লম্বা ব্যারেলের সিক্স-পাউন্ডার কামানটার দিকে এগিয়ে গেল রবিন। বিবরণ লেখা রয়েছে একটা ব্রোঞ্জের পাতে। 'এটা স্প্যানিশ কামান', বলল সে। কিশোরও পড়ে বলল, 'প্যাসাভলেন্টি। তার মানে খুব দ্রুত গোলা ছুঁড়তে পারে। স্পেনের টলেডোতে তৈরি। সেরবাটানাও বলে অনেকে। শব্দটা এসেছে সেরিবাস থেকে। সেরিবাস কি জানো তো? ভয়ঙ্কর পৌরাণিক কুকুর।' 'এই কামানটাই খুঁজছে নাকি?' 'মনে হয় না। ও তো স্পষ্ট করেই বলল ডেমিকালভেরিন।' 'ভুল সূত্র!' আনমনে বলল রবিন। লন ধরে পেছন দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়াল দুই গোয়েন্দা। পাশের গেট দিয়ে লম্বা এক লোক ঢুকছে। গিয়ে দাঁড়াল কামানটার কাছে। 'কি চায়?' ফিসফিস করে প্রশ্ন করল রবিন। 'চলো, ওকেই জিজ্ঞেস করি গিয়ে।'
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।