Jump to ratings and reviews
Rate this book

সুভাষ ফিরেছিলেন : এক সাংবাদিকের অন্তর্তদন্ত

Rate this book
সুভাষ! প্রত্যেক ভারতবাসীর কাছে এই নামটা একটা আবেগ। ভারতবর্ষের স্বাধীনতা যবে থেকে এসেছে সেই স্বাধীনতার সঙ্গে জুড়ে রয়েছে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য। এই অমীমাংসিত প্রশ্নের উত্তর মানুষের কাছে আজও অজ্ঞাত। 'সুভাষ ঘরে ফিরেছিলেন' এই বইয়ে ধরা রয়েছে সাংবাদিকের নিজস্ব ভঙ্গিতে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য বিষয়ে তদন্ত। চন্দননগর থেকে উত্তর প্রদেশের 'ফৈজাবাদ' রহস্যের সন্ধানে ছুটে বেড়ানোর গল্প।

175 pages, Hardcover

Published January 25, 2026

Loading...
Loading...

About the author

Kunal Bose

3 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (35%)
4 stars
6 (35%)
3 stars
5 (29%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Samikshan Sengupta.
223 reviews8 followers
March 4, 2026
প্রচুর হিসাব মিলছে না। শুধু অমুকে দেখেছে, তমুকে বলেছে। মিথ্যা বলছি না, কিন্তু এরকম একটা বিশাল কাজের জন্য যেরকম investigative journalism এর প্রয়োজন, তার একটুও করা হয়নি।

উপরন্তু ভক্তিরসের যাকে বলে বন্যা! শ্রীযুক্ত রজত পাল মহাশয় শ্রীচৈতন্যের সম্বন্ধে লিখতে গিয়ে এর অনেক নির্মোহ, বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন। কুণাল বাবু ওনাকে অনুসরণ করতে পারতেন।
Profile Image for Diptanu Chowdhury.
57 reviews
July 26, 2026
এই বইটি মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে একজন সাংবাদিকের দীর্ঘদিনের অনুসন্ধানের ফসল। বইয়ের কেন্দ্রীয় থিম হলো — নেতাজি ১৯৪৫-এ বিমান দুর্ঘটনায় মারা যাননি, বরং ভারতে ফিরে এসেছিলেন এবং উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামী বাবা বা ভগবানজী হিসেবে গোপনে জীবনযাপন করেছিলেন। লেখক চন্দননগর থেকে ফৈজাবাদ পর্যন্ত নিজের ফিল্ডওয়ার্ক, সাক্ষাৎকার, কিছু দলিল-পত্র ও সাক্ষ্যের ভিত্তিতে এই দাবি তুলে ধরেছেন।

লেখার স্টাইল খুব সহজ, সাবলীল এবং আবেগময়। যদি আপনি নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা রাখেন, তাহলে বইটি এক বসাতে পড়ে ফেলতে পারবেন।

অনেক অজানা বা কম আলোচিত ডিটেইলস আছে, বিশেষ করে ফৈজাবাদের গুমনামি বাবার জীবনযাত্রা, চিঠিপত্র, সাক্ষীদের বয়ান নিয়ে।

কিছু জায়গায় রিপিটিশন আছে যেটা একটু অন্যরকম লেগেছে। বইটা "নেতাজি ফিরেছিলেন" বলে দাবি করে, কিন্তু শেষ পর্যন্ত সেটা প্রমাণের চেয়ে "সম্ভাবনা" হিসেবে রেখে দেয়।

তবে সবমিলিয়ে বইটি আমার ভীষণ ভালো লেগেছে। নেতাজিকে নিয়ে প্রথম কোন বই পড়লাম। সত্যি বলতে নেতাজি-চর্চাকে আবার জাগিয়ে তোলার কাজটা বইটা ভালোভাবেই করেছে।

যদি আপনি নেতাজি-প্রেমী হন, তাঁর ফিরে আসার সম্ভাবনায় বিশ্বাস করতে চান বা আবেগময়ভাবে আরও কাছে যেতে চান — তাহলে এই বইটা আপনার জন্য দারুণ। এটা মন ছুঁয়ে যায়, নতুন প্রশ্ন জাগায়।
Profile Image for Soumik Das.
6 reviews
April 26, 2026
নেতাজি ফিরেছিলেন: এক সাংবাদিকের অন্তর্তদন্ত

Subhas Chandra Bose is not just a name in history—he is a question, a sense of loss, an unfinished story. We are told that everything ended on 18th August 1945 with a plane crash. But did it really end there? Or was that just the beginning of the biggest mystery in modern Indian history?

While reading this book, one uncomfortable thought keeps coming back—have we quietly accepted a version of history that we were told, without questioning what might be hidden beneath it? Can a man who gave everything for his country simply disappear into silence like that?

Author Kunal Bose approaches this mystery from an investigative, journalistic angle. Through interviews, personal accounts, and the controversial “Gumnami Baba” theory, he presents a narrative that often clashes with the mainstream version of events. The voices included in this book suggest something unsettling—that Netaji may have returned, but was never officially acknowledged.

What makes this book powerful is not that it gives answers—but that it deepens the doubt. It leaves you wondering: was something deliberately kept hidden? Was there a political or international understanding that ensured silence?

At the same time, it’s important to stay grounded—many of the claims are not historically proven and rely on alternative theories and testimonies. So blind belief is risky—but so is outright dismissal.

📌 Final Thought:
This book doesn’t give you closure. Instead, it leaves you with a question that lingers—
👉 “If he really did return… then where did we lose him?”
Profile Image for Sourav Das.
74 reviews5 followers
April 28, 2026
অসাধারণ একটি বই। ওনার পডকাস্ট গুলো বই আকারে প্রকাশ। অনেক তথ্যসমৃদ্ধ। অবশ্যই পড়া উচিত সবার একবার।

জয় হিন্দ 🇮🇳
Profile Image for Joy Dutta.
49 reviews
June 15, 2026
Subhash Chandra Bose has captured the imagination of young Indians and Bengalis in particular since childhood. And this book is the outcome of this curiosity and the resolve to solve the mystery. The book is a good read. The author is a genuine fan of Bose and has written very passionately. The book could have been structured better. It seemed more like minutes of the interviews a blogger has taken on the subject over the years. If the author could go chornologically and presented the events in the life of Bose after the alleged his death in 1945 as versions of what could have been actually, with relevant documents and snippets of interview, the book could have been turned into a thriller.
Nevertheless, a brave first attempt. It is easier to be a critic that to publish something that has been covered in secrecy for decades.
Displaying 1 - 5 of 5 reviews