Jump to ratings and reviews
Rate this book

Humayun Ahmed (Chronological List) #68

আমার আপন আঁধার

Rate this book
সূচীপত্র
-

সমুদ্র দর্শন
কবি সাহেব
লেখালেখি খেরা
শ্বেতপদ্ম
শিল্পী সুলতান
লাউ মন্ত্র
মাসাউকি খাঁতাওরা
ইংলিশম্যান
হিজ মাস্টারস্‌ ভয়েস্‌
নুহাশ এবং সে
বটবৃক্ষ
ভাইভা
হোটেল আহমেদিয়া

88 pages, Hardcover

First published January 1, 2004

5 people are currently reading
222 people want to read

About the author

Humayun Ahmed

456 books2,942 followers
Humayun Ahmed (Bengali: হুমায়ূন আহমেদ; 13 November 1948 – 19 July 2012) was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. He was the most famous and popular author, dramatist and filmmaker ever to grace the cultural world of Bangladesh since its independence in 1971. Dawn referred to him as the cultural legend of Bangladesh. Humayun started his journey to reach fame with the publication of his novel Nondito Noroke (In Blissful Hell) in 1972, which remains one of his most famous works. He wrote over 250 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh, most of them were number one bestsellers of their respective years by a wide margin. In recognition to the works of Humayun, Times of India wrote, "Humayun was a custodian of the Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution." Ahmed's writing style was characterized as "Magic Realism." Sunil Gangopadhyay described him as the most popular writer in the Bengali language for a century and according to him, Ahmed was even more popular than Sarat Chandra Chattopadhyay. Ahmed's books have been the top sellers at the Ekushey Book Fair during every years of the 1990s and 2000s.

Early life:
Humayun Ahmed was born in Mohongonj, Netrokona, but his village home is Kutubpur, Mymensingh, Bangladesh (then East Pakistan). His father, Faizur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation war of Bangladesh in 1971, and his mother is Ayesha Foyez. Humayun's younger brother, Muhammed Zafar Iqbal, a university professor, is also a very popular author of mostly science fiction genre and Children's Literature. Another brother, Ahsan Habib, the editor of Unmad, a cartoon magazine, and one of the most famous Cartoonist in the country.

Education and Early Career:
Ahmed went to schools in Sylhet, Comilla, Chittagong, Dinajpur and Bogra as his father lived in different places upon official assignment. Ahmed passed SSC exam from Bogra Zilla School in 1965. He stood second in the merit list in Rajshahi Education Board. He passed HSC exam from Dhaka College in 1967. He studied Chemistry in Dhaka University and earned BSc (Honors) and MSc with First Class distinction.

Upon graduation Ahmed joined Bangladesh Agricultural University as a lecturer. After six months he joined Dhaka University as a faculty of the Department of Chemistry. Later he attended North Dakota State University for his PhD studies. He grew his interest in Polymer Chemistry and earned his PhD in that subject. He returned to Bangladesh and resumed his teaching career in Dhaka University. In mid 1990s he left the faculty job to devote all his time to writing, playwright and film production.

Marriages and Personal Life:
In 1973, Humayun Ahmed married Gultekin. They had three daughters — Nova, Sheela, Bipasha and one son — Nuhash. In 2003 Humayun divorced Gultekin and married Meher Afroj Shaon in 2005. From the second marriage he had two sons — Nishad and Ninit.

Death:
In 2011 Ahmed had been diagnosed with colorectal cancer. He died on 19 July 2012 at 11.20 PM BST at Bellevue Hospital in New York City. He was buried in Nuhash Palli, his farm house.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
82 (26%)
4 stars
146 (47%)
3 stars
69 (22%)
2 stars
10 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 23 of 23 reviews
Profile Image for Samiur Rashid Abir.
219 reviews42 followers
September 25, 2022
আবার পড়লাম বইটা।

কিছু কিছু বই বার বার পড়লেও পুরনো হয় না। যতবার পড়ি ততবার ই নতুন মনে হয়। হুমায়ূন এর আত্মজীবনী ও সে কাতারে পড়ে।

আত্মজীবনী তে মানুষ প্রচুর মিথ্যার আশ্রয় নেয়। পারসোনাল গ্লোরিফিকেশন এবং অপরাধ লুকানোর সবচেয়ে সুন্দরতম মাধ্যম হচ্ছে আত্মজীবনী। আমার অতি প্রিয় এই লেখকের জীবনের কাহিনী পড়লে মনে হয় আসলেই কি এসব সম্ভব?

তবে পাঠক কে নিজের মানসিক অবস্থার একটা সত্য প্রমাণ দিয়ে অভিভূত করার সহজাত চালাকিতে হুমায়ূন বরাবরই সফল। যেমন, উক্ত বইয়ে একটা ঘটনা রয়েছে। হুমায়ূনের প্রায়ই ব্যবহারিক পরীক্ষার ভাইভার জন্য বিভিন্ন স্থানে যাওয়ার প্রয়োজন পড়েছে। একবার এক মেয়ের বাচ্চা হয়েছে বলে সে ভাইভা দিতে পারে নি। হুমায়ূন আরোও শিক্ষক সহ ভাইভা নেয়ার জন্য রাত বারোটায় মেয়েটার বাসায় গিয়ে হাজির হন। মেয়ের বাবা-মা আনন্দে কাঁদতে থাকেন। মেয়েটা নিজেকে সৌভাগ্যবতী মনে করতে থাকে। হুমায়ূন মহানুভবতার খাতিরে নয় বরং নাটকীয়তার জন্য কাজটা করেছিলেন, খুব সহজেই সেটা স্বীকার করে নিলেন ঐ গল্পের শেষে। এখানেই অন্যান্য মানুষের আত্মজীবনীর সাথে পার্থক্য উনার। মানুষের সীমাবদ্ধতাটুকু ও ভালবাসা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার ব্যাপারে উনার তুলনা নাই।

আহমেদিয়া ভাতের হোটেলের গল্পে জানতে পারি হুমায়ূন কে পাকিস্তানি মিলিটারি ধরে নিয়ে যায়। তিনি কিভাবে বেঁচে এসেছেন সে রহস্য খোলাসা করেন নি। তবে, বেঁচে এসেছেন সেটা আমাদের জন্যই নিঃসন্দেহে আনন্দের সংবাদ। নইলে পঞ্চাশ বছর পরে অসম্ভব মুগ্ধ হবার ইলিমেন্ট পেতাম ই বা কোথায়!
Profile Image for Mubtasim  Fuad.
350 reviews45 followers
February 28, 2025
কোন এক অজানা কারণে আমার হুমায়ূন আহমেদের উপন্যাসের চাইতে তার আত্মজীবনী বেশি ভাল লাগে।
একটা মানুষের জীবনে এত এত মজার, দুঃখের, বিষ্ময়ের অভিজ্ঞতা আছে, আমি পড়ি আর অবাক হই।
Profile Image for Muhaimeen.
32 reviews13 followers
July 16, 2020
সাধারণ কিছু গল্প, অসাধারণ কিছু বলার ধরণ।

আমাদের আসে পাশেই দেখা যায় এমন ঘটনা। কিন্তু লেখক কতই না সুন্দর ভাবে তুলে ধরলেন! সত্যি এইরকম কিছু শুধুমাত্র হুমায়ূন আহমেদের কাছ থেকেই আশা করা যায়। কিছু গল্প তো একদম মনকে ছুয়ে যায়। বিশেষ করে ইংলিশম্যান আর মাসাউকি খাঁতাওরা গল্প দুটি। ভাবতেও খারাপ লাগে, উনার লিখা নতুন কিছু পড়া হবে না আর।
Profile Image for Ësrât .
516 reviews85 followers
July 19, 2021
১৩ই নভেম্বর আসার বেশ কয়েকদিন আগে থেকেই আমার মনটা খুব খারাপ হয়ে যায় হঠাৎ করেই কোনো কারন ছাড়াই,খুব অস্থিরতা কাজ করে এবং যার কোনো যুক্তিযুক্ত ব‍্যাখ‍্যা আমি আজও পাইনি,ব‍্যাপারটা কি হুমায়ূন আহমেদের জন্মদিনে সে আর নেই বলেই ,না কি এরকম কিছু নস্টালজিক করে দেওয়া ,চোখের কোনে চিকচিক করা অশ্রুবিন্দু ঝরার পরও বারবারই পড়তে চাওয়ার মত লেখাগুলো আর পাবো না তার জন্য তা আজও জানি না।অথচ যখন তিনি বেঁচে ছিলেন নভেম্বর মানেই আমার আনন্দ উৎসবের খাতায় আরেকটি নতুন দিন যোগ হয়েছে এই খুশিতে প্রায় গর্ব করে বলতাম হুমায়ূন আর আমি একই মাসে জন্মেছি,দেখেছো আমাদের মধ্যে কি অদ্ভুত অদৃশ্য যোগাযোগ স্রষ্টা তৈরি করে দিয়েছেন:-)

এই স্মৃতিকাতরতা থেকেই হোক বা আরো একবার নতুন করে পুরোনো শব্দের জাদুকরকে চিনতে চাওয়ার ইচ্ছে থেকে খুঁজছিলাম "অনন্ত অম্বর"এর মতো আরো একটি লেখা যেখানে শুধু হুমায়ূন নিজে থাকবেন ,না তার সৃষ্টি করা ছন্নছাড়া হিমু, আত্মভোলা শুভ্র,কিংবা চশমার ফাঁকে তীক্ষ্ণধী আর অসম্ভব পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন মিসির আলি।এ শুধু একান্তে কিছু সময়ে তাকে জানার জন্য হবে, যেখানে গুলতেকিন ,তার তিন কন‍্যা, শহীদুল্লাহ হলের বাসা,ঢাকা বিশ্ববিদ্যালয় আর নানা জায়গায় ছড়ানো ছিটানো স্মৃতিগুলো রোমন্থন করার সুযোগ হবে আরো একটিবার।

আর এই বিশ্বাস থেকেই মিলে গেলো বইটা, ছোট ছোট টুকরো টুকরো কথা আর স্মৃতিঘেরা এই বইটা নানা স্বাদের অনুভূতি দিচ্ছিলো,সে "শ্বেতপদ্ম "পড়ার সময় এলডুস হাস্কলির "THE TAJ WAS A DISAPPOINTMENT"শুনে চোখ কপালে উঠে যাওয়াই হোক,"বটবৃক্ষ"পড়ার সময় হুমায়ূনের নানীর সাথে নিজের নানীর কথা মনে পড়াতেই হোক,"হোটেল আহেমদিয়া"চালুর ইতিকথা কিংবা "মাসাউকি খাতঁাওরা"পড়ার সময় জাপানি মাসাউকির সহজ সরল অথচ হাস‍্যরস সৃষ্টিকরা কার্যকলাপ, মোটকথা আমার জীবনের এই দেড়ঘন্টা আনন্দে চিন্তাছাড়া তৃপ্তির সাথে কেটেছে।

ধন্যবাদ হুমায়ূন আহমেদ,আমার সৌভাগ্য এরকম কিছু লেখা পড়ার মত ভাগ‍্য আমার হয়েছে,আপনার মতো মানুষ যে অকপটে নিজের দোষভুল স্বীকার করতে পারে জানার মতো সুযোগ হয়েছে,হয়তো ব‍্যক্তিজীবনে আপনি অনেকের কাছে বিতর্কিত,আপনার লেখার অনেক সমালোচনা আছে যার মধ্যে কিছু কিছু পড়ে আমি নিজেই বলছি এসব ছাইপাশ কেউ লিখে?

তাও আপনি শব্দের জাদুকর যে ছিলেন,আছেন, থাকবেন মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

রেটিং:🌠🌠🌠🌠.৭৫
Profile Image for Avishek Bhattacharjee.
372 reviews79 followers
November 12, 2020
ছোট ছোট গল্পে নিজের স্মৃতিকথা লিখেছেন লেখক। হূমায়ুন আহমেদ ভাল লেখেন। পড়তে আরাম লাগে অনেক। সেজন্য অতি দ্রুত বইটা পড়ে শেষ করে ফেললাম। গল্পের মধ্যে কবিসাহেব অসাধারণ লেগেছে। এছাড়া শিল্পী সুলতান আর ভাইভা গল্পটা বেশ ভাল। ইংলিশম্যান পড়ে গভীর বেদনায় ছিলাম। সবমিলিয়ে ভাল টাইমপাস।
Profile Image for Shahed Zaman.
Author 28 books255 followers
July 7, 2020
তুচ্ছ ঘটনাকে মর্মস্পর্শী করে লেখার এই বিরলতম ক্ষমতা হুমায়ুন আহমেদের ছিল বলেই তিনি কালজয়ী!
Profile Image for Tawheeda Rufah Nilima.
294 reviews59 followers
Read
April 18, 2020
"আমার আপন আঁধার"
—হুমায়ূন আহমেদ।
প্রিয় লেখকের জীবনের গল্প পড়তে ও জানতে ভালো লাগে।সেই জন্যেই হুমায়ূন আহমেদ স্যারের আত্নজীবনীমূলক বইগুলো আমি বেশ আগ্রহ নিয়ে পড়ি।
পড়তে ভালো লাগে।অনেক সময় ভীষণ ভালো লাগে।অনেক সময় এতোটা ভালো লাগার কারণ ওই একটাই।প্রিয় লেখকের জীবনের গল্প পড়তে ও জানতে ভালো লাগে।তাছাড়া তিনি এমন ভাবে লিখতেন যে পড়ার সময় মনে হয় তার কাছ থেকেই হয়তো গল্পগুলো শুনছি। এই বইটিতে বেশ কয়েকটি গল্প আছে।হুমায়ূন আহমেদ স্যারের ব্যক্তিজীবনের গল্প।
একটি গল্পের নাম "সমুদ্র দর্শন"।
হুমায়ূন আহমেদ স্যার এর এক শিক্ষককে নিয়ে লিখা।তিনি তার শিক্ষককে সমুদ্রের সাথে তুলনা করে বলেছেন-
" আমরা টাকা-পয়সা খরচ করে দূরের সমুদ্র দেখতে যাই,অথচ আমাদের আশেওয়াশের মানুষরাই বুকে সমুদ্র ধারণ করে ঘুরে বেড়ান।সেই সমুদ্র আমাদের চোখে পড়েনা।"
কিছু কিছু মানুষের বর্ণনা পড়লে তাকে নিজের চোখে দেখতে ভীষণ ইচ্ছা করে।হুমায়ূন আহমেদ স্যার এর এই শি��্ষকও সেরকম একজন মানুষ।
হুমায়ূন আহমেদ এর তার শিক্ষক কে নিয়ে লিখা এই ব্যক্তিগত গল্পের শেষ এইভাবে—
"সমুদ্র দেখলে সমুদ্রের জল স্পর্শ কর���ে হয়।আমি কদমবুছি করবার জন্যে নিচু হলাম।স্যার আমাকে জড়িয়ে ধরলেন।লক্ষ্য করলাম বয়সজনিত কারণে স্যারের কিছু পরিবর্তন হয়েছে।আগে আমাদের শাস্তি দিয়ে কাঁদতেন।এখন কাঁদছেন কোনো শাস্তি না দিয়েই।
আমি বললাম কেমন আছেন স্যার?
স্যার চোখ মুছতে মুছতে বললেন,ভাল আছিরে ব্যাটা।ভাল আছি।প্রেসিডেন্ট মেডেল পেয়েছি,বুঝলি?বেস্ট টিচার হিসেবে প্রেসিডেন্ট মেডেল।হি হাস্যকর কথা।আমি না-কি বেস্ট টিচার!হা হা হা।
তিনি হাসছেন।কিন্তু তাঁর চোখ ভেজা।"
হুমায়ূন স্যার এর এই শিক্ষকের নাম মুখলেসুর রহমান।হুমায়ূন আহমেদ যখন চিটাগাং কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেনীতে পড়তেন,তখন সেই শ্রেনীর ক্লাস টিচার ছিলেন মুখলেসুর রহমান।
বইটিতে হুমায়ূন স্যারের ব্যক্তিজীবনের আরো একটি গল্প আছে।গল্পটির নাম "লেখালেখি খেলা"।
" দিতে পার একশ' ফানুস এনে
আজন্ম সলজ্জ সাধ
একদিন আকাশে কিছু ফানুশ উড়াই।"—যারা হুমায়ূন স্যারের বই পড়েছেন তারা এই লাইন তিনটির সাথে পরিচিত।লাইন তিনটি তার লিখা "একশ' ফানুস" কবিতার।এই কবিতাটি সহ আরো একটি কবিতা তিনি তার ছোট বোনের নাম দিয়ে তৎকালীন দৈনিক পাকিস্তান (এখন দেনিক বাংলা) পত্রিকায় পাঠিয়েছিলেন।দুটি কবিতাই ছাপা হয়েছিলো।
বইটির ভূমিকার কিছু লাইন তুলে দিচ্ছি-
"সবারই কিছু ব্যক্তিগত গল্প থাকে,আমারও আছে।একান্তই নিজের গল্প।হঠাৎ হঠাৎ গল্পগুলি অন্যকে শোনাতে ইচ্ছা করে,কিন্তু বেশির ভাগ সময়ই করেনা।মনে হয়-আমার আপন আঁধার অন্যকে জানিয়ে কি হবে?থাকুক না সেগুলি পুরানো ডাইরীতে।তাই হয়তো থাকতো।..........!!!!!
Read
March 28, 2023
--আমরা টাকা-পয়সা খরচ করে সমুদ্র দেখতে যাই,অথচ আমাদের আশেপাশের মানুষেরাই বুকে সমুদ্র ধারণ করে ঘুরে বেড়ান।সেই সমুদ্র আমাদের চোখে পড়ে না!

অত্যন্ত ভয়াবহ রকমের সত্য। জীবন যে কত বিচিত্র আর বিচিত্র রকমের মানুষ নিয়ে বয়ে চলে তা অনুধাবন করা বড় দায়!💝
Profile Image for Shadman Navid.
36 reviews
August 24, 2025
আমার আপন আধার।

হুমায়ুন স্যারের নিজের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র কিছু গল্প। ভালো লেগেছে পড়ে।
Profile Image for Mithun Samarder.
156 reviews2 followers
July 12, 2020
হুমায়ুন আহমেদ এর বই পড়লে ভিতরে অনেক কিছু খেলা করে শেষ না করে উঠা যায় না । এই বই জুড়ে শুধুই মায়ার খেলা
Profile Image for M. A. Rana.
2 reviews
January 29, 2024
#পাঠপ্রতিক্রিয়া
বই: আমার আপন আঁধার
লেখক: হুমায়ূন আহমেদ
প্রকাশনী: প্রতীক প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ৮৮
প্রচ্ছদ মুল্য: ১৫০ টাকা

প্রিয় লেখকের জীবনের গল্প পড়তে ও জানতে ভালো লাগে।
সেই জন্যেই হুমায়ূন আহমেদ এর আত্মজীবনীমূলক বইগুলো আমি বেশ আগ্রহ নিয়ে পড়ি। পড়তে ভালো লাগে। ভীষণ ভালো লাগে। তাছাড়া তিনি এমন ভাবে লিখতেন যে পড়ার সময় মনে হয় তাঁর কাছ থেকেই হয়তো গল্পগুলো শুনছি। এই বইটিতে বেশ কয়েকটি গল্প আছে। হুমায়ূন আহমেদ এর ব্যক্তিজীবনের গল্প।

একটি গল্পের নাম "সমুদ্র দর্শন"।

হুমায়ূন আহমেদ এর এক শিক্ষককে নিয়ে লিখা। তিনি তার শিক্ষককে সমুদ্রের সাথে তুলনা করে বলেছেন- " আমরা টাকা-পয়সা খরচ করে দূরের সমুদ্র দেখতে যাই, অথচ আমাদের আশেপাশের মানুষরাই বুকে সমুদ্র ধারণ করে ঘুরে বেড়ান। সেই সমুদ্র আমাদের চোখে পড়েনা।"
কিছু কিছু মানুষের বর্ণনা পড়লে তাকে নিজের চোখে দেখতে ভীষণ ইচ্ছা করে। হুমায়ূন আহমেদ এর এই শিক্ষকও সেরকম একজন মানুষ। হুমায়ূন আহমেদ এর তাঁর শিক্ষক কে নিয়ে লিখা এই ব্যক্তিগত গল্পের শেষ এইভাবে- "সমুদ্র দেখলে সমুদ্রের জল স্পর্শ করতে হয়। আমি কদমবুছি করবার জন্যে নিচু হলাম। স্যার আমাকে জড়িয়ে ধরলেন। লক্ষ্য করলাম বয়সজনিত কারণে স্যারের কিছু পরিবর্তন হয়েছে। আগে আমাদের শাস্তি দিয়ে কাঁদতেন। এখন কাঁদছেন কোনো শাস্তি না দিয়েই।আমি বললাম কেমন আছেন স্যার?

স্যার চোখ মুছতে মুছতে বললেন, ভালো আছিরে ব্যাটা। ভালো আছি। প্রেসিডেন্ট মেডেল পেয়েছি, বুঝলি? বেস্ট টিচার হিসেবে প্রেসিডেন্ট মেডেল।হি হাস্যকর কথা। আমি না-কি বেস্ট টিচার!হা হা হা।

তিনি হাসছেন। কিন্তু তাঁর চোখ ভেজা।"

হুমায়ূন আহমেদ এর এই শিক্ষকের নাম মুখলেসুর রহমান।

হুমায়ূন আহমেদ যখন চিটাগাং কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেনীতে পড়তেন, তখন সেই শ্রেনীর ক্লাস টিচার ছিলেন মুখলেসুর রহমান। বইটিতে হুমায়ূন আহমেদ এর ব্যক্তিজীবনের আরো একটি গল্প আছে। গল্পটির নাম "লেখালেখি খেলা"। "দিতে পার একশ' ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুশ উড়াই।"-যারা হুমায়ূন স্যারের বই পড়েছেন তারা এই লাইন তিনটির সাথে পরিচিত। লাইন তিনটি তার লিখা "একশ' ফানুস" কবিতার। এই কবিতাটি সহ আরো একটি কবিতা তিনি তার ছোট বোনের নাম দিয়ে তৎকালীন দৈনিক পাকিস্তান (এখন দৈনিক বাংলা) পত্রিকায় পাঠিয়েছিলেন। দুটি কবিতাই ছাপা হয়েছিলো। বইটির ভূমিকার কিছু লাইন তুলে দিচ্ছি- "সবারই কিছু ব্যক্তিগত গল্প থাকে, আমারও আছে। একান্তই নিজের গল্প। হঠাৎ হঠাৎ গল্পগুলি অন্যকে শোনাতে ইচ্ছা করে, কিন্তু বেশির ভাগ সময়ই করেনা। মনে হয়-আমার আপন আঁধার অন্যকে জানিয়ে কি হবে? থাকুক না সেগুলি পুরানো ডাইরীতে। তাই হয়তো থাকতো।..........!!!!!

জ্বীন দেখার গল্প লিখতে গিয়ে এই আপন আঁধার বইটি লেখা। কিন্তু কি আশ্চর্য, সেই জ্বীন গল্পটিই এই বইয়ে নেই!
লেখকের মতে, জ্বীন গল্পটি বাদ পড়ল কারণ জ্বীন দেখার গল্পটি বলার মতো সময় এখনো আসেনি😊।

ব্যাক্তিগত রেটিং- ১০/১০
Profile Image for Priyanto.
26 reviews25 followers
December 25, 2023
জীবনানন্দের দু-দন্ড শান্তির মতোন কাব্যিক ফ্লেভার না হলেও অনেককাল পর হুমায়ূন আহমেদ, তাও বছরের শেষে সেমিস্টার ব্রেকে—প্রাগৈতিহাসিক সূখানুভব হইলো। সবচে এভারেজ বইগুলোর একটা ধরা যায় ইহা, তবে অধিকাংশ গল্প ( না কাহিনি?) ইন্ট্রেস্টিং বহুত।

১। হোটেল আহমেদিয়া দিয়ে শুরু করি, মেইনস্ট্রিম মুক্তিযুদ্ধের বয়ানের বাইরেও আমরা দেখতে পাই অনেক প্রো-পাকিস্তানিও এরকম ওয়ার-ক্রাইমের শিকার হয়েছিলেন (মুক্তিযোদ্ধা দল কর্তৃক হুমায়ূন আহমেদের নানার হত্যা) এবং লেখা হতে প্রাপ্ত অনুসিদ্ধান্ত: উক্ত সময়ে পক্ষ-বিপক্ষ বিভাজনটা গ্রে এরিয়ার।
২। সিজোফ্রেনিয়া নিয়ে ঘাঁটছিলাম এমন সময়েই "ইংলিশম্যান" লেখাটা পড়া হইলো, এবং সেজন্য পাগলদের সমন্ধে রহস্যযুক্ত কৌতূহল বৃদ্ধি পাওয়াটা অস্বাভাবিক নয়, তবে অনেক নাটকীয় করে লিখসেন লেখক, যেটার মেইন চরিত্রের সত্যতা নিয়ে একটু কনফিউজড।
৩। যেটার সত্যতা নিয়ে কনফিউজড নই, ইনি হলেন "সমুদ্রদর্শন" গল্পের ক্যারেক্টার, মোখলেসুর রহমান, ব্যক্তিটি বাস্তবে এক্সিস্ট করেন এবং কাহিনিটি বড়ই চমকপ্রদ।

বাকি স্টোরিস প্রায়শই "বিলো এভারেজ-হুমায়ূন আহমেদ টাইপ" চলে যেটা ম্যানশন না করলেও যুতসই, সেজন্য স্যাডনেস মিশ্রিত তিন-তারা।

ডিসেম্বর ২৬, ২০২৩।
Profile Image for Nazia Disha.
42 reviews16 followers
August 31, 2021


"Amar Apon Adhar" is another autobiographical book of Humayun Ahmed. This book includes various stories of his life and has a total of 13 short stories. The names of the stories are- Samudra Darshan, Kobi Saheb, Lekhalekhi Khela, Shwetapadma, Shilpi Sultan, Lau Mantra, Masayuki Khataora, Englishman, His Master’s Voice, Nuhash ebong she, Batavriksha, Viva and Hotel Ahmediya. The book has only 86 pages. I liked reading all the stories but the ones I liked the most are Samudra Darshan, Kobi Saheb, Shilpi Sultan, Masayuki Khataora, His Master’s Voice and Hotel Ahmediya.

The book can be read in a very short time and the readers will be able to know about some small incidents that happened in Humayun Ahmed’s life.
Profile Image for Kamol Uddin.
51 reviews2 followers
December 12, 2023
‘অনন্ত অম্বরে’ বইটা পড়ার পর থেকে হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই পড়ার আগ্রহ অনেক বেশি। একই লেখক বা একই ধরনের বই পরপর পড়লে একঘেয়েমি লাগে। তাই আত্মজীবনীমূলক বই খুঁজে পড়া হয়নি। ইচ্ছে করলে হুমায়ূন আহমেদের বই একটানা কয়েকটা পড়া যাবে। তবে আমি হুমায়ূন আহমেদকে মাঝেমধ্যে পড়ি। অন্য লেখকদের বই পড়তে পড়তে একঘেয়েমি কাটানোর জন্য বা পড়ার ক্ষেত্রে রিফ্রেশনেস আনার জন্য একটা সিলেক্ট করে নিই।

‘আমার আপন আঁধার’ এর দুই-একটা গল্প পড়তেই বুঝলাম, এটা হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক রচনা। মনে মনে তৃপ্ত হলাম। পড়ার আগ্রহ আরো বেড়ে গেল। পাঠ প্রতিক্রিয়া আগের মতোই ইতিবাচক।

কমল উদ্দিন
১২ ডিসেম্বর, ২০২৩
Profile Image for Kazi Md. Al-Wakil.
297 reviews6 followers
May 26, 2021
* সমুদ্র দর্শন * কবি সাহেব * লেখালেখি খেরা * শ্বেতপদ্ম * শিল্পী সুলতান * লাউ মন্ত্র * মাসাউকি খাঁতাওরা * ইংলিশম্যান * হিজ মাস্টারস্‌ ভয়েস্‌ * নুহাশ এবং সে * বটবৃক্ষ * ভাইভা * হোটেল আহমেদিয়া। এর মধ্যে সমুদ্র দর্শন, কবিসাহেব, মাসাউকি খাতাওরা এই গল্পগুলি অসাধারণ ছিলো। মূলত লেখকের জীবনের নানান সময়ের নানা বিচিত্র অভিজ্ঞতাই এই গল্পগুলো।
Profile Image for Imrul Hasan.
8 reviews
Read
August 12, 2025
আমাদের আশেপাশেই ঘটে যাওয়া নিত্যদিনের ঘটনা গুলো আমরা হয়তো দেখার সময়ই পাই না,মনে রাখার সম্ভবনা তো আরও কম।কিন্তু লেখকরা ঠিকই মনে রাখে।আবার কাগজে নিয়ে আসে সেসব ঘটনার শৈল্পিক বর্ণনা।
হুমায়ূন আহমেদের এই বইটিও একটি আত্মজীবনীমূলক বই।যেখানে তার জীবনে ঘটে বেশ কিছু ঘটনার বর্ণনা দিয়েছেন। পড়া শুরু করলে মনে হবে হুমায়ূন আহমেদের সঙ্গে একটি গল্পের আসরে বসেছি আর তিনি গল্প বলে যাচ্ছেন....
Profile Image for Aman.
45 reviews9 followers
February 5, 2023
একটা জলাতঙ্ক আক্রান্ত কুকুরকে হত্যার বর্ণনা পড়তে গিয়ে শিউরে উঠেছিলাম।
জলাতঙ্কের ভয়াবহতা জানিনা বলেই হয়তো লেখকের ওপর রাগ হচ্ছিলো ; তিনি কি করে এই জঘন্য দৃশ্যটা সপরিবারে চেয়ে চেয়ে দেখলেন!!
Profile Image for Nayeemul Hasan Durjoy.
10 reviews
February 15, 2023
নিতান্তই লেখকের ব্যাক্তিগত কিছু ব্যাপার নিজেই তুলে এনেছেন৷ হয়ত আপনার জেনে ভালো লাগতে পারে অথবা বিরক্তির কিছু নেই। লেখকের কালির আঁচড়ে বাঁধা পড়লে এমনিতেই পাঠ যোগ্য হয়ে যায়।
Profile Image for Anika Yasmin Tonima.
5 reviews
January 25, 2026
খুব সাধারণ ভাষায় অসাধারন কিছু গল্প বলে শেষ করলেন লেখক! সবক'টি গল্পই পাঠ শেষে তার রেশ রেখে গেছে।
রেটিং ৪.০/৫
Displaying 1 - 23 of 23 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.