স্কুলে পড়ার সময় মোতাহের হোসেন এর দু'একটা লেখা পড়েছিলাম(বাধ্য হয়ে!)। তখন ভাবতাম, কিসব ছাইপাঁশ কথা লেখে উনি। আর এখন একই লেখকের লেখা পড়ে আফসোস করি, এই ধাচের লেখা কেন কেউ লিখেন না আর। জীবনের নানা দিক নিয়ে গভীরভাবে চিন্তা করা লেখা এখন যে কত দুষ্প্রাপ্য....
এই বইতে মোতাহের হোসেনের মোট ৮ টা প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। যার মধ্যে আছে: ব্যর্থতা জিন্দাবাদ, মেরুদন্ড, মনুষ্যত্ব, আত্মসম্মান, সংস্কৃতি-কথার মতো উচ্চমানের প্রবন্ধ। নাম দেখেই বোঝার কথা আলোচ্য বিষয়গুলো কী। প্রত্যেকটাই অসম্ভব রকমের প্রাজ্ঞতায় ভর্তি। বিশেষত, সংস্কৃতি-কথা পড়তে গিয়ে আমার নিজের ব্যক্তিগত কিছু বিশ্বাস পরিবর্তন করতে বাধ্য হয়েছি...
"For what is man profited if he shall gain the whole world and lose his own soul?"