Jump to ratings and reviews
Rate this book

ধানাই পানাই

Rate this book

225 pages, Paperback

First published January 1, 2013

Loading...
Loading...

About the author

Rupankar Sarkar

10 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,910 followers
April 15, 2015
বাংলা নতুন বছরের প্রথম দিনে এমন একটা বই পড়ে শেষ করলাম, যেটার শ্রেনি-বিন্যাস করা যাচ্ছে না! এই নিতান্ত ঘরোয়া ভাবে প্রকাশিত (বেশ কিছু মুদ্রণ-প্রমাদ যার সাক্ষ্য দিচ্ছে) বই-এ শামিল ৪০টি লেখা একই সঙ্গে রম্যরচনা, মুক্তগদ্য, সমালোচনা, আর স্মৃতি-চিত্রণ| সামগ্রিকভাবে লেখকের “এমন মানবজনম আর কি হবে?” জীবনবোধের পরিচায়ক এই সাবলীল লেখাগুলো লা-জবাব বললেও কম বলা হয়| মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্যে একদা শেখা পদ্ধতিটি প্রয়োগ করে এই লেখার বিশেষত্বগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করলে যা-যা পাচ্ছি তা হল: -
১. নাম আর কিছু ফ্রেমিং ক্যারেক্টার (ইনজিরি ঝাড়ছি একথা দয়া করে ভাববেন না, আসলে বাংলা করতেই পারছি না) বাদ দিলে এই লেখাগুলো, যা লেখকের ঘোষণা-মাফিক বিভিন্ন সময়ে ওনার ডায়েরিতে বা বিভিন্ন টুকরো লেখাজোখা হয়ে বন্দি ছিল, সব সত্যি|
২. পলিটিক্যাল কারেক্টনেস-এর তোয়াক্কা না করে লেখা এই হ্রস্ব বা দীর্ঘ লেখাগুলো প্রায় পাঁচ দশকে বদলে যাওয়া ও বদলাতে থাকা দেশকালের পাশাপাশি চিরকালীন নানা আবেগ-অনুভূতির এমন এক সরস চিত্র তুলে ধরে যা ধুনোর ধোঁয়ার মত সুগন্ধে মনকে আচ্ছন্ন করার সঙ্গে চোখে জলও আনে|
৩. অকারণ বিনয় ও অহেতুক শ্লাঘা, দুটোকেই এড়িয়ে লেখক এই লেখাগুলোর মাধ্যমে স্রেফ তাঁর নিজের গল্প আর ভাবনাদের আমাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন| তিনি কিচ্ছু প্রমাণ করতে, বা কোন ব্যাক্তি বা ভাবনার মূর্তি ভাঙতে চাননি| তাঁর এই লেখাগুলো থেকে তাই সবথেকে বেশি করে যেটা ফুটে ওঠে সেটা হল জীবনের রূপ-রস-গন্ধ-স্পর্শ, আর সততা|
৪. সত্যজিৎ রায় তাঁর তারিনীখুড়োর চরিত্রটি কি লেখক বা তাঁরই মত কোন জীবন-নামক-অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়া মানুষের ওপর ভিত্তি করে বানিয়েছিলেন? রূপঙ্কর তাঁর একাধিক লেখায় এমন বেশ কিছু ঘটনা ও মানুষের উল্লেখ করেছেন, সহজ বুদ্ধিতে যাদের ব্যাখ্যা করা যায়না| আমি অন্তত চাইব যে ফেসবুক ও অন্যত্র লেখকের অনুসারী পাঠকেরা তাঁকে চাপ দিয়ে তাঁর ওই গল্পগুলো বই-আকারে প্রকাশ করান| সেটা হলে খোকাখুকুদের জন্যে বানানো রেডিমেড মালে বাজার ছেয়ে গেলেও আমরা কিছু প্রাপ্তমনস্ক লেখা পড়ার সুযোগ পাব|
এর বেশি আর কিছু বলব না| বইটি পড়ুন| কোথথেকে ও কীভাবে পাবেন, তা আমি বলতে পারব না, কারণ আমি নিজেই বইটির সন্ধান পেয়েছিলাম স্রেফ ঘটনাচক্রে (সে নিয়ে ধানাই পানাই-এর লেখক হয়তো একটা সুখপাঠ্য লেখা নামাতে পারেন, আমি লিখলে আপনারা বোর হবেন), আর কিনতে পেরেছিলাম মেলায় সৃষ্টিসুখের স্টল থেকে| কিন্তু এটাও বলে রাখলাম, বইটা না পড়লে লোকসান, আর পড়লে লাভ (বাংলায়, ইংরেজিতেও, কারণ এরপর আপনি লেখকের লেখা খুঁজে বের করতে বাধ্য হবেন)|
Displaying 1 of 1 review