অনেকদিন পর আবার পরপর জাফর ইকবালের কতকগুলো কিশোর উপন্যাস পড়ছি। লাইট রিড হিসেবে পড়তে ভালো লাগে। লেখক একটা ভালো আদর্শ পাঠকদের সামনে রাখতে চান, এটা বোঝা যায়।
জাফর ইকবাল কিশোর উপন্যাসেও সমকালীন সমাজ রাজনীতির টুকরোটাকরা মোজাইকের টুকরো সাজিয়ে দেন বারবারই। সাইফাইতে তো বটেই, এমনি সামাজিক উপন্যাসেও। তাঁর ননফিক লেখায় বহুদিন আগে চলেশ রিছিলের কথা পড়েছিলাম, ফিকশনে রতন কৈরীর গল্প পড়লাম। বলা বাহুল্য, ফিকশনের পরিণতি বাস্তবের মত ডার্ক নয়।
ভূতের বাচ্চা সোলায়মান বইটি মাঝেমধ্যে পড়তে ইচ্ছে হয়। সমকালীন সময়ে একটি বাংলা বই লেখার জন্য লেখককে প্রাণে মেরে ফেলার উদ্যোগ হল, এরকম উদাহরণ তো খুব বেশি নেই। কিন্তু সম্পর্কিত বিতর্কের কারণেই হয়ত বইটির সমস্ত ই কপি আন্তর্জাল থেকে সরিয়ে ফেলা হয়েছে।