Jump to ratings and reviews
Rate this book

রেডিয়োওয়ালা

Rate this book
আকাশ বাণীর সঙ্গে সুখে কাটিয়েছে আমাদের চার পাঁচটি প্রজন্ম। কত রকম আনন্দ বিনোদন নিবেদন করেছে আকাশবাণী। অনেক কথা,অনেক গল্প। এই বই মেলায় প্রকাশিত হবে আকাশবাণীর অন্তরের কথা,অন্দরের কথা নিয়ে এই উপন্যাস।

456 pages, Hardcover

Published January 1, 2026

2 people are currently reading
3 people want to read

About the author

Swapnamoy Chakraborty

44 books37 followers
স্বপ্নময় চক্রবর্তীর জন্ম ২৪ আগস্ট, ১৯৫১ সালে উত্তর কলকাতায়। রসায়নে বিএসসি (সম্মান), বাংলায় এমএ, সাংবাদিকতায় ডিপ্লোমা করেছেন। লেখকজীবন শুরু করেন সত্তর দশকে। প্রথম দিকে কবিতা লিখলেও থিতু হয়েছেন গল্প ও উপন্যাসে। তাঁর লেখা গল্পের সংখ্যা প্রায় ৩৫০। প্রথম উপন্যাস ‘চতুষ্পাঠী’ প্রকাশিত হয় ১৯৯২ সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায়। পাঠক মহলে সাড়া ফেলেন স্বপ্নময় চক্রবর্তী। বিশ্লেষণধর্মী প্রবন্ধ এবং কলাম কিংবা রম্যরচনাতেও সিদ্ধহস্ত। তাঁর রচিত ‘হলদে গোলাপ' উপন্যাসটি ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়। ‘অবন্তীনগর' উপন্যাসের জন্য ২০০৫ সালে বঙ্কিম পুরস্কার পান তিনি। এ ছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, গল্পমেলা, ভারতব্যাস পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। সাহিত্যের বাইরে তিনি গণবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Fahad Amin.
264 reviews11 followers
April 21, 2026
তিমির - কলকাতার আকাশবাণী রেডিওতে চাকরি করে। প্রথম এন্ট্রি পোস্টে ঢুকে পা পড়ে আকাশবাণীর চত্ত্বরে। একইসাথে আজীবনের জন্য জড়িয়ে পড়ে আকাশবাণী রেডিওর সাথে। হয়ে উঠে একজন রেডিয়োওয়ালা!

ধীরে ধীরে পুরো আকাশবাণীর অন্দরমহলের সাথে যেন ও মিশে যায়। কত-শত ঘটনার স্বাক্ষী হয় তিমির। রেডিওর স্বর্ণযুগের রথি-মহারথিদের সাথে কাজ করে সে। তাঁর সামনেই আকাশবাণী বিবর্তন ঘটতে থাকে।

তিমিরের জীবনে অনেকেই আসে। সুমনা, মালিনী, অনুরাধা, তানিয়া। সবাই যেন অস্থায়ী তিমিরের জীবনে। তাঁর জীবনের একমাত্র সঙ্গী যেন আকাশবাণী রেডিও স্টেশন!

প্রায় পাঁচ প্রজন্মের রেডিওর বিবর্তন নিয়ে এ উপন্যাস। পড়ে বেশ ভালো লাগলো।
Displaying 1 of 1 review