Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.
The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.
বিভূতিভূষণের বই মানেই অসাধারণ। এটাও তার ব্যতিক্রম নয়। পুরো মায়াময় একটা বই।গল্পের প্রধান চরিত্র কিন্তু শরৎ যদিও বইয়ের নাম কেদার রাজা। শরৎ, একটা পবিত্র, শুদ্ধতম একজন নারী । তাই শত বিপদে পড়েও সে নিজের মূল্যবোধকে ধরে রাখতে পেরেছে।
কিছু অতিনাটকীয়তা আছে, জাতপাত নিয়ে লেখকের কিছু বাড়াবাড়ি টাইপের কথা মনে জ্বালা সৃষ্টি করেছে। শেষটায় চমক যেটা একেবারেই আশা করিনি। এখানেও সেই চিরচেনা বিভূতি ভূষণ তার অলৌকিকত্বের উপর বিশ্বাস নিয়ে হাজির, তবে তা বেশ লেগেছে।
বিভূতিভূষণ আমার অসম্ভব প্রিয় একজন লেখক। তার প্রতিটা উপন্যাস পড়বার পর আমার ভেতরে একটা শান্তি শান্তি ভাব আসে। শুধু আমার কেন! সবারই নিশ্চয়ই আসে। তার লেখায় প্রকৃতির বর্ণনা থেকে শুরু করে সবকিছুই ভেতরটা কেমন প্রান জুড়িয়ে যাওয়া শীতল করে দেয়। সেই বিভূতিকেই কেদার রাজা বইয়ের মাধ্যমে অন্যরকমভাবে চিনলাম। আর কখনোই তার লেখার সাথে এইদিক থেকে পরিচিত হইনি। বইয়ের শুরুটা রাজবংশের এক রাজপুত্রকে দিয়ে। যার নাম কেদার রাজা। রাজরক্ত শরীরে থাকলেও প্রভাব প্রতিপত্তির কিছু্ই অবশিষ্ট নেই। খুবই আত্নভোলা সরল সোজা মানুষ এই কেদার রাজা। খাজনা চাইতে গিয়ে প্রজাদের দুঃখের কথায় ভুলে ফেরত চলে আসেন,গান বাজনা নিয়ে এতই মেতে থাকেন যে কখনো কখনো বাড়ি ফিরতে মধ্যরাত হয়ে যায়। জঙ্গলের মধ্যে একাকী সেই বাড়িতে অপেক্ষায় থাকে তার বিধবা কন্যা শরৎ।
এই শরৎকে নিয়েই কাহিনী এগোয়। অসম্ভব রুপবতী হবার দরুন গ্রামের এক লোকের কলকাতাবাসী ছেলে প্রভাসের নজরে পড়ে সে। প্রভাস যদিও তাকে দিদি ডাকে,এটা সেটা উপহার এনে দেয়,তাকে কলকাতা শহর দেখাবার কথা বলে নিয়ে যায় শহরে। সহজ সরল মেয়েটা বাবার সাথে করে চলেও যায় সেখানে। কি এক গভীর চক্রান্ত সেখানে তার জন্য অপেক্ষা করে আছে সে জানতেও পারে না। কিন্তু সে সরল হলেও খুবই বুদ্ধিমতি,তেজী এবং সাহসী। জীবন তার জন্য হাজারো প্রতিকূলতা নিয়ে অপেক্ষা করলেও সে লড়াই না করে নিজেকে বিকিয়ে দিতে রাজি নয়।
আড়াইশ পৃষ্ঠার একটা বই এর আগে কবে একটানে শেষ করেছি মনে করতে পারি না। তারপর বিভূতি! ভেবেছিলাম রয়েসয়ে পড়বো, কিন্তু "তারপর কি হলো? কি হলো শরৎয়ের? এরপর কি করবে সে?" এরকম একটা দুশ্চিন্তায় ভুগে শেষ পর্যন্ত না পড়ে বইটা রাখতে পারবেন না। এবং শেষ পর্যন্ত মুগ্ধ হতে থাকবেন,আড়াইশ পৃষ্ঠা কম মনে হবে।
বিভূতিভূষণের এই বইটা এত পরে পড়লাম বলে রীতিমতো আফসোস হচ্ছে। যদি সাবলীল, শ্বাসরুদ্ধকর, একটানে পড়বার মতো অসাধারণ একটা বাস্তব জীবনমুখী উপন্যাস আপনি খুঁজছেন তো এটাই সেটা। দেরী না করে পড়ে ফেলুন।
না মেজাজে না পোশাকে, কেদার রাজা কোনো অর্থেই রাজা নয়। রাজ্য অর্থাৎ জমিদারির শেষ চিহ্নটাও বিলীন হতে চলেছে। তবে রাজকুমারী একজন আছেন। শরৎসুন্দরী। বিভূতিভূষণের লেখনীতে সমাজ সমাজই। কখনো দুর্ধর্ষ খল নয় আবার কখনো দাতব্য মানসিকতার সংগঠনও নয়। এই দুইয়ের কমবেশি অনুপাতে এই বাবা মেয়ের জীবন প্রভাবিত হচ্ছে। কখনো অলৌকিক, কখনো সরল জীবন কখনো মূল্যবোধ আকড়ে জীবন কাটছে কখনো বাইরের চাপ সামালাতে সমালাতে টিকে থাকা।
গড়শিবপুরের রাজ পরিবারের বংশধর কেদার। বিভূতি যে সময়ের কথা উপন্যাসে উল্লেখ করেছেন, তখন রাজবাড়ির পুরনো জৌলুস আর নেই। কেদার রাজা নামে মাত্রই রাজা, তার একমাত্র বিধবা মেয়ে শরৎ তার দেখভাল করে। এই বাবা মেয়ের জীবন ই এই উপন্যাসের মূল উপজীব্য।
বিভূতি এর লেখার একটি বড় বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। এই উপন্যাসেও ভরপুর প্রকৃতির বর্ণনা, বাংলার চিরায়ত গ্রামীণ জীবনকে সামনে এনেছে বারবার।
কেদার আর তার মেয়ে তাদের গ্রামের ই এক শহুরে ছেলে প্রভাস ও তার বন্ধু অরুণের সাথে কলকাতা বেড়াতে যায়। কিন্তু প্রভাস ও অরুণের এর পিছনে ছিল খারাপ উদ্দেশ্য। বিধবা শরৎ কে তারা ধোঁকা দিয়ে পতিতাপল্লীতে নিয়ে যায়। বাবা আর মেয়ে দুইজন খড়কুটোর মত ভেসে যায়। টনটনে ব্যক্তিত্ববোধ সম্পন্ন, অতীত গৌরবে গৌরবান্বিত অথচ গরীব পিতা এবং কন্যার টানাপড়েন, সংকট, ভালবাসা সবকিছু মিলিয়েই এই উপন্যাস।
Bibhutibhushan is one of my favourite novelists. This novel is, however, below his usual high standards. It's overlong, repetitious in the overall narrative and the victory of the 'righteous', the principal protagonists, Kedar and his daughter, Shorot, have weakened the novel to a great extent. It's as if he has this firm belief in the absolute, an idealism that seems quite naive throughout. The ending is ridiculous, to say the least.
However, Bibhutibhushan excels in his description of nature, it's almost flawlessly pictured, the imagery that formed in this reader's mind is beautiful, awe-inspiring, terrifying, even.
কেদার রাজা উপন্যাসের নাম দেখে মনে হতে পারে কেদার রাজাই এই উপন্যাসের প্রধান চরিত্র। তবে প্রকৃতপক্ষে তার কন্যা শরৎই উপন্যাসটির মূল চরিত্র। কেদার রাজা বা শরতের পূর্ব পুরুষরা বিরাট জমিদারির মালিক ছিলেন, সেই সূত্রে তাদের এই রাজা উপাধি। তবে বর্তমানে তাদের অবস্থা তলানিতে ঠেকেছে। কিছু ভূসম্পত্তির খাজনা ছাড়া তেমন কোন আয় নেই তাদের। সেই খাজনাও ঠিকমতো আদায় হয় না। তবু কেদার রাজার মন রাজার মতোই বিশাল তবে ভীষণই সরল। তার ২৫/২৬ বছর বয়সী বিধবা কন্যা শরৎও ঠিক তেমনি সরল, ভালোমানুষ কিন্তু দৃঢ়চেতা। শরৎ প্রথাগত রাজকন্যার মতোই সুন্দরী। বিধবা হওয়ায় ধর্মের শূচিতা নিয়ে তার বাড়াবাড়িটা অবশ্য একটু বেশি, সেটা লেখকের নিজের ধ্যান ধারনা থেকেই উৎসারিত বলে মনে হয়েছে। তবে মনের দিক থেকেও শরৎ পবিত্র, শুদ্ধ। তাই শত বিপদে পড়েও সে নিজের মূল্যবোধকে ধরে রাখতে পেরেছে। কিছু অতিনাটকীয়তা আছে, জাতপাত নিয়ে লেখকের কিছু বাড়াবাড়ি টাইপের কথা মনে জ্বালা সৃষ্টি করেছে। শেষটায় চমক যেটা একেবারেই আশা করিনি। এখানেও সেই চিরচেনা বিভূতি ভূষণ তার অলৌকিকত্বের উপর বিশ্বাস নিয়ে হাজির, তবে তা বেশ লেগেছে। সব মিলিয়ে ভালোই লেগেছে।
বিভূতিভূষণের বই মানেই প্রকৃতির আদিমতা আর বিশালতা। মন্ত্রমুগ্ধের মত পড়েছি।হয়তো বড় হয়ে গিয়েছি বলে অত লক্ষীমন্ত শরৎ এর বোকামি খানিকটা বিরক্তি উদ্রেক করেছে। তবে শেষে লেখক বরাবরের ন্যায় আমার মত দুঃখ সইতে না পারা পাঠকদের তৃপ্তি দিয়েছেন।
This man again shook me with his writing as usual. His writing is like a roller-coaster. First, it goes slow, but at the middle of the story the story takes a damn weird turn that you can't just stop reading the book until you come to the last page. This book is also like that. I couldn't finish first chapter in 7 months and then i just finished it in two freaking days!!!! I love how the story has portrayed a story containing just the relation between a father and a daughter, no male protagonist, no romance, only the picturesque village, the brutality of the city life and then how the mother nature of the village has claimed her children again from the harsh of city life. My favourite author has showed that when you embraced the path of the sin, the air of virtue can never touch your mind, The path of sin is smooth but it is the path of righteous which is full of thorns. My dear author has showed this again through the story. I started this book before I graduated , I am finishing this when my masters first semester is almost over. So yeah it took me 1 year to sit down with the book properly but it was worth it!
আসসালামু আলাইকুম\আদাব সবাইকে, আচ্ছা পাঠক বলুনতো রাজা শব্দটা শুনলে আপনার চোখের সামেন কি ভেসে উঠে? এমন একজনে যার অর্থ থাকবে, থাকবে রাজকীয় প্রাসাদ আরও সৈন্য সামন্ত আরও কত কি। আমি যদি এমন এক রাজার কথা বলি যার নুন আনতে পান্তা ফুরায় তাহলে আপনাদের কেমন লাগবে পাঠক? বলছিলাম বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কেদার রাজার কথা। চলুন বইটির সাথে পরিচিত হওয়া যাক। বইয়ের নামঃ কেদার রাজা লেখকের নামঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকাশনীঃ Banoful Prokashoni জনরাঃ ক্লাসিক থ্রিলার পাঠ পতিক্রিয়াঃ আমি চাই বইটা একটা নিজে পড়ে এক্সপ্লোর করুক। তাই এই বইটা সম্পর্কে কোন স্পয়লার দিতে চাই না। বইটা পড়ে এক অদ্ভুত ধরনের শান্তি পেয়েছি। বিভুতির বই পড়ব তবে একটা শান্তি পাব না তা হতে পারেনা। একজন রাজা যার নেই কোন সম্পত্তি কিংবা রাজাসুল্ভ আচরন। তিনি বাদ্যযন্ত্র বাজান আর ভবঘুরে জীবন-যাপন করেন। অবশ্য তাঁর আছে এক বিধবা রাজকন্যা শরৎ সুন্দরী। গল্প আগাতে থাকে একসময় শহর দেখাবার নাম করে শরৎকে শহরে নিয়ে প্রভাস ও তার বন্ধু অরুণের সাথে যায়। তবে তাদের উদ্দেশ্য ছিল খারাপ। তাঁরা শরৎকে পতিতালয়ে বেচতে নিয়ে যায়। তারপর আমাদের সরল তবে বুদ্ধিমতী, সাহসী শরৎ যে জায়গা থেকে উদ্ধার হয়। আসলে বইটা পড়ে ভালো লাগছে। রাজার আর তাঁর মেয়ের টানাপোড়ন সব মিলিয়ে ভালোই লেগেছে। রেটিংঃ ৪/৫
নিছক সমালােচকের দৃষ্টিতে 'কেদার রাজা'র বিশ্লেষণে হয়তাে অনেক ত্রুটি, সীমাবদ্ধতা, বৈচিত্র্যের অভাব ইত্যাদি প্রকট হতে পারে। কিন্তু মুগ্ধ এক পাঠকের নির্মোহ দৃষ্টিভঙ্গিতে দেখলে এ উপন্যাসকে স্নিগ্ধ মানবিক সম্পর্কে সিক্ত, গ্রাম্য প্রকৃতির বৈচিত্র্য ও অলৌকিক লােকগাথামণ্ডিত বিবরণ সম্পৃক্ত এবং সর্বোপরি লােভ-লালসা-স্বার্থচিন্তা অতিক্রম করে মহত্তর মানববন্দনার জয়গানে মুখর এক খণ্ডচিত্র বলেই মনে হবে। লেখকের বক্তব্য ও বার্তা সংগত কারণেই স্পষ্ট ও প্রতীয়মান হয়ে ওঠে। নিজের মতাে করে সমাজকে গড়তে চেয়েছেন, বদলাতে চেয়েছেন বিভূতিভূষণ। তার সেই কল্পসমাজে হিংসা, দ্বেষ, লােভ, লালসা থাকবে না। থাকবে শুধু কেদার, শরৎ, গােপেশ্বর, রাজলক্ষ্মীদের মতাে মানুষজন। সেই 'ইওটোপিয়া'র চিন্তায় বিভাের হয়ে পাঠকও স্বপ্ন দেখবে নতুন এক সমাজ, নতুন এক জনপদের।
🠚 "মেয়েমানুষের অনেক শত্রু—বিশেষ করে মা, যে সকলকে বিশ্বাস করে তার শত্রু এখন দেখছি চারিদিকেই।"
🠚 "কতকাল আগে বিস্মৃত মুহূর্তগুলির আবেদন-আজও তাদের ক্ষীণ বাণী অস্পষ্ট হয়ে যায়নি তো! বিস্মৃতির উপলেপন দিয়ে রেখেছে চলমান কাল, সেই মুহূর্তগুলির ওপর।"
🠚 "পাপে যারা পাকা হয়ে গিয়েছে, তারা পাপপুণ্য বলে জ্ঞান অল্প দিনেই হারিয়ে ফেলে, পাপে ও বিলাসে মত্ত হয়ে বিবেক বিসর্জন দেয়। কোনো অসুবিধাতে আছে বলে নিজেকে মনে করে না। পুণ্যের পথই কণ্টকসঙ্কুল, মহাদুঃখময়—পাপের পথে গ্যাসের আলো জ্বলে, বেলফুলের গড়েমালা বিক্রি হয়, গোলাপজলের ও এসেন্সের সুগন্ধ মন মাতিয়ে তোলে। এতটুকু ধুলোকাদা থাকে না পথে। ফুলের পাপড়ির মতো কোঁচা পকেটে গুঁজে দিব্যি চলে যাও।"
বিভূতিভূষণের বই মানেই প্রকৃতি, মানুষ আর জীবনের গভীর পর্যবেক্ষণ। কেদার রাজাও তার ব্যতিক্রম নয়। কেদার রাজা মূলত এক হারিয়ে যাওয়া জমিদারি ঐতিহ্য, মানুষের সরলতা এবং সমাজের পরিবর্তিত বাস্তবতার গল্প। উপন্যাসের কেন্দ্রে রয়েছেন কেদার রাজা ও তাঁর কন্যা শরৎসুন্দরী। একসময়ের গৌরবময় রাজপরিবারের উত্তরসূরি হলেও কেদার রাজা ক্ষমতা, সম্পদ বা প্রভাবের মোহে আবদ্ধ নন; বরং তিনি এক অদ্ভুত সরল ও উদাসীন মানুষ। কাহিনি মূলত কেদার রাজা ও তাঁর কন্যা শরৎসুন্দরীকে ঘিরে আবর্তিত হলেও এর ভেতরে রয়েছে সমাজের নানা রূপ, মানুষের লোভ, স্বার্থপরতা এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। বিভূতিভূষণ কোনো তাড়াহুড়ো করেন না; ধীরে ধীরে চরিত্রগুলোকে গড়ে তোলেন এবং পাঠককে তাদের জীবনের অংশ করে নেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার সব বৈশিষ্ট্য এই উপন্যাসে থাকলেও তাঁর শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে একে ফেলা যাবে না। তাই বলে একেবারে অপঠিত রাখাও উচিত নয় এমন মায়াময় উপন্যাসকে। বড় সুন্দর ভাবনা থেকে উপন্যাসটি বুনেছেন লেখক। যদিও লেখাটি কিছু দীর্ঘায়িত করা হয়েছে বলে মনে হল আমার, পুনরুক্তিও আছে সেটা না হলে হয়ত আরো ভাল লাগত।
উপন্যাসটি আহামরি কিছু নয়। একঘেয়ে বিরক্তিকর বর্ণনার পুনরাবৃত্তি বাদ দিলে অনায়াসে ১০০ পাতা কমে যেতে পারত। ক্লাইম্যাক্সে এসে দুম করে সব সমস্যার সমাধান হয়ে যায়। বিভূতিভূষণ বলেই এই গল্প পড়া, আনকোরা কেউ লিখলে পাত্তা পেত না।