ইতিহাস, বা আরও সঠিকভাবে বললে কিংবদন্তির ভিত্তিতে রচিত চারটি বড়োগল্প আছে এই সুমুদ্রিত, ছিমছাম বইয়ে। তারা হল~
১. রক্তিম মুখার্জির লেখা 'কুকা';
২. সারদারঞ্জন রায়ের লেখা 'দেবতার ছদ্মবেশে';
৩. দীননাথ ঘোষের 'রক্তঋণ';
৪. অঙ্গিরা দত্ত দণ্ডপাটের 'ভাগীরথীর তীরে'।
লেখা গতিময়; তবে এগুলোতে ইতিহাস নামমাত্র। বরং এই কাহিনিদের ইতিহাসের কয়েকটি চরিত্রকে ব্যবহার করে লেখা, ষড়রিপুর লাঞ্ছনায় ভূষিত ফিকশন বলাই সঙ্গত।
পড়তে বেশ লাগল।