Jump to ratings and reviews
Rate this book

বুম কমিক্স - সংখ্যা ২৩

Rate this book

32 pages, Paperback

Published October 2, 2025

1 person want to read

About the author

আলীম আজিজ

44 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (66%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Wasim Mahmud.
362 reviews30 followers
February 15, 2026
বুম! কমিকস সংখ্যা ২৩-এর শুরুতেই শিল্পী নূরুস সাফা অনিক যেভাবে ‘চড়াই ও শিল্পের বড়াই’-এর বিকল্পকথন করেছেন, তা মজারই।
নাতাশা জাহান ‘জেফ: শেষ গন্তব্য’ ধারাবাহিকের সমাপ্তিটা টেনেছেন বিচ্ছেদের বাস্তবতাকে রঙিন করে। স্মৃতি—তা হোক কোনো মানবসন্তানের, অথবা কথা বলা ক্যামেরার—একবার হারিয়ে গেলে সেই ভাসা-ভাসা স্মৃতির পুনরুদ্ধারের জন্য কী না করা হয়! সুন্দর অঙ্কন ও গল্পকথন আমাদের শেষ পর্যন্ত পুরান ঢাকায় নিয়ে যায়।

তাহসিন সালমান চৌধুরীর কমিকস-পর্যালোচনা আমার বরাবরের মতোই পছন্দের। কী হতো যদি পিটার পার্কার কখনও রেডিওঅ্যাকটিভ মাকড়সার কামড়ই না খেতেন? মধ্যবয়স্ক, সংসারধর্ম পালনকারী এই বিকল্পবিশ্বের পিটারের গল্প Ultimate Spider-Man Volume 1: Married With Children–এর অঙ্কন, লেখনি ও অন্যরকম মার্ভেল ইউনিভার্সের হালচাল নিয়ে দারুণ লিখেছেন তাহসিন।

আয়মানের ‘ঘাড় মটকা সমাচার’ পর্ব ৪৯-এ এসে একটু সিরিয়াস ভাইব দিচ্ছে। অদ্ভুত ও নৃশংস অপরাধের সত্যানুসন্ধানে এক ডিটেকটিভের তদন্তকর্ম এখন আমরা দেখছি।

শাহরিয়ারের ‘বেসিক আলী সুপারহিরো’ এমন সব সুপারভিলেনের সঙ্গে লড়ছেন, যাদের প্রতীকিভাবে দেখানো হলেও এই রাষ্ট্রে তাদের তীব্র ও প্রভাবশালী আনাগোনা আছে।

সব্যসাচী চাকমার আঁকা ও লেখায় ‘তেজ: পিলেন অ্যাটাক’–এর এবারের সংখ্যাটা সব দিক দিয়ে চমৎকার হয়েছে। কমিক রিলিফ, অ্যাকশন, এবং একাধিক সুপারহিরোর মধ্যকার সংযোগের সম্ভাবনা তৈরি হয়েছে এই সংখ্যায়।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর প্রতি বৃহস্পতিবারের ৩২ পৃষ্ঠার বাংলা রঙিন ফ্রি কমিকস ক্রোড়পত্রের এভাবে এগিয়ে যাওয়াটা একটা আশার ব্যাপারই—কারণ, কমিকস মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ।

---

কমিকস রিভিউ
নাম: বুম! কমিকস (সংখ্যা ২৩)
সম্পাদনা: আলীম আজিজ, মাহতাব রশীদ
প্রচ্ছদ: মাহতাব রশীদ
প্রকাশনা: The Business Standard
রিভিউয়ার: ওয়াসিম হাসান মাহমুদ

---
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.