Jump to ratings and reviews
Rate this book

এক জোড়া উপন্যাস

Rate this book
বইটিতে আছে ওবায়েদ হকের সবচেয়ে জনপ্রিয় দুটি উপন্যাস নীল পাহাড় ও জলেশ্বরী।


নীল পাহাড়:

আশির দশকের মাঝামাঝি সময়। দেশ রাজনৈতিক উত্তেজনার ঝড় উঠার আগে ঝিমিয়ে পড়েছে, কিন্তু পাহাড়ে অবস্থার বিপরীত। ভয়, আতঙ্ক, উৎকণ্ঠা বিরাজ করছে সেখানে খুন, হত্যা, অপহরণ, ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা। পাহাড়ী বাঙ্গালীদের দ্বন্ধ তখন চরমে। সরকারি কর্মকর্তাদের শাস্তি দেয়া হতো পাহাড়ে পোস্টিং দিয়ে। সে শাস্তি মৃত্যুদন্ডের চেয়ে কম ছিল না। ম্যালেরিয়া কিংবা সাপের দংশন থেকে বেঁচে গেলেও উগ্রপন্থী সংগঠনগুলো থেকে বাঁচার উপায় ছিল না। অনেকে চাকরিই ছেড়ে দিত। ঠিক সেসময় অনাথ আশ্রমে বড় হওয়া ডাক্তার মানিক মিত্রের পোস্টিং হয়। বান্দরবানের দুর্গম এলাকায় তার জীবনে। আবর্তিত হতে থাকে অনেক কাঙিক্ষত এবং অনাকাঙিক্ষত ঘটনা। সে মুখোমুখি হয় সত্যের, হিংসার, ঘৃণার, ভালোবাসার মৃত্যুর এবং নীল পাহাড়ের।

জলেশ্বরী:

ছোট ছোট কুঁড়েঘরগুলো পানিতে নাক ডুবিয়ে বসে আছে। গাছের কোটরে সাপ-ব্যাঙ বাস্তুতন্ত্রের নিয়ম ভঙ্গ করে এক সাথে আশ্রয় নিয়েছে। ঘোলা পানিতে প্রায়ই ভেসে যাচ্ছে পেট ফোলা গরু আর মানুষের লাশ। দরিদ্র বাবা আড়াই সের চালের বিনিময়ে মেয়ে বিক্রি করতে ছুটে যাচ্ছে বাবুদের নৌকায়। রাতের আঁধারে বউ পালিয়ে যাচ্ছে ঢাউস পেটের লম্পটের কাছে। ঠিক সেই সময় আটাশী সালের ভয়ংকর বন্যায় আমেরিকা ফেরত শহুরে ভব্য একটি ছেলে নদীতে নৌকা ভাসিয়েছে দুজন মাঝি নিয়ে।

223 pages, Hardcover

First published January 1, 2025

6 people want to read

About the author

Obayed Haq

14 books314 followers
ওবায়েদ হকের জন্ম ১৯৮৬ সালে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। থাকেন কুমিল্লায়।
প্রকাশিত বইসমূহ-
উপন্যাস-
তেইল্যাচোরা (২০১৪)
নীল পাহাড় (২০১৫)
জলেশ্বরী (২০১৬)
কাঙালসংঘ (২০২১)
আড়কাঠি (২০২৪)
জল নেই পাথর (২০২৪)
উন্মাদ আশ্রম (২০২৫)
গল্প সংকলন-
একটি শাড়ি ও কামরাঙা বোমা (২০১৪)
নেপথ্যে নিমকহারাম (২০১৭)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (60%)
4 stars
1 (20%)
3 stars
1 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Mubtasim  Fuad.
403 reviews60 followers
March 12, 2026
তখন সবে আমি ওবায়েদ হকের লেখা “তেইল্যা চোরা” পড়ে শেষ করেছি। সমগ্র শরীর জুড়ে মুগ্ধতা। ঠিক করেছি তার লেখা বাকি উপন্যাস গুলাও কালেক্ট করে পড়ে ফেলব। কিন্তু... এত বই কিনি কিন্তু ওবায়েদ হকের গুলা কেনা হয় না।
এরমধ্যে আমার এক ক্লাসমেটের বার্থডে। বেচারি পড়ুয়া কিন্তু এযাবৎকালে শুধু হুমায়ূনই পড়ে গেছে। সমসাময়িক কোন লেখককেই সে চিনে না। আমি তাই ঠিক করলাম, তাকে সমসাময়িকের কয়েকজনের সাথে পরিচয় করিয়ে মুখের স্বাদটা একটু বদলে দি। এই গুরুদায়িত্ব ঘাড়ে নিয়ে ভাবতে বসি কার বই দেওয়া যায়, পরাক্ষণে মাথায় যেই নামটা চলে আসে তা হচ্ছে ওবায়েদ হক। আমি শুরুতে ভাবছিলাম ওকে তেইল্যা চোরাই গিপ্ট করে দিবো কিন্তু ওই সময় ”এক জোড়া উপন্যাস” সবে গরম গরম বেরিয়েছে। ফেসবুক শপ গুলায় প্রি অর্ডার চলছে। দামটাও বেশ কম, সাথে পাচ্ছি দু দুইটা উপন্যাস। জলদি অর্ডার করে দি। আর বই চলে আসে তার পরের দিনই। সেদিন সন্ধ্যায় বইটা নিয়ে বসি। না পড়তে না, বইটা উপহার দিচ্ছি যেহেতু, আমি চাই ও আমাকে মনে রাখুক। এজন্য বইয়ের দ্বিতীয় পৃষ্টায় কিছু লেখার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই মাথায় আসছে না। অনেক সময় নিয়ে ভেবে অবশেষে লেখা শুরু করি,

পিয়তমেষু,
অনেক তো হুমায়ূন পড়া হলো, এবার না হয় নতুন কিছু ট্রাই করা যাক?
বর্তমান সময় “ওবায়েদ হক” বেশ জনপ্রিয় আর আমারো খুব প্রিয়। আশা করি তার লেখনী তোমার ও খুব প্রিয় হয়ে যাবে আমার মতন।
জীবনটা খুব খুব ছোট, আমরা জীবনের মানে বুঝে উঠতে উঠতে কখন যে জীবনটাই ফুড়িয়ে যায় তাই বুঝে উঠতে পারি না। তো... উটকো সব ডিপ্রেশন ঘাড়ে না নিয়ে চলো আমরা বইয়ের পাতায় মানসিক প্রশান্তিকে খুজেঁ নেই।

ইতি
একটা গিরগিটি (ফুয়াদ)



সিব ঠিকঠাক কিন্তু বিপত্তি ঘটে অন্যখানে। বেশি ইমোশন দিয়ে লিখতে গিয়ে বানান ভুল করে বসি কয়েক জায়গায়। আর তখন নিজের ভিতরের খুদবুদেঁ সত্তাটা মাথা চাড়া দিয়ে উঠে। কি করব এখন! গিপ্টের বইয়ে কাটাকাটি? না, তা মোটেও ভাল দেখায় না। তো, এবার? লাগাওওওও আরেকটা অর্ডার। যেই ভাবা সেই কাজ। পরের বইটায় বেশ সাবধানতার সাথেই লিখি, আর ওকে ক্লাস শেষে দিয়ে বলি হ্যাপি বাড্ডে ব্রু! ও তো ভীষণ খুশি। বই পেতে কার না ভাল লাগে।

তো যেই বইটায় বানান ভুল হল সেটার কি হল? ওয়েল সেটাই মাত্র পড়ে শেষ করলাম। আমার কাছেই রেখে দিছিলাম। নিজেকে নিজে প্রিয়তমেষু বানিয়ে। এখানে সেল্ফলাভ মোটেও নেই।
ও কিন্তু জানে না যে ওর জন্য ডাবল কপি কেনা লাগছিল, আর না কোনদিন জানতে পারবে।

আমি চেয়েছিলাম ওবায়েদ হকের সব বই সিপারেট কিনব কিন্তু..যাইহোক! আলহামদুলিল্লাহ।

এই বইটায় অসাধারণ দুইটা উপন্যাস আছে, যা আমি মনে করি রুচিবান পাঠকদের জন্য মাস্টরিড।
কিছু বই শেষ করার পর, বইয়ের প্রতি ইমোশনটা জীবনভর পাশে থেকে যায়, এই বইয়ের দুইটা উপন্যাস সেই দলেরই।
Displaying 1 of 1 review