Jump to ratings and reviews
Rate this book

পারস্যের পত্রাবলি

Rate this book
কবিতা, প্রবন্ধ, সমালোচনা ও গবেষণার পাশাপাশি ভ্রমণকাহিনী রচনায়ও সৈয়দ আবুল মকসুদ সিদ্ধহস্ত। তাঁর প্রথম ভ্রমণকাহিনী ‘জার্মানীর জর্নাল‘ বহুপঠিত বাংলা ভ্রমণকাহিনীগুলোর একটি, ইতিমধ্যে যার অনেকগুলো সংস্করণ হয়েছে। পারস্যের পত্রাবলি ইত্তেফাকে ধারাবাহিক প্রকাশের সময়ই পাঠকনন্দিত ও জনপ্রিয় হয়েছিলো। এটি সাধারণ গতানুগতিক ভ্রমণকাহিনী নয়। এ গ্রন্থের ঘন-সংবদ্ধ রচনাগুচ্ছে দশ হাজার বছরের পারস্যসভ্যতার অতি সংক্ষিপ্ত পরিচয়ই শুধু পাওয়া যায় না, ইরানের সমকালীন জীবন ও ইতিহাসের অন্তরঙ্গ চিত্র অঙ্কিত হয়েছে।

84 pages, Hardcover

Published February 1, 1992

Loading...
Loading...

About the author

Syed Abul Maksud

24 books24 followers
Syed Abul Maksud (Bangla: সৈয়দ আবুল মকসুদ) was a Bangladeshi journalist, columnist, research scholar, essayist, and writer. He was acclaimed for his critical and research work. His essays on literature, society, culture, and politics are much appreciated for his clear view, lucid language, and simple style. He carried out substantive research works on the lives of famous litterateurs such as Rabindranath Tagore, Buddhadeva Bose, Mohandas Karamchand Gandhi, Syed Waliullah, etc. His Journal of Germany is a popular travel book. In 1995 he has been awarded the Bangla Academy Award for his contributions to Bengali Literature.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Ahmed Abrar.
763 reviews12 followers
April 11, 2026
"...এর আগে আর দু'বার এখানে আন্তর্জাতিক গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলা নাকি গতবারের চেয়ে জমজমাট। ২৮টি দেশের সাড়ে তিন শ প্রকাশক এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। তা ছাড়া ইরানের ৩৪১টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের ৩৪,০০০ প্রকাশনা নিয়ে মেলায় যোগ দিয়েছে। ইউরোপের বহু দেশের প্রকাশকরাও মেলায় এসেছেন। যেমন জার্মানীর গিয়র্গ থিয়েম ফারলাগ কোম্পানী এসেছে তাদের প্রকাশিত ইংরেজি বইপত্র নিয়ে। অল্প কিছু বই দেখা গেলো জার্মান ভাষায়। তাদের অধিকাংশ বই-ই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক। কারণ ইরানে বৈজ্ঞানিক বইপত্রের চাহিদাই বেশি।"

-সৈয়দ আবুল মকসুদ (পারস্যের পত্রাবলি, ১৯৯২)

তো সে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার কালে চাঁদে আরতেমিস প্রেরণ নিয়ে যথেষ্ট উৎফুল্ল/আগ্রহী হতে পারছি না আর কী। মানে মানুষের ব্যক্তিগত জীবনে কিছুই থেমে থাকে না, কিন্তু এইটা রাষ্ট্রীয়/জাতিগত জীবনের মামলা। এমন নিরুদ্বিগ্ন, careless, বিজ্ঞানের দর্শনহীন ‘বিজ্ঞানপ্রেম‘ আমাদেরকে কোথাও নিয়ে যাবে না।

লেখক এক স্থলে ক‍্যালিগ্রাফির বর্ণনা দিতে গিয়ে 'থুলুথ' লিপির কথা বলছেন। বলা বাহুল্য, লেখক আরবির ইংরেজি প্রতিবর্ণীকরণ ধরতে না পারায় সুলুস লিপিকে ভুল পড়েছেন।
ইসলামি বিপ্লবে শাহের পতনকে দুরুদুরু বুকে বলছেন, ভালো কী খারাপ—জানেন না। খামেনির শাসন ভালো না, কিন্তু তদপেক্ষা খারাপ ছিল শাহের শাসন—এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবকাশ থাকা উচিত নয় কোনো জ্ঞানী লোকের।
Displaying 1 - 1 of 1 review