Jump to ratings and reviews

ঝিঙে ফুল

ঝিঙে ফুল' ছোটদের কবিতা নিয়ে নজরুল রচিত কাব্যগ্রন্থ। 'লিচুচোর', 'প্রভাতী' নামের বিখ্যাত কবিতাগুলো এই কাব্যগ্রন্থেই রয়েছে।

ঝিঙে ফুল! ঝিঙে ফুল!
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল-
ঝিঙে ফুল।
গুল্মে পর্ণ
লতিকার কর্ণে
ঢল ঢল স্বর্ণে
ঝলমল দোলে দুল-
ঝিঙে ফুল।

32 pages, Paperback

Published January 1, 2014

Loading...
Loading...

About the author

Kazi Nazrul Islam

162 books288 followers
Kazi Nazrul Islam (Bengali: কাজী নজরুল ইসলাম) was a Bengali poet, musician and revolutionary who pioneered poetic works espousing intense spiritual rebellion against fascism and oppression. His poetry and nationalist activism earned him the popular title of Bidrohi Kobi (Rebel Poet). Accomplishing a large body of acclaimed works through his life, Nazrul is officially recognised as the national poet of Bangladesh and commemorated in India.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (50%)
4 stars
16 (33%)
3 stars
6 (12%)
2 stars
2 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Tusar Abdullah  Rezbi.
Author 11 books57 followers
July 31, 2023
ছোটো বেলায় পড়া ছড়া ও কবিতাগুলো আবার পড়ে নস্টালজিয়ায় ভুগছি। বন্ধুরা মিলে কবিতাগুলো পড়তাম পাল্লা দিয়ে। কে ভালো আবৃত্তি করতে পারে সে নিয়ে প্রতিযোগিতা চলত। কে কার থেকে মজা করে আবৃত্তি করতে পারে তাও ছিল প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। আহা! কী দিনগুলি উপহার দিয়েছেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম। 🌸
Profile Image for Nuhash.
234 reviews8 followers
March 20, 2023
শিশু সাহিত্য আমার খুব ভালো লাগে। আজকে ঠান্ডা আবহাওয়ায় ভাবছিলাম, বই পড়বো না শুধু আকাশের দিকে তাকিয়ে থাকব। কিন্তু "ঝিঙে ফুল" এক পৃষ্ঠা পড়ে নিজেকে ধরে রাখতে পারলাম না। পড়ে নিলাম ছোটদের জন্য লেখা কবির বই "ঝিঙে ফুল।" সাজানো গোছানো কবিতার মাঝে প্রাণ পায় শিশুরা। তাদের সেই ব্যাঙ মামা বারবার তারস্বরে ডেকে উঠে। কোথায় যেন নিখোঁজ তাদের বাল্য জীবন।

রাতের বেলা খুব মন খারাপ লাগলে হয়তো শিশুদের মায়েরা তাদের কোলে তুলে নিয়ে শুনান লিচু চোর, ঝিঙে ফুল, খোকার বুদ্ধি, পিলে-পটকার মতো কবিতা গুলো। আশ্চর্য নীরবতা দিয়ে গড়া ভিতর বাহির দেখা তার দর্শন ভুলে যাওয়ার মতো সুন্দর জিনিস মানুষ কেমন করে ভুলে থাকবে। তিনি কাঠপোড়া রোদ্রে দাঁড়িয়ে সূর্য্যি মামাকে আহবান করেন, খোকাদের জন্য একটি মাটিতে নামতে।

আকাশকে উদার হতে বলেন, শিশুদের সৃষ্টির সুখের উল্লাসে। নব জীবন যদি পাই, শিশুকালে নিজেকে আবদ্ধ রাখব। না হয় ফড়িং হয়ে উড়ে বেড়াবোর কবির বাড়ির ছাদে। যেখানে কবি লিখবেন,

ঝিঙে ফুল! ঝিঙে ফুল!
সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল।
Profile Image for Fahad Ahammed.
393 reviews46 followers
August 4, 2020
লিচু চুর আর কাঠবিড়ালি র পেয়ারা একেবারে ছোট করে দেয় বয়স টা, চোখে ভেসে উঠে, প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ স্বরে পড়ছি.... কাঠবিড়ালি কাঠবিড়ালি.....

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
আরে ধ্যাত শেয়াল কোথা?
ভেলোটা দাঁড়িয়ে হোথা!
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জুড়লে ছোটা!
আমি কই কম্ব কাবার
কুকুরেই করবে সাবাড়!
‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গ্যে বোসদের ঘরে,
যেন প্রাণ আসল ধড়ে!
যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা-
মালির ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা।
Profile Image for Sohan.
277 reviews75 followers
June 21, 2020
কাঠবেরালি! কাঠবেরালি! পেয়ারা তুমি খাও?
26 reviews
August 23, 2022
তার বই রিভিউ দেয়ার ক্ষমতা আমার নেই।
Displaying 1 - 5 of 5 reviews