এক কথায় চমৎকার। পড়তে পড়তে মানসভ্রমণ করলাম যেন। ইচ্ছে করছিল নিজেরও বেড়াতে যেতে, নানা জায়গায়। ভূপর্যটক হওয়ার কত আনন্দ! নিজের জীবনকে মনে হচ্ছে গণ্ডিবদ্ধ।
অনেক জায়গায় ভ্রমণের টুকরো টুকরো সরস ছবি। স্থান-কাল-পাত্রই প্রাধান্য পেয়েছে, ফাঁকে ফাঁকে লেখকের চিন্তাভাবনাও ধরা পড়েছে। এতে আরেকটু আপন মনে হয়েছে লেখককে।
ফেসবুকে ফলো করায় তাঁর সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও বই প্রথম পড়া আর সেই অভিজ্ঞতা নি:সন্দেহে ভালো।