Jump to ratings and reviews
Rate this book

মায়া

Rate this book
এক অসহ্য অনুভূতি মেয়েটিকে তাড়িয়ে বেড়ায়। তার মনে হয়, সে ঘরের মধ্যে রেপড হয়! এমন নানা চিন্তার জাল বিস্তার লাভ করে তার ব্রেনটাকে জাপটে ধরে বসে আছে। তার ধারণা, সমাজ আয়োজন করে তাকে একজনের লিগ্যাল প্রস্টিটিউট বানিয়েছে। নিজের অনিচ্ছাতেও সেই খদ্দেরকে তার সুখী করতে হবে! জিসানের সাথে তার কাগজে-কলমে বিয়ে হয়েছে ঠিকই; কিন্তু মনের দাম্পত্য কখনোই হয়নি। কই, তার কখনোই তো ভালোবেসে মানুষটিকে কাছে টেনে নিতে ইচ্ছা করেনি। টানহীন-মায়াহীন এই সংসার আর কতটা টেনে নিতে হবে, তার জানা নেই।

79 pages, Hardcover

First published February 1, 2015

1 person is currently reading
13 people want to read

About the author

Asif Mehdi

24 books14 followers
I am a Bangladeshi author. I write in the most popular magazines- Rosh+Alo, Unmad, Kishor Alo, Biggan Chinta, Kishor Pata, Biggan Ananda etc of Bangladesh. I also write regularly in several Bengali magazines published from abroad. I have written some best seller books in Bengali literature; such as: Maya, Bodhir Nirobodhi, Opshora, Toru-Nri. I have written thirty numbers of books as well as television dramas. I have been working for popularizing science and science fiction in Bangladesh by adopting innovative initiatives or organizing events. For my literary excellence in poem writing, I am called 'Nano Kobi' in Bangladesh.

I was born in Kushtia to Md. Shujaut Hossain and Shahana Sultana. My home district is Jhenaidah. I am married to Dr. Moubina Jakelin Bari. I have passed SSC exam from B.A.F. Shaheen College Dhaka in 2000 and HSC exam from Notre Dame College in 2002. I have been graduated from Bangladesh University of Engineering and Technology (BUET) in Electrical & Electronic Engineering with honours. I have accomplished MSc with distinction in Strategic Innovation Management from University of Sussex, UK.

I have got many awards for my excellence in academic, professional and literary fields. I received ‘Director General Award’ for securing 1st position in the rigorous and competitive Professional Induction Course for Cadre Officials of Bangladesh, conducted by National Institute of Mass Communication (NIMC), under Ministry of Information. I obtained ‘Award for Excellence’ from Notre Dame College for outstanding result (19th in order of merit) in HSC exam. I was also awarded ‘Best Merit Trophy of Air Force Chief’ from B.A.F. Shaheen College Dhaka for extraordinary result (12th in order of merit) in SSC exam.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (12%)
4 stars
4 (25%)
3 stars
7 (43%)
2 stars
3 (18%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Imran Hosen.
1 review1 follower
March 10, 2022
জীবন ঘনিষ্ঠ উপন্যাস।দারুণ
Profile Image for Imam Abu Hanifa.
115 reviews26 followers
August 21, 2017
নিশান একজন বেকার যুবক। টিউশনি করে তার খরচ চলে। প্রচন্ড ভালবাসতো রেখা নামের একটি মেয়েকে। কিন্তু সবার সুখ বেশিদিন স্থায়ী হয় না। নিশানেরও হলো না। একটা দুর্ঘটনায় মারা গেলো রেখা। রেখা মারা গেলেও নিশানের ভালবাসা জীবিত। সে প্রায়ই দুর্ঘটনাস্থলে দাড়িয়ে থাকে। চেষ্টা করে কষ্টকে ভুলে থাকতে।
মিতু একটি বিবাহিত মেয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখলে যেকোনো মানুষ জেলাস হতে পারে। তার মত এত সুখে কেউ নেই। কিন্তু বাস্তব জীবনে? তার মত কষ্টে খুব কম মানুষ আছে। জিসানের সাথে বিয়ে হলেও তার প্রতি কোনো ভালবাসা নেই মিতুর। তার মনের অবস্থা জিসান ও জিসানের পরিবারের বাইরে কেউ জানে না।
আখি অতি রূপবতী একটি মেয়ে। নিশানের ছাত্রী আখি। মনেমনে নিশানকে পছন্দ করে। বিভিন্ন উদ্ভট প্রশ্ন করে নিশানকে বিব্রত করে দেয়।
মাসুদ নিশানের সবচেয়ে কাছের বন্ধু। বন্ধু মহলে সে পিরীতআলি নামে পরিচিত। সে ঘনঘন ব্রেকাপ করে আর রিলেশন করে।
এই ছিলো মোটামুটি চরিত্র পরিচিতি আর তাদের কিছু কর্মকান্ড। এবার একটু নিশানের কথা বলি।
হঠাৎ একদিন নিশানের কাছে ফোন আসে। এক মেয়ে ফোন দেয়। নাম 'রে'। নিশান তার ভালবাসার মানুষ রেখাকেও সংক্ষেপে 'রে' বলে ডাকত। এই মেয়েটার কথা বলার ধরনও রেখার মত। অথচ দাবী করছে সে রেখার বন্ধু। নিশান ভাবলো তার হেলুসিনেশন হচ্ছে। কিন্তু রে তাকে নিয়মিত ফোন করে। আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। কি হবে নিশান আর রে'র সম্পর্ক? আদৌ কি রে কোনো জীবিত মানুষ নাকি নিশানের কল্পনা?
কি হবে মিতু আর জিসানের জীবনে? এভাবেই কি মিতু অসুখি থাকবে নাকি তার জীবনে সুখ আসবে?
আখি আর মাসুদেরই বা কি হবে। জানতে চাইলে বইটি পড়ে ফেলুন।

পাঠপ্রতিক্রিয়াঃ গ্রুপে এই বইয়ের উপর একটা ছোট্ট রিভিউ দেখে পড়তে খুব বেশি ইচ্ছা করছিলো না। কিন্তু যতই পড়েছি ততই আগ্রহ বেড়েছে। প্রায় প্রত্যেকটা চরিত্রের জন্য মায়া হইছে। লেখক এখানে শুধু একজনের কাহিনীই লিখেন নাই বরং পার্শ চরিত্রগুলোও মন ছুয়েছে। তবে মিতু নামক মেয়েটার উপর একটু রাগ হইছে। কিছুটা তার মত চরিত্রের একজন মানুষের সাথে বাস্তব জীবনে পরিচয় আছে। সেটা অবশ্য কাকতালীয়। এই বইতে অনেকগুলো ডায়লগ ছিলো যেগুলো খুব ভাল লাগছে। একটা মজার আইডিয়া আছে যেটা পড়ে অনেক্ষন হাসছি। বলা হচ্ছিল, 'লোকাল বাসে মহিলা সিট পিছনে দেওয়া উচিত। তাহলে বাসের গেটে ভিড় লাগবে না।'
পুরোটা বইটা পড়ার পড়ে ফিনিশিং ছিলো অসাধারন। ফিনিশিং এর জন্য পুরো গল্পের স্বাদটাই বদলে গেছে। ২০১৫ সালের বেস্ট সেলার বই। পড়ে দেখতে পারেন। আশাকরি সময়টা খারাপ কাটবে না।
Profile Image for Neel.
39 reviews3 followers
February 6, 2016
লিখেন ভালই তবে আরো ভাল হতে পারত। আশাকরি পরের বই আরো ভাল হবে।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.