Jump to ratings and reviews
Rate this book

সোনালি দিনের গল্প

Rate this book
উসমানি খিলাফতের ইতিহাস এক মাজলুম ইতিহাস। পশ্চিমারা উসমানি খিলাফতকে দাফন করেই ক্ষান্ত হয়নি; উম্মাহর গৌরবের প্রতীক এই খিলাফতের প্রকৃত ইতিহাস বিকৃত করতে তাদের ইতিহাসবিদ,লেখক ও সাংবাদিকরা এমন কোনো মিথ্যাচার নেই,যার আশ্রয় তারা নেয়নি। তাদের মিথ্যা ও বানোয়াট ইতিহাসের নিচে চাপা পড়ে উসমানি খিলাফতের প্রকৃত সত্য ইতিহাস প্রতিনিয়ত চাপাকান্না করে যাচ্ছে। ফলে আজ উসমানি খিলাফত,উসমানি সুলতান বা খলিফাদের নাম শুনলেই কজন বুনো মানুষ আর যুদ্ধংদেহী কতেক রক্তখেকো,নির্দয়,মানবতাহীন বিলাসপ্রিয় মুসলিম শাসকের প্রতিচ্ছবি আমাদের মানসপটে ভেসে ওঠে! উসমানি খিলাফত,খিলাফতের সুলতান বা খলিফাদের চেপে রাখা ইতিহাস ও বিস্মৃত অধ্যায় উন্মোচন করতেই এ সিরিজটি লেখা হচ্ছে। গ্রন্থটির আলোচ্যবিষয় উসমানি খিলাফতের ইতিহাস নয়; বরং উসমানি খিলাফতকালের সভ্যতা ও সংস্কৃতি। এ জন্য গ্রন্থে ইতিহাসের তুলনায় উসমানিদের সভ্যতার দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি টুকরো আকারে ইতিহাসও বিবৃত হয়েছে।

168 pages, Hardcover

Published September 1, 2024

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Gs Noman.
1 review
February 3, 2026
'সোনালি দিনের গল্প' হলো উসমানি খিলাফতের স্বর্ণকণিকা সিরিজের ২য় বই।

উসমানি খিলাফতের ইতিহাসকে বিকৃতি করার ক্ষেত্রে পশ্চিমারা বলা যায় সফল।এজন্য দেখবেন অনেক মুসলিমরাই পশ্চিমাদের মতো বিকৃতি করে উসমানি শব্দকে অটোমান বলে ডাকে। সম্ভবত এরা জানেওনা এ সম্পর্কে।পশ্চিমারা শুধু খিলাফত বিলুপ্ত করেই থামেনি, বরং তাদের ইতিহাসবিদ ও লেখকদের মাধ্যমে উসমানি সভ্যতা ও নেতৃত্বকে কলঙ্কিত করেছে। ফলে আজ উসমানি খিলাফত শুনলেই অনেকের মনে নির্মম, বিলাসপ্রিয় শাসকদের বিকৃত চিত্র ভেসে ওঠে।এই গ্রন্থে সেই বিকৃত ইতিহাসের আড়ালে চাপা পড়ে থাকা সত্যকে উন্মোচনের চেষ্টা করা হয়েছে।অনেক পাঠক আছে বড় কলেবরের ইতিহাস বই দেখলে শুরুর আগে খতম করে দেয়, তাদের জন্য এই বইটা ব্যাতিক্রম।কারণ এই বইয়ে মূল গুরুত্ব দেওয়া হয়েছে উসমানি যুগের সভ্যতা ও সংস্কৃতিকে, ইতিহাস কেবল প্রাসঙ্গিক অংশে সংক্ষেপে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি ঘটনাই রেফারেন্স ভিত্তিক, তাই গাল-গল্প মনে করার কোনো কারণ নাই।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.