আরও ভালো লাগতো।
Profile Image for Biprateep Mandal.
37 reviews8 followers
March 24, 2026
প্রথমেই কল্পবিশ্বকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ছোট বেলার সেই নস্টালজিয়া ফিরিয়ে আনার জন্য, রয়কে আবার বাংলায় ফিরিয়ে আনার জন্য তাও আবার নবরূপে।

প্রথমেই বলি এই কমিক্সের প্রোডাকশনের ব্যাপারে। ৫৬ পেজের পেপারব্যাকের এই কমিক্স বইটি লম্বায় এবং চওড়ায় সাইজের তুলনা করা যেতে পারে আনন্দ থেকে প্রকাশিত টিনটিন বা অ্যাস্টেরিক্স এর কমিক্সের সাথে। পেপারব্যাকের কোয়ালিটি দেখে আমি যথেষ্ট ইম্প্রেস হয়েছি। ভেতরে সম্পুর্ন গ্লসি পেপারে ছাপা হয়েছে বলে বইটির মধ্যেকার প্রিমিয়ামনেস ধরা পড়ে এবং তার কোয়ালিটিও অসাধারণ লেগেছে আমার। তার সাথে সাদাকালো কমিক্সকে কালার করার যিনি গুরুদায়িত্ব নিয়েছেন অর্থাৎ পৌষালি পাল, তাঁর কাজও আমার খুবই ভালো লেগেছে এবং দৃষ্টি নন্দন মনে হয়েছে। অর্থাৎ এক কথায় প্রোডাকশনের দিক থেকে এটিকে টপক্লাস বলা যেতেই পারে।

সায়কদত্ত চৌধুরী বাবুর করা অনুবাদ এতটাই স্মুথ যে পড়ার সময় আমার তো অন্তত মনে হয়নি যে কোন অনুবাদ কমিক্স পড়ছি।

এবারে আসি গল্পের বিষয়ে তাহলে এটাই বলব যে, এই গল্প এমনভাবে লেখা হয়েছে যে যারা ফুটবল প্রেমী, তাদের তো ভালো লাগবেই, কিন্তু এমন কেউও যদি পড়ে, যে ফুটবল সম্পর্কে তত কিছু জানে না, তাঁরও পড়তে কোনরকম কোন অসুবিধা হবে না বা ইন্টারেস্ট লুজ হবে না। তার সব থেকে বড় উদাহরণ আমি নিজেই। তাছাড়া, কেউ যদি রয়কে নাও চেনেন, তাঁরও এই কাহিনী পড়তে কোন অসুবিধা হবে না, কারণ এই কাহিনী পড়তে শুরু করলে অটোমেটিক সবার সাথে পরিচয় হয়ে যাবে। তবে একটিই দুঃখ যে বইটি মাত্র ৫৬ পেজের ফলে এই কাহিনী একবার পড়া শুরু করলেই হুরমুর করে শেষ হয়ে যায় এবং অপেক্ষা করতে হয় পরবর্তী পর্বের জন্য, কারণ গল্প এখনও বাকি আছে…

যাই হোক, পরিশেষে এটাই বলব যে, কমিক্স লাভারদের জন্য তো অতি অবশ্যই সংগ্রহযোগ্য এই বই, কিন্তু যারা কমিক্স অতটাও পড়েন না, তারা একটিবার বইটি হাতে নিয়ে কয়েক পেজ পড়ে দেখুন, নামাতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি।
Profile Image for Suman Kar.
6 reviews
April 1, 2026
রয় কিংবা রোভার্স কে আমরা 2000s জেনারেশন তেমন ভাবে চিনতাম না। পুরোনো আনন্দমেলা ঘেঁটে যেটুকু পাওয়া যায় সেটাই আমাদের মতো ফুটবল পাগল পাঠকের মনে কৌতূহলের সৃষ্টি করেছিল । এরপর যখন হাতে টাকাপয়সা এলো মূল ইংরেজি ভাষায় রয়ের কয়েকটা কাহিনী পড়ার সামর্থ্য হয়েছিল কিন্তু আমার নিজের ভাষায় পড়ার যে আনন্দ সেটা পাইনি।
কল্পবিশ্বের এই নতুন প্রচেষ্টা এককথায় অনবদ্য। বিশেষ করে ফুটবল সংক্রান্ত টার্ম গুলো ব্যবহারের ক্ষেত্রে অনুবাদক যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।
বাদবাকি কমিক্সের পেজ আর ছাপার কোয়ালিটি নিয়ে কোনো কথাই উঠতে পারে না।
রয়ের দ্বিতীয় কাহিনীর অপেক্ষায় দিন গুনছি আপাতত।
Profile Image for Dip Ghosh.
Author 51 books18 followers
February 18, 2026
রোভার্সের রয় ফিরে এলো সায়ক দত্তচৌধুরীর অনুবাদে। দারুণ হয়েছে অনুবাদ আর ছাপা।
Displaying 1 - 4 of 4 reviews