সায়ন্তনীর গড়িয়ায় বাস। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই লেখালেখির শখ। কবিতা ও গদ্য দুইই চর্চার বস্তু।ক্লাস সেভেনে প্রথম প্রকাশ সংবাদ প্রতিদিনের শনিবাসরীয় পাতায়'চশমা' ছোট গল্প। তারপর প্রতিদিন, বর্তমান, সুখী গৃহকোণ, আর ছোটদের পত্রিকা সাহানা আর বাংলা দেশের পত্রিকা ভোরের কাগজে লাগাতার লিখে যাওয়া।
বহু বছর ধরে এই সিরিজ ভীষণ পছন্দের, তবুও সাম্প্রতিক উপন্যাস গুলি ভীষণ ভাবে হতাশ করেছে। আজ থেকে বেশ কিছু বছর আগের প্রকাশিত বইগুলোর সাথে এটির কোনো মিল নেই, মিল নেই লেখনীশৈলীর, যা আমার কাছে এই সিরিজের এর অন্যতম ভালোলাগার জায়গা ছিল। অতিরিক্ত চরিত্রের উপস্থিতি, তাদের unnecessary কথোপকথন এতটাই lengthy যা পাঠকের ফোকাস মূল রহস্য সমাধান থেকে সম্পূর্ণ সরিয়ে দেয়( ব্যক্তিগত ভাবে তা ভালো লাগেনি)। কিন্তু তা সত্ত্বেও এই সিরিজ আমার চিরকাল ভালো লেগে এসেছে মূল কাহিনীটির জন্য, দুর্ভাগ্যজনক ভাবে এই বইটিতে সেটিও প্রচণ্ড দুর্বল লেগেছে। আশা করবে ভবিষ্যতে সিরিজটি একনিষ্ঠ পাঠকদের মনে হতাশা আনবে না