Jump to ratings and reviews
Rate this book

বুম কমিক্স - সংখ্যা ২৪

Rate this book

32 pages, Paperback

1 person want to read

About the author

আলীম আজিজ

47 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Wasim Mahmud.
362 reviews30 followers
February 15, 2026
বুমের ২৪তম সংখ্যাটা শুরু থেকেই জমেছে।
তানভীর আহমেদ রিওর আঁকা ও লেখায় ‘টান’ গল্পের শেষের ধাক্কাটা আগেই ধরে ফেলতে পারলেও, তাঁর অঙ্কনে একধরনের চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে—যার প্রশংসা করতেই হয়। বিশেষ করে দরজা ও সিঁড়ির বিশালত্বের সামনে মূল চরিত্র পিটার গোমেজের ছায়াময় হয়ে থাকাটা অনেক কিছুই বলে দেয়।

মুহাম্মদ আহসান নাহিয়ান কমিক্স-পর্যালোচনা পর্বে ‘অ্যাসটেরিক্স : অদম্য গলযোদ্ধাদের কমিক্স কিংবদন্তি’ শিরোনামে অনেকের প্রিয় কমিক্স অ্যাসটেরিক্স-এর ইতিহাস এবং পাঠকের কাছে পছন্দনীয় হয়ে ওঠার পেছনের কারণগুলি তাঁর ক্ষুরধার পর্যবেক্ষণলব্ধ লেখনির মাধ্যমে উন্মোচিত করেছেন। সব বিপর্যয়ের মাঝেও হাসির আবেদন ফুরিয়ে না যাওয়াটা অ্যাসটেরিক্স-এর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠার গল্পটাই বলেছেন নাহিয়ান। ভালো লেখা।

‘বেসিক আলী সুপারহিরো’-তে জমজমাট অ্যাকশনের সঙ্গে সুপার সাইয়ান গোকুর প্রতি শাহরিয়ারের নডটা দারুণ ছিল।

‘ঘাড় মটকা সমাচার’ যথারীতি অ্যাভারেজ লেগেছে। গল্পকথনে কেমন জানি খেই হারিয়ে ফেলছে এই সিরিজটি।

সব্যসাচী চাকমার আঁকা ও লেখায়, এবং সাফায়েত সাগরের সহকারিতায় ‘তেজ: পিলেন অ্যাটাক’-এ ঢাকা শহরের নিত্যনৈমিত্তিক দুর্ভোগের কমেডি রূপটা সুন্দরভাবে ফুটে উঠেছে।

শেষের দিকের আয়োজনে কমিক্স ও ফিকশন জগতের ছবির মাধ্যমে বিভিন্ন চরিত্রের পরিচিতির ক্ষেত্রে এবার এসেছে নূরুস সাফা অনিকের The Famous Pet Shop। পশ্চিমের কমিক্স থেকে শুরু করে বাংলার রূপকথার পেটদের এরকম ছবি-পরিচিতি বেশ ইন্টারেস্টিং লেগেছে।

প্রতি বৃহস্পতিবার The Business Standard-এর সঙ্গে ফ্রি ৩২ পৃষ্ঠার রঙিন বাংলা কমিক্স ক্রোড়পত্র বুম!কমিকস-এর কন্টেন্ট আরও উন্নত হোক—এই কামনায় রিভিউর ইতি টানলাম।

---

কমিক্স রিভিউ
নাম: বুম!কমিকস (সংখ্যা ২৪)
সম্পাদনা: আলীম আজিজ, মাহাতাব রশীদ
প্রচ্ছদ: নাঈম আহমেদ
প্রকাশনা: The Business Standard
রিভিউয়ার: ওয়াসিম হাসান মাহমুদ

---
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.