Jump to ratings and reviews
Rate this book

অতীত ঢাকার আরও ইতিহাস: জাদুঘর থেকে জাদুকর

Rate this book
১৭৯৯ সালে নায়েব নাজিম নুসরাত জঙের আমন্ত্রণে এক বিলেতি চিত্রকর এসেছিলেন ঢাকা শহরে, কেমন ছিল তাঁর সে সফর? নারিন্দা কবরস্থানে বহুদিন ধরে সমাহিত এক দুর্ভাগা তরুণ ইংরেজ, তাঁর জীবনের কাহিনির সঙ্গে ঢাকা কীভাবে জড়িয়ে? ঢাকার পিলখানার হাতি কীভাবে সাগর পাড়ি দিয়ে চলে গিয়েছিল সুদূর অস্ট্রেলিয়ায়? ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের উত্তাল সময়ের মাঝেই গড়ে উঠেছিল এ শহরের প্রথম জাদুঘর, কেন সেই জাদুঘর কালের আঘাতে বিলুপ্ত হলো? আঠারো শতক থেকে বিশ শতকের মাঝামাঝি অব্দি শুকনো মৌসুমে ঢাকা শহরে আগুন লাগাটা ছিল নিত্যকার ঘটনা, সেই সব ভয়াবহ অগ্নিদুর্ঘটনার বিবরণ কোথায় মিলবে? পাটুয়াটুলির এক ধাত্রী এমনই এক অগ্নিকাণ্ডে জনৈক নবজাতকের প্রাণ বাঁচিয়ে পরিণত হয়েছিলেন ‘লোকাল হিরো’-তে, যিনি আবার বিক্রি করতেন বইও-কে তিনি? সেকালের ঢাকায় নিয়মিত বিরতিতে ভোজবাজি দেখিয়ে স্থানীয়দের মুগ্ধ করতেন দেশীয় জাদুকররা, আসতেন ভিনদেশি বিখ্যাত ম্যাজিশিয়ানরাও-অবিশ্বাস্য মনে হয়? বলধার জমিদার নরেন্দ্রনারায়ণ নিজের ওয়ারীর বাগানে ফোটাতে চেয়েছিলেন দুর্লভ নীলপদ্ম, তিনি কি সফল হয়েছিলেন? ঢাকার দুই বিখ্যাত সিনেমাহল ‘ব্রিটানিয়া’ ও ‘লায়ন’-এর ছিল এক বর্ণাঢ্য অতীত, একালের চলচ্চিত্রপ্রেমীরা কি তা জানেন? এ বইয়ে ইতিহাস গবেষক তারেক আজিজ অতীত ঢাকার এমনই কৌতূহলোদ্দীপক এক ডজন অজানা আখ্যান নিয়ে হাজির হয়েছেন, আবারও।

176 pages, Hardcover

Published January 1, 2026

Loading...
Loading...

About the author

Tareq Aziz

5 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (41%)
4 stars
6 (50%)
3 stars
1 (8%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Shuhan Rizwan.
Author 7 books1,150 followers
Read
July 25, 2026
ঢাকার প্রথম জাদুঘর, পিলখানা হয়ে বাংলার হাতির সাগর পাড়ি দেওয়া, উনবিংশ শতাব্দীর ঢাকাইয়া বইয়ের বাজার, সত্যেন বোসের ঢাকা অবস্থান সংক্রান্ত লেখাগুলো ভালো লেগেছে।
Profile Image for Ashik.
262 reviews66 followers
August 22, 2026
যে নিবন্ধগুলো ভালো লেগেছে:

"ঢাকার হাতির সাগর পাড়ি: পিলখানা থেকে অস্ট্রেলিয়া"
"ঢাকার বিস্মৃত জাদুকরনামা"
"সত্যেন বোসের ঢাকাই বাগানবিলাস"
"নিঃসঙ্গ সিনেমা হল ব্রিটানিয়া টকিজ"
Profile Image for Fahad Amin.
354 reviews16 followers
February 10, 2026
অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস বইয়ের পরবর্তী খন্ড যেন এ বই। ঢাকা মহানগরীর অতীত ইতিহাস দারুণভাবে উঠে এসেছে এ বইয়ে।

নায়েব নুসরাত জং এর আমন্ত্রণে আসা ব্রিটিশ চিত্রকর, বিশপ হেবারের বন্ধুর বিষাদময় মৃত্যু, এ বাংলা থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া দুটি হাতির বিস্ময়কর যাত্রা থেকে শুরু করে ঢাকায় প্রথম সিনেমা হলের যাত্রা - দারুণ সব কাহিনি লিপিবদ্ধ করা হয়েছে এ বইটায়।

বিশেষত ঢাকা মহানগরীর অগ্নিকাণ্ড নিয়ে বেশ কিছু নতুন তথ্য অবগত হলাম। ভেবে খারাপ লাগে যে আজও ঢাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এ অগ্নিকাণ্ডের সময়ে গর্ভবতী নারী ও তাঁর সদ্যজাত শিশুর জীবন রক্ষায় ঝুঁকি নিয়ে রীতিমতো হিরো হিসেবে পরিগণিত হয়েছিলেন একজন ধাত্রী। তিনি আবার ঢাকায় রীতিমতো বইয়ের ব্যবসা করে গিয়েছেন!

আসলেই কতো বিচিত্র সব কাহিনি লুকিয়ে আছে এ ঢাকা নগরীর অলিতে-গলিতে!
698 reviews2 followers
March 13, 2026
i like my dose of history to flow like prose, read like story, so it become hard for me to put down. this book served exactly that.
Profile Image for Shotabdi.
852 reviews231 followers
March 8, 2026
চমৎকার লেখা। সুপাঠ্য। একটা নন-ফিকশন লেখার ক্ষেত্রে পরিমিতিবোধ বা গুরুত্ব বোঝা অনেক বেশি জরুরি, কোনটা নেব, কোনটা নেব না। কীভাবে লিখলে পাঠক তথ্যের ঠেলায় হাবুডুবু না খেয়ে উপভোগ করবেন ইতিহাসকে, সেটা বোঝার ক্ষমতা লেখক হিসেবে খুব জরুরি বলে মনে হয় আমার আর তারেক আজিজের তা পুরোমাত্রায় রয়েছে। পুরনো ঢাকা আর পুরনো কলকাতা দুটোই আমার খুব পছন্দের বিষয়। ইতিহাস ভালোমতো না জানলে বর্তমানকে উপভোগ করা যায় না আবার ভবিষ্যতকেও বোঝা যায় না৷
এমন নন-ফিকশন একেবারে আমাদের নিজস্ব সাহিত্যে আরো আসুক।
Displaying 1 - 5 of 5 reviews