মানব সভ্যতার ইতিহাসকে জানার অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে, তবে এই বইটির দৃষ্টিভঙ্গি একেবারেই অনন্য। লেখক এখানে মানুষের ইতিহাসের দীর্ঘ পথচলাকে ব্যাখ্যা করেছেন জনপ্রিয় ছয়টি পানীয়ের মাধ্যমে—বিয়ার, ওয়াইন, স্পিরিট, কফি, চা এবং কোকা-কোলা। প্রস্তর যুগ থেকে শুরু করে আধুনিক বিশ্বায়ন পর্যন্ত, কীভাবে এই ছয়টি পানীয় মানব সমাজের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং বিশ্ব মানচিত্র বদলে দিতে ভূমিকা রেখেছিল, তা অত্যন্ত চমৎকারভাবে এই বইয়ে আলোচনা করা হয়েছে। যারা ইতিহাস ভালোবাসেন অথচ প্রথাগত ইতিহাসের বই পড়তে গিয়ে একঘেয়েমি চলে আসে, তাদের জন্য এটি একটি দারুণ কালেকশন। এক কাপ কফি বা চায়ে চুমুক দিতে দিতে মানুষের তৈরি সভ্যতার এই রসালো ইতিহাস জানা এক দারুণ অভিজ্ঞতা হবে।