Jump to ratings and reviews
Rate this book

তারানাথ তান্ত্রিক #6

রুদ্রদেব তারানাথ

Rate this book
লোধাশুলির অরণ্যে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল দশ বছর আগে, তার সর্বনাশী ছায়া আবার ঘনিয়ে এসেছে জমিদার পরিতোষ সিংহের পরিবারের উপরে। তাঁর কুলদেবতার মন্দিরে ঢুকলে টের পাওয়া যায় কোনও অপার্থিব শক্তির উপস্থিতি।
জঙ্গলমহলের সীমান্ত বরাবর যেসব অপরাধ প্রায়ই ঘটে চলেছে, তা কি সত্যিই বিপ্লবীদের কাজ?

ভালোবাসার টান কি জীবন-মরণের সীমানা ছাড়িয়ে অজানা মহাবিশ্বে বিস্তৃত? সময়ের বাঁকের ওপার থেকে রহস্যের উত্তর খুঁজে আনতে তারানাথ হয়ে ওঠে ধ্বংসের দেবতা রুদ্রদেব, হয়ে ওঠে মহাকালের ডমরুধ্বনি।

Paperback

Published January 1, 2026

Loading...
Loading...

About the author

Tathagata Bandopadhyay

3 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (18%)
4 stars
21 (63%)
3 stars
5 (15%)
2 stars
0 (0%)
1 star
1 (3%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Antu Paul.
141 reviews113 followers
March 10, 2026
অলাতচক্রের পর আবার সেই সদাহাস্য সদাসতর্ক তারানাথের সাক্ষাৎ পেয়েছি। বিভূতিপুত্রের হাতে যেরকম জয়তলার সেই জমিদার দেবদর্শনকে ঘিরে দৈবী স্নিগ্ধতা ও আন্তরিকতাপূর্ণ এক অলৌকিক আখ্যান পেয়েছিলাম, পৌত্রের হাতেও সেরকম আরেকটা সন্তোষজনক গল্প পেলাম।

বিভূতিভূষণ যে দুই গল্পে তারানাথের সূচনা করেন সেখানে তারানাথের সবচেয়ে অন্ধকার দিকগুলো ছিল। তথাগত বাবু সময়ের প্রয়োজনে আবার সেই ডার্ক দিকগুলোও পরিমিত যোগ করছেন বর্তমানের তারানাথ আরও বেশি এনজয়েবল।

আমি তথাগত বন্দোপাধ্যায়ের কলমের তারানাথ প্যাস্টিশে মুগ্ধ। চাবিটা সঠিক উত্তরাধিকারীই পেয়েছে। প্রিমিয়ারেই শুনতে বাধ্য হচ্ছি আরকি!
Profile Image for Aishu Rehman.
1,146 reviews1,192 followers
March 29, 2026
মনে হচ্ছিল আগের তারানাথকেই ফিরে পেয়েছি। তথাগত বন্দোপাধ্যায় এবার ভেলকি দেখিয়েছেন জম্পেশ। শুধু শেষটা খানিক পানসে হয়ে গেছে। তবুও দুর্দান্ত। সুন্দর।
Profile Image for Mueed Mahtab.
406 reviews
May 14, 2026
এক বসায় বইখানা শেষ করলাম। ব্যস্ততম একটা জায়গায় বসে, এই নিরিবিলি আবার এই চঞ্চল অবস্থায়।

এই বইটাকে তথাগত বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক নিয়ে লিখা বাকি দুটো বইয়ের চেয়ে উপরেই রাখবো।

বেশ ভালো লেগেছে গল্পটা। ৪.৫/৫
Profile Image for Kiron.
19 reviews
March 6, 2026
রুদ্রদেব তারানাথ

গল্পটির শেষ অংশটি খুবই মর্মস্পর্শী। এত সুন্দর উপস্থাপনা করা হয়েছে যে চোখে জল এসে যায়। পুনর্জন্মের এই অপূর্ব আখ্যান মনে থেকে যাবে অনেকদিন। এই গল্পটা থেকে আরো একটা জিনিস বুঝলাম যে পশুদের ভালবাসা আর প্রভু ভক্তি অনন্য। মানুষ চাইলেও কখনই তাদের ধারেকাছে যেতে পারে না।
তথাগত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য। আর গল্পা মিরের ঠেককেও অসংখ্য ধন্যবাদ গল্পটি এত সুন্দর পরিবেশনার জন্য।

রেটিং ৫/৫
Profile Image for DIPANJAN MUKHERJEE.
135 reviews5 followers
February 8, 2026
Tathagata Bandopadhyay has smacked a huge six with this One
রুদ্রদেব তারানাথে তারাদাস এবং বিভীষিভূষণ বন্দোপাধ্যায়ের তৈরি মূল তারানাথ তান্ত্রিকের সমস্ত স্বাদ রয়েছে। গল্পটি খুবই রহস্যময়। একজন বৃদ্ধ জমিদার, যিনি একজন ভালো মনের অধিকারী, তার মেয়েদের অবনতিশীল স্বাস্থ্য সমস্যা নিরাময়ের জন্য তারানাথকে ডেকে পাঠান।
onoboddo.
Profile Image for Md Abdul Kayem.
205 reviews3 followers
March 30, 2026
গল্পটা মুগ্ধ করলো, মনে হলো অনেকদিন পর সেই জয়তলা গ্রামের তারানাদকে দেখলাম। যে গল্পের অতিভৌতিকের চেয়েও একটা স্নিগ্ধ ভালোবাসার গল্প পেলাম। হৃদয়ে দাগ কাটার মতো গল্প। মনে হলো উত্তরাধীকারটা দারুণ এক হাতে গিয়েছে। আশাকরি এমন গল্প সামনে আরো পড়তে পারবো।
Displaying 1 - 7 of 7 reviews