What do you think?

নিজের হাতে সাজা দিলাম
সল্টলেকের এক অভিজাত প্রাসাদে উদ্ধার হল প্রখ্যাত লেখিকা ও প্রাক্তন সাংসদ তোর্সা দেব রঞ্জনের বিকৃত মৃতদেহ। হত্যার বীভৎসতা হার মানায় দুঃস্বপ্নকেও! সবচেয়ে অদ্ভুত ব্যাপার, লাশের পাশে বাজছে এক চেনা গান! তদন্তে নামল কলকাতা পুলিশ। তাদের সঙ্গী গোয়েন্দা বিক্রমজিৎ চক্রবর্তী এবং তার বন্ধু বোধিসত্ত্ব।
কিন্তু এটা সবে শুরু। শহরজুড়ে একের পর এক ঘটতে থাকে নৃশংস সব হত্যাকাণ্ড। প্রতিটা লাশের পাশে বাজছে চেনা সুর আর খুনে অকল্পনীয় নিষ্ঠুরতা। কিন্তু কে এই সিরিয়াল কিলার? কী তার উদ্দেশ্য? হত্যার কোনও প্যাটার্ন নেই কেন? হত্যাক্ষেত্রে গান কেন?
সামান্য সূত্র ধরে বিক্রম আর বোধিসত্ত্ব যখন এগোতে থাকে, তখন পর্দা উন্মোচিত হতে শুরু করে পুরোনো এক অন্ধকার ইতিহাসের। যার পরতে পরতে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, ক্ষমতা আর রক্তের দাগ। শিকার আর শিকারির এই অদ্ভুত লুকোচুরিতে, প্রতিশোধের এই দাবা খেলায় শেষ চাল দেবে কে?
'নিজের হাতে সাজা দিলাম'-এক রুদ্ধশ্বাস মনস্তাত্ত্বিক থ্রিলার, যা আপনাকে নিয়ে যাবে আলো-আঁধারির এক ধূসর গোলকধাঁধায়। যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করছে এক অমোঘ পরিণতি।

192 pages, Hardcover
Published April 15, 2026
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 6 of 6 reviews
August 8, 2026
বইয়ের নাম: নিজের হাতে সাজা দিলাম
লেখক: প্রমিত গুপ্ত
বাংলা সাহিত্যের থ্রিলার জগতে প্রমিত গুপ্তের এই ডেবিউ উপন্যাসটি সত্যিই একটি দারুণ সংযোজন। সল্টলেকের এক অভিজাত প্রাসাদে প্রাক্তন সাংসদ তোর্সা দেবের বীভৎস খুন দিয়ে গল্পের শুরু। এরপর একের পর এক সিরিয়াল কিলিং এবং লাশের পাশে চেনা গান বেজে ওঠার যে রহস্যময় আবহ লেখক তৈরি করেছেন, তা এক কথায় অনবদ্য।
কলকাতা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিক্রমজিৎ চক্রবর্তী এবং বোধিসত্ত্বর রসায়ন ও তদন্তের ধরণ গল্পটিকে আরও গতিশীল করেছে।
সবচেয়ে ভালো লেগেছে বইটির গতি এবং অপ্রত্যাশিত টুইস্টগুলো। যখনই মনে হয়েছে রহস্যের জট খুলে গেছে, ঠিক তখনই লেখক এমন কিছু মোড় এনেছেন যা পাঠককে চমকে দিতে বাধ্য। যারা টানটান উত্তেজনাপূর্ণ, ডার্ক এবং সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি মাস্ট-রিড বই। প্রথম উপন্যাস হিসেবে লেখকের লেখনী শৈলী সত্যিই প্রশংসনীয়।

August 30, 2026
Very Much average Detective Thriller...
আমি গল্প টা খুব তাড়াতাড়ি পড়তে পারলাম, কিন্তু শেষ টা আমায় খুব হতাশ করলো। আজকাল টুইস্ট দিতে দিতে এমন হয়েছে যে গল্প তে চরিত্র নিয়ে কোনো গভীরতাই রাখা হয় না।
শেষে একটাই কথা, সব গল্প ২২শে শ্রাবণ হয় না । তাঁর জন্য সেই চরিত্র ও দরকার।
Actual Rating =2.5 / 5

August 7, 2026
I bow 🙇 down before the writer.
Before you embark on a journey of revenge , dig 2 graves.
আমার জীবন এর প্রথম এমন পড়া একটা বাংলা থ্রিলার! এরম twist and turn কোনদিন কোনও বাংলা লেখা তে পড়া র সুযোগ হয়নি আমার । আমি সবসময় এ এরম গল্পে একটু guess করতে চেষ্টা করি কিন্তু এই প্রথম ; শেষ পর্যন্ত পড়তে হয়ছে বোঝা র জন্য । প্রচুর কিছু নতুন জিনিস জানলাম এবং শিখলাম । আসাধারণ! অনাবদ্য ! অভূতপূর্ব! ভীষণ ভালো লাগলো পরে !
লেখক আপনাকে স্যালুট !ভবিষৎ এ এরম আরও লেখা উপহার দেবেন আশা করি ! 🫡!

September 15, 2026
নিজের হাতে সাজা দিলাম — প্রমিত গুপ্ত
কলকাতায় একের পর এক ভয়ংকর সিরিয়াল কিলিং দিয়ে গল্পের শুরু। শুরু থেকেই গল্পের আইডিয়াটা বেশ ইউনিক, আর সেই সঙ্গে তৈরি হয় একটা কৌতূহল—এরপর কী হবে?
গল্পটা বেশ আগ্রহ নিয়ে পড়ছিলাম । তবে শেষের দিকে এসে ক্লাইম্যাক্সটা প্রত্যাশামতো জমল না। বিশেষ করে কোনো চরিত্র যখন চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়ে যায়, তখন তাকে আটকানোর মতো কার্যত আর কেউ থাকে না, সেখান থেকেই গল্পটা একটু একপেশে আর অবাস্তব মনে হতে থাকে ।
তবুও লেখকের প্রথম রহস্য উপন্যাস হিসেবে ভালোই লেগেছে বইটা। শুরু থেকেই তৈরি হওয়া রহস্য আর কিছু চমকপ্রদ টুইস্ট- সব মিলিয়ে একটা ভালো রিড।
৩.৫ ষ্টার

September 16, 2026
শেষ করলাম পড়া। “একদম অন্যরকম” বলব না তবে বেশ ভালো লেগেছে। ক্রিমিনাল কে এবং মোটিভ টা কি, বুঝতে একটু সময় লেগেছে । তবে কিছু লোক কে আগে থেকে সন্দেহের তালিকায় রেখেছিলাম । লেখক একটু একটু করে হিন্ট রেখে গিয়েছে আগে থেকে কিন্তু আসলের কিনারা মেলা দায় । প্রমিত গুপ্তের আরও গল্প পড়ার ইচ্ছা রইল ।
July 24, 2026
Read it in 2 days. Entertaining story with a fantastic climax. All loose ends neatly tied up. Can't wait to read more from this new author. Kudos to him. 5 stars well deserved.
Displaying 1 - 6 of 6 reviews