কোনও এক বর্ষণস্নাত রাতে ত্রিবেণী ঘাটের কাছে ঝোপের ধারে, আচমকাই একটা ব্লাস্ট হল। মুহূর্তের মধ্যে ছিনভিন্ন হয়ে গেল চারপাশের নিস্তব্ধতা।কোভিডের ধাক্কা সামলে ওঠা মানুষজন অতর্কিতে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়লেন। কে আছে এর পিছনে? এটা কি লোন-উল্ফ অ্যাটাক? তদন্তে নামল মগরা থানার পুলিশ। ধীরে ধীরে খুলে যেতে থাকল রহস্যের সব জট। দ্য সাইলেন্ট জোন এমনই একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যা পাঠককে প্রথম পাতা থেকেই উপন্যাসের গভীরে একাত্ম করে রেখে দেবে।
দ্য সাইলেন্ট জোন বিবেক সিরিজের তৃতীয় স্বতন্ত্র উপন্যাস , কোনো এক বর্ষণ স্নাত রাত্রে ত্রিবেণী মতো একটু শান্ত এলাকায় ঘাটের কাছে আচমকাই একটি গাড়ি ব্লাস্ট হয়। পুলিশ তদন্তে নেমে একটি অচেনা মানুষের দেহ আবিষ্কার করে ,গাড়ি এবং গাড়ির মধ্যে থাকা বডির এতটাই খারাপ কন্ডিশান যে তদন্তে নেমেই পুলিশের কালঘাম ছোটার মত অবস্থা।। কে আছে এই ঘটনার পিছনে ? কোনো জঙ্গি সংগঠন? নাকি কোনো লোন - উল্ফ? অন্যদিকে দিগ্বিজয় নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ায় তার পরিবারে লোকজন এসে থানায় তার নিখোঁজের খবর দেয়।। পুলিশ তদন্তে নেমে একের পর এক নানান সূত্র ধরে এগোতে থাকে , যত এই তদন্ত এগোয় ততই এই রহস্যের জট আরও প্যাঁচাতে থাকে ।। মগরা থানার পুলিশ কি পারবে এই রহস্যের জট ছাড়াতে? ত্রিবেণী ঘাটের ব্লাস্টের সাথে এই নিখোঁজের এর ঘটনার কি কোনো যোগ সূত্র আছে আছে।। ✨ পাঠ প্রতিক্রিয়া - এত ডিটেইলে বোধকরি কোনো উপন্যাসে পুলিশী তদন্তকে ফুটিয়ে তুলতে আগে দেখি নি।। একটা মানসিক যুদ্ধের সাক্ষী থাকলাম মনে হলো উপন্যাসটি পড়তে পড়তে।। লেখক চাইলেই ফাঁকি দিয়ে উপন্যাসটিকে আরও অনেক সহজে শেষ করতে পারতেন, কিন্তু তিনি ঠিক উল্টোটাই করেছেন।। ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন ? প্রত্যেকটা খটকা? অপরাধের পেছনে থাকা কারণের একবারে শেষ দেখিয়ে ছেড়েছেন ।। তার সাথে রয়েছে কিছু বর্তমান যুগোপযোগী কিছু টেকনিক্যাল নলেজ শেয়ার যা আজকের দিনে দাঁড়িয়ে সবার জেনে রাখা উচিত ।। ডিজিটাল স্কাম বা ডিজিটাল ক্রাইম কি কি ভাবে হতে পারে। কিভাবে তারা আপনার মনস্তাত্ত্বিক দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সর্বস্ব লুটে নিতে পারে সবই রয়েছে এই বইতে।। পুলিশের কাজটা কতটা কঠিন হতে পারে সেটা বাইরে থেকে বোঝা একবারেই সম্ভব না, যদিনা এরকম কিছু উপন্যাস পড়তে পারে সুযোগ হয়।। যারা একটু হার্ড , সিরিয়াস ক্রাইম থ্রিলার পড়তে পছন্দ করেন তাদের জন্যই এই বই হাতে চাঁদ পাওয়ার মতো।। গল্পের তদন্তকারী অফিসারের সাথে পাঠকও কোথাও গিয়ে এক হয়ে একটা মানষিক চাপ বোধ করবেন , কারণ পাঠক হোক কি গল্পের মূল তদন্তকারী দুই পক্ষের জন্যই কোনো ছাড় লেখক দেন নি।। It's too much of a human story and it grinds you from the start. 5/5
THE SILENT ZONE is a Great blend if psychological and crime Thriller. WHERE the idiom Crime never pays is utilized to full extent. starts of with a bomb blast which looks like a terror attack decends into far more sinister . Bibek entagles in the web of deceit lies and revenge. Subhadeep chakraborty sir great writing. The silent zone is a 🏆