Jump to ratings and reviews
Rate this book

পোকামাকড়ের গোপন জীবন

Rate this book
লাতিন আমেরিকার কথাসাহিত্য মানেই যে জাদুবাস্তবতা — এই প্রচলিত প্রত্যাশার বাইরে গিয়ে অনুবাদ গল্পের এই সংকলনটি পাঠককে দাঁড় করায় বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি। এখানে আছে নির্মম বাস্তবতা, অস্বস্তি ও আতঙ্ক, সামাজিক স্যাটায়ার, দার্শনিক বিবিধ ইঙ্গিত, আটপৌরে জীবনের নীরব যন্ত্রণা এবং প্রায় অদৃশ্য মানবিক মুহূর্তের সূক্ষ্ম ইশারা। কোথাও রয়েছে অলৌকিকতার হালকা ছোঁয়া, কোথাও তার সম্পূর্ণ অনুপস্থিতি। কোনো গল্পে রাষ্ট্র ও ক্ষমতা প্রকট হয়ে ওঠে, আবার কোনো গল্পে তারা আড়াল থেকে মৃদুস্বরে অস্তিত্বের জানান দেয়।

এই সংকলনের লেখকরা বিভিন্ন দেশ, সময় ও প্রজন্মের। গুয়াতেমালা থেকে আর্জেন্টিনা, মেক্সিকো থেকে চিলি পর্যন্ত বিস্তৃত এক বহুমাত্রিক সাহিত্যভূগোলের গল্প এখানে একত্রিত হয়েছে। বিশেষভাবে স্থান পেয়েছে লাতিন আমেরিকার সমকালীন লেখকদের কিছু শক্তিশালী লেখা। এই গল্পগুলো লাতিন আমেরিকার কোনো একক পরিচয় তুলে ধরে না; বরং বহুস্বর ও বহু অভিজ্ঞতার এক জটিল সমবেত কণ্ঠ হয়ে পাঠকের সঙ্গে কথা বলে।

128 pages, Hardcover

Published February 20, 2026

1 person is currently reading
7 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
1 review
Read
April 23, 2026
লাতিন-আমেরিকার সাহিত্যিকগণের সাথে পরিচিত ছিলাম না। এই প্রথম এত সব সাহিত্যিকদের সম্বন্ধে জানলাম। মানব জীবনের অন্তরালের অপ্রকাশিত বাস্তবতা তুলে ধরে প্রতিটি গল্পে। গল্প পাঠের সময় স্বাভাবিক মনে হলেও, গভীরভাবে চিন্তা করলে পাওয়া যায় মানব মনস্তাত্ত্বিক জটিল কারসাজি - মানব মস্তিষ্ক জটিল আর কখনো কখনো নির্বিচার। ঈর্ষা, সামাজিক কুসংস্কার, নারীর প্রতি সহিংসতা, রাজনীতিক সমস্যা, মানব-নার্সিস্টিক-স্বৈরাচারি-বৈশিষ্ট্য, বাস্তবতা লুকানো, প্রেম-জটিলতা সবই স্থান পেয়েছে। ভিন্ন দেশ, কাল ও প্রজন্মে রচিত হলেও লেখাগুলো যেন চিরসত্য। লাতিন আমেরিকা অঞ্চলের হলেও, পড়ার সময় মনে হচ্ছিল নিজ দেশের গন্ডির প্রেক্ষাপটেই লেখা।
Profile Image for Jonaid Abdullah.
87 reviews2 followers
March 23, 2026
বন্ধু আহসান-এর লেখা আমার প্রথম বই। শুনেছি সে ফেসবুকে বেশ লেখালেখি করে। কিন্তু আমি ফেসবুকে না থাকায় পড়া হইনি। বেশ ভাল লেগেছে, বিশেষ করে "প্রমান","জলের মত আলো", "জালিয়াতি", "বানর"। আমি নিজে অবশ্য নিচুদরের পাঠক, এখনো থ্রিলারে আটকে আছি। কিন্তু ইচ্ছা আছে মধ্যম পাঠক হওয়ার। আরো বেশি করে বই লিখ বন্ধু।
Displaying 1 - 2 of 2 reviews