Jump to ratings and reviews
Rate this book

ফাটল

Rate this book
কেমন হয় যদি একদিন ঘুম ভেঙে দেখেন আপনার চেনা জগতটা বদলে গেছে? বদলে গেছে নাম, পরিচয় আর সম্পর্কগুলো? চেনা মানুষগুলো হারিয়ে গেছে কোনো এক অদৃশ্য ফাটলে, আর আপনার চারপাশ ঘিরে ধরেছে একদল অচেনা মুখ?
মোহনপুরের মানুষের মুখে মুখে ফেরে এক ভয়ানক গল্প, অন্ধকূপ খালের গল্প! এই খালের অতল গভীরে নাকি লুকিয়ে আছে এক আদিম ফাটল, যা মানুষকে গিলে ফেলে। সেই কুসংস্কারে কান না দেয় না সদ্য বিবাহিত দম্পতি জিমি আর পায়েল। কিন্তু এক অমাবস্যার রাতে পা পিছলে সেই অ'ভিশপ্ত খালের পানিতে পড়ে যায় জিমি।
জ্ঞান ফেরার পর জিমি আবিষ্কার করে, তার চারপাশের পৃথিবীটা বদলে গেছে, বদলে গেছে চেনা মানুষগুলো, সেই সাথে বদলে গেছে তার পরিচয়! এখানে সবার কাছে সে দুর্ধর্ষ পুলিশ অফিসার! কিছু বুঝে ওঠার আগেই তার কাঁধে চেপে বসে একের পর এক কেইস। আকবর মির্জাকে খু'ন করেছে কে? স্বর্ণা নামের মেয়েটিকে কারা কিডন্যাপ করেছে? বর্ডার এরিয়ার স্মা'গলিং গ্যাং-এর লিডার কে? শহরের ত্রাস হয়ে ওঠা ‘ইয়ুথ অর্ডার’ ক্লাবের আসল উদ্দেশ্যই বা কী?
একটা সময় কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা গুলিয়ে ফেলে জিমি। বাস্তব আর বিভ্রমের এই গোলকধাঁধায় জিমি কি পাগল হয়ে যাচ্ছে? সে কি পারবে নিজের সত্তাকে ফিরে পেতে? নাকি অন্য কারো পাপের বোঝা টানতে টানতে সেও হারিয়ে যাবে ফাটলের অতলে?
সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অন্ধকূপের গভীরে।

232 pages, Hardcover

Published February 1, 2026

Loading...
Loading...

About the author

Nazim Ud Daula

27 books152 followers
নাজিম উদ দৌলার জন্ম ১৯৯০ সালের ৪ নভেম্বর নানাবাড়ি কেরানীগঞ্জে। পৈত্রিক নিবাস যশোর জেলায় হলেও বেড়ে উঠেছেন ঢাকার আলো বাতাসের মাঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করে বেশ কয়েক বছর বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করেছেন।বর্তমানে দেশের প্রথম সারির প্রডাকশন হাউজ আলফা আই-এ ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। লেখালেখির চর্চা অনেক দিনের। দীর্ঘসময় ধরে লিখছেন ব্লগ, ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে। ২০১২ সালে প্রথম গল্প “কবি” প্রকাশিত হয় কালান্তর সাহিত্য সাময়িকীতে। অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-তে প্রকাশিত হয় তার প্রথম থ্রিলার উপন্যাস “ইনকারনেশন”। একই বছর আগস্টে প্রকাশিত হিস্টোরিক্যাল থ্রিলার “ব্লাডস্টোন” তাকে এনে দেয় বিপুল পাঠকপ্রিয়তা। এ পর্যন্ত ৬টি থ্রিলার উপন্যাস ও ৩টি গল্পগ্রন্থ লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখায় মনোনিবেশ করেছেন। সাম্প্রতিককালে তার চিত্রনাট্যে নির্মিত "সুড়ঙ্গ" সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। শান, অপারেশন সুন্দরবন, দামাল, বুকের মধ্যে আগুন, দ্যা সাইলেন্স, লটারি-এর মতো বেশি কিছু আলোচিত সিনেমা ও ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন তিনি। অবসর সময় কাটে বইপড়ে, মুভি দেখে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। সদালাপী, হাসি খুশি আর মিশুক স্বভাবের এই মানুষটি স্বপ্ন দেখেন একটি সুন্দর বাংলাদেশের, যেখানে প্রত্যেকটি এক হয়ে মানুষ দেশ গড়ার কাজে মন দেবে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
1 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Parvez Alam.
321 reviews12 followers
May 1, 2026
হরর, থ্রিলার সাথে মাল্টিভার্স নিয়ে লেখা বইটা ভালোই ছিলো।
Displaying 1 of 1 review