ছোটখাটো, কিউট, ছিমছাম একটা বই। ঘরনায় বৈজ্ঞানিক কল্পকাহিনী অর্থাৎ সায়েন্স ফিকশন। কাহিনীতেও তেমন ঘোরপ্যাঁচ নেই, কল্পবিজ্ঞান, হিউমার, অ্যাকশন, উপমহাদেশীয় রোমান্স, সবই আছে এক চিমটি করে। লেখাও বেশ সুন্দর, এক বসায় চট করে পড়ে ফেলা যায় লেখকের লেখার মুন্সিয়ানার জন্যই।
তবে একদম গ্রাউন্ডব্রেকিং কিছুও না। কোন এক আয়েশী বিকেলে, চা কিংবা কফির কাপ হাতে নিয়ে, পায়ের উপর পা তুলে, গা এলিয়ে পড়ে ফেলবার মতন একটা "ফিল গুড" বই হল এই বনি।