What do you think?

মিট্টি কা নাম
১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের শেষের দিনগুলির জ্বলজ্যান্ত চলচ্ছবি দিয়ে শুরু আফসান চৌধুরীর মিট্টিকা নাম উপন্যাসের প্রথম অধ্যায়। মুক্তিযোদ্ধা ও শত্রুসেনারা কি ভয়ংকরভাবে জীবন থেকে ‘প্রস্থান’ করতে বাধ্য হচ্ছে এখানে ফুটে উঠেছে তারই অবিস্মরণীয় অন্তর্দাহ। দ্বিতীয় অধ্যায়ে, “জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে,” উত্তম পুরুষে লিখিত হয়েছে, “মনে হলো দেশ স্বাধীন হলেই যে সমস্যার সমাধান হবে- তা না”... “পৃথিবীতে ‘চাই’ ছাড়া আর কোনও শব্দ উচ্চারণের কোনও সুযোগই যেন রইল না...”। কান্নার সুযোগ নাই, দুঃখের সুযোগ নাই, পাপপুণ্যের হিসেব নাই... আমি জীবনে অনেক ঘোষণা শুনেছি ‘আমি নষ্ট হব’... এভাবে নিরাভরণ ভাষায় মোট সাতটি অধ্যায়ের প্রামাণ্য চরিত্রগুলির চিত্রায়ণ এগিয়ে চলেছে : ইন্ডিয়া-পাকিস্তান- বাংলাদেশ রাষ্ট্রের এবং হিন্দু-মুসলমান বাঙালি-বিহারি দ্বন্দ্বের বিয়োগান্তক প্রশ্নটি ক্রমঘনীভূত হয়েছে : আমার মাটির নাম কি? জাতীয় স্বাধীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে পাঠকচিত্ত বিদীর্ণ হয়।
112 pages, Hardcover
First published March 1, 2026
About the author
Afsan Chowdhury
14 books3 followersAfsan Chowdhury is a Bangladeshi liberation war researcher, columnist and journalist. He received Bangla Academy Award in the year 2018 for his contribution to the liberation war literature.
Chowdhury was born on 16 February 1952 in Dhaka. After completing his higher education from the Department of History in Dhaka University, he started his career in journalism. During his career as a journalist, he served as an editor for Dhaka Courier, contributed to The Daily Star and also produced a number of BBC World Service series. He was also one of the founder Promoter of United News of Bangladesh, one of the country's leading news agencies. He is a teacher of BRAC University and runs the Diversity Studies Cluster there.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
July 16, 2026
৩.৫/৫
আফসান চৌধুরী বরাবরই অস্বস্তিকর প্রশ্ন উত্থাপন করেন তার গল্পের মাধ্যমে। এই আখ্যানের কেন্দ্রীয় প্রশ্ন - আমার মাটির নাম কী? বাংলাদেশি হিন্দু - যার দেশপ্রেম চিরকাল আশেপাশের মানুষ প্রশ্নবিদ্ধ করেছে, ধর্মের কারণে যার আন্তরিকতা কোনোভাবেই কেউ স্বীকার করেনি, এই দেশটা কি তার? নিরীহ বিহারী - একাত্তরের খুন আর লুটপাটে যে অংশগ্রহণ করেনি, এদেশ কি তাকে আপন করে নিতে পেরেছে? তার নিজ ভূমি কোনটা? বাঙালি মুসলমান - একাত্তর পরবর্তী ঘটনাপ্রবাহ যে মেনে নিতে পারেনি, ক্রমাগত একা হতে হতে সেও খুঁজে ফেরে মাটি, যা তাকে আশ্রয় দেবে। "মিট্টি কা নাম" মাটি খোঁজার গল্প, ইতিহাসের বিস্তৃত থাবায় নিতান্ত সাধারণ মানুষের পিষে যাওয়ার গল্প। দেশ আমাদের কোনো ঠাঁই দেয়নি এখনো!