একটা জাতিকে জানা মানে একটা জগতকে জানা। নিজের জগতে আরেকটা জগত যুক্ত হওয়া। চীনকে জানার আগ্রহ আরো বেড়ে গেল। আবারও শিখলাম জ্ঞানকে অবহেলা করে কেউ বড় হতে পারে না। বিনয় এবং নম্রতা জ্ঞানের অলংকার। চীনের ইতিহাস ও সাম্রাজ্য ঐতিহ্যের কাহন মাথায় ঘুরছে। পঠনানুভুতির স্থায়ীত্বকালে এখনো আটকে আছি। চীনের জন্য একরাশ মায়া ও কৌতূহল।