Jump to ratings and reviews
Rate this book

ডা. অর্ক সেন #04

অর্ক সমগ্র - চতুর্থ খণ্ড

Rate this book
মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতি, ট্রমা, অপরাধবোধ আর অজানা অন্ধকার - এইসব নিয়েই আবার ফিরেছে ডা. অর্ক সেন - অর্ক সমগ্র – ৪র্থ খণ্ড-এ। । সাইকিয়াট্রিস্ট ডা. অর্ক সেন ও লেখক তুহিনের যাত্রা এবার আরও অন্ধকারে - যেখানে সত্যি আর বিভ্রমের সীমানা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে।
এই বইয়ে রয়েছে তিনটি ভিন্ন স্বাদের মনস্তাত্ত্বিক রহস্যগল্প— রাজতন্ত্র, গরুড় এবং স্মৃতির অতলে। কোথাও ক্ষমতার অন্ধকার রাজনীতি, কোথাও অদ্ভুত এক মানসিক বিভ্রম, আবার কোথাও স্মৃতির গভীরে লুকিয়ে থাকা ভয়ংকর সত্য ধীরে ধীরে উন্মোচিত হয়েছে অর্কর বিশ্লেষণী চোখে।
লেখক-চরিত্র তুহিনের পর্যবেক্ষণ আর সাইকিয়াট্রিস্ট অর্ক সেনের যুক্তিবাদী বিশ্লেষণের মধ্য দিয়ে গল্পগুলো শুধু রহস্য উন্মোচনই করে না, পাঠককে নিয়ে যায় মানবমনের জটিল গোলকধাঁধায়। বাস্তব আর বিভ্রমের সূক্ষ্ম সীমানা কোথায় মুছে যায় - সেই প্রশ্নই বারবার ফিরে আসে এই বইয়ের পাতায়।

Hidden within the deepest layers of the human mind lie memories, trauma, guilt, and an unknown darkness - and Dr. Arko Sen returns once again in Arko Samagro – Volume 4 to confront them. The journey of psychiatrist Dr. Arko Sen and writer Tuhin ventures into even darker territory this time, where the boundary between truth and illusion slowly begins to blur.
This volume brings together three distinct psychological mystery narratives - Rajtantra, Garur, and Smritir Otole. In one, the dark politics of power unfolds; in another, an unsettling mental distortion takes shape; and elsewhere, a terrifying truth buried deep within memory is gradually revealed through Arko’s analytical gaze.
Through the keen observations of writer-narrator Tuhin and the rational psychological insights of Dr. Arko Sen, these stories do more than unravel mysteries - they guide readers into the intricate labyrinth of the human mind. Where does the delicate line between reality and illusion truly disappear? That haunting question echoes again and again through the pages of this book.

176 pages, Hardcover

First published January 22, 2026

Loading...
Loading...

About the author

Pallab Halder

10 books22 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
1 review
April 22, 2026
অর্ক সিরিজটা আমার খুব প্রিয়। যারা চেনেন না তাঁদের নতুন করে পরিচয় করাই। ডা. অর্ক সেন, লেগোসের একজন সাইকিয়াট্রিস্ট। তার যুক্তি, পর্যবেক্ষণ আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণই তাকে আলাদা করে তুলেছে আর সবার থেকে। একই ভাবে আর সব থ্রিলার থেকে এ সিরিজটিকেও আলাদা করে তুলেছে। তুহিনকে সঙ্গে নিয়ে চলে তার রহস্যভেদী কার্যকলাপ। না এখানে অর্ককে সেভাবে গোয়েন্দাদের পর্যায়ে ফেলা যায়না। অপরাধী হোক বা মানসিক রোগী; টার লড়াই মানুষের মনের সঙ্গে।
এই খণ্ডে মোট তিনটি কাহিনী রয়েছে—‘গরুড়’, ‘রাজতন্ত্র’ এবং ‘স্মৃতির অতলে’। প্রতিটি গল্পই রহস্যের সঙ্গে মনস্তত্ত্বের মিশেল, আর আফ্রিকান পটভূমি গল্পগুলোকে অন্য মাত্রা দিয়েছে। তবে ভারতীয় পটভূমিও এসেছে কোন কোন গল্পের মধ্যে। ‘গরুড়’ গল্পটা আগে একটা সংকলনে পড়েছিলাম। লেগোসের একটি শিশুর অদ্ভুত হ্যালুসিনেশন থেকে এই কাহিনির শুরু, কিন্ত এই গল্পের শেষ যে কোথায় এনে দাড় করাবে পাঠককে… পড়তে পড়তে গুগল খুঁজে মেলাচ্ছিলাম। কারণ এই গল্পটা আসল আর কল্পনার চরিত্রদের মিশেলে লেখা হয়েছে। দারুন লেগেছে। দ্বিতীয় গল্প রাজতন্ত্র- একটা ছোট গল্প, কিন্ত শেষে গিয়ে এমন টুইস্ট অপেক্ষা করে আছে ভাবতেই পারিনি। এই গল্পটা নিয়ে কিছু বলতে চাইনা।
তবে এই বইয়ের মূল আকর্ষণ নিঃসন্দেহে তৃতীয় কাহিনী ‘স্মৃতির অতলে’। একটা দীর্ঘ উপন্যাসিকা। স্মৃতিভ্রংশে আক্রান্ত এক ব্যক্তিকে ঘিরে শুরু হয় গল্পটা। ক্রমশ জটিল ও অন্ধকার এক জালে পরিণত হতে শুরু করে, যেখানে অর্ক ও তুহিনও জড়িয়ে পড়ে এই জালে। গল্পের গঠন, পরিবেশ আর মানসিক টানাপোড়েন—সব মিলিয়ে এই গল্পটা এখনও পর্যন্ত এই সিরিজের অন্যতম ছকভাঙা কাজ বলে মনে হয়েছে। একদম অন্য এক অর্ক কে পাঠক আবিস্কার করবে এই গল্পে।
লেখকের লেখনশৈলী, রহস্য তৈরির দক্ষতা এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ—সবকিছুই খুবই শক্তিশালী। পুরো বইজুড়ে একটুও একঘেয়েমি নেই আর না আছে অতিকথন। তবে এই শেষ গল্পে পাথক হিসাবে কিঞ্চিৎ অনুযোগ আছে। গল্পটা এমন ভাবে হঠাৎ শেষ করে দেওয়াটা ঠিক হলনা। একটু বিশদ ব্যখ্যা প্রত্যাশা করেছিলাম। এটা অনেকটা যেন “অর্ক সেন Unsolved” ধরনের হয়ে গেল। হয়ত এই গল্পের পরবর্তী কাহিনী আসবে তাই এরকম ভাবে শেষ হয়েছে… কে জানে!
তবে বইটির প্রোডাকশন কোয়ালিটি ভালো হলেও আগের খণ্ডগুলোতে খুব সুন্দর সুন্দর অলঙ্করণ ছিল। এখানেও আছে হেডপিস ধরনের। তবে খুব একটা আকর্ষণীয় লাগেনি।

সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসলে তাঁদের জন্য এই সিরিজটা নিঃসন্দেহে মাস্ট রিড।

📕অর্ক সমগ্র ৪
📕পল্লব হালদার
📕এবারত
Profile Image for DIPANJAN MUKHERJEE.
117 reviews5 followers
May 23, 2026
The Arko series is my favorite. Dr. Ark Sen is a psychiatrist in Lagos. His logic, observation and psychological analysis set him apart from everyone else. Similarly, this series is different from all other thrillers. His mystery-solving activities take place with Tuhin.

গরুড়- Reincarnation and mixing mythology Indian culture , with great effect. This story begins with a strange hallucination of a child in Lagos.

রাজতন্ত্র -হলো এমন এক গল্প, যেখানে দেখানো হয়েছে কীভাবে প্রাচীনকালের পুরনো রাজনৈতিক কৌশল, যা আজও ছদ্মবেশে ব্যবহৃত হয়, সফল ব্যক্তিদেরও বিপদে ফেলতে পারে। অর্কো অসাধারণ দক্ষতা ও দৃঢ়তার সাথে সফলভাবে এই মামলার সমাধান করে।

স্মৃতির অতলে- The story begins around a person suffering from amnesia. Gradually, it begins to turn into a complex and dark web, where Arko and Tuhin also get entangled in this web.The reader will discover a completely different Arko in this story. কোনো ব্যক্তি তার শৈশবের স্মৃতি ভুলে গেলে এবং তার জিনিসপত্র ভুলে যাওয়ার প্রবণতা থাকলে তা মানসিক ও শারীরিক বিপর্যয়ের কারণ হতে পারে।রোমাঞ্চ, সাসপেন্স ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ছোঁয়ায় অনবদ্যভাবে বর্ণিত এবং এর open ending পাঠকদের মুগ্ধ করে রাখে।Overall, this story seems to be one of the most groundbreaking works in the series so far.
But one complain the cover and অলঙ্করণ are not upto the mark of Previous parts, Arko 3 was the prime example of how good a book cover and etchings can be.
4.25/5
Displaying 1 - 2 of 2 reviews