প্রথম অংশে এথেন্সে বিচারের সময় সক্রেটিসের জাবানবন্দী যেখানে সক্রেটিস তার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ খন্ডন করেছে আর দ্বিতীয় অংশের ক্রিটো যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সক্রেটিস পালানোর সুযোগ পেয়েও পালায়নি রাষ্ট্রের আইন ভাঙবে না বলে এই দুইটা অংশই দুর্দান্ত। তৃতীয় অংশে সক্রেটিসের বিষ পানে মৃত্যুর দৃশ্য মন খারাপ করে দেওয়ার মত, তবে এর আগে আত্মা, দেহ, পূর্ণজন্ম, পৃথিবী, আকাশ, নদী, পর্বত এই গুলো নিয়ে দর্শনের নামে আলোচনা পুরোই আপঝাপ গাবগাছ টাইপের। শেষ দুই অংশে প্রেম আর সাহস নিয়ে সক্রেটিস এমন প্যাঁচানো প্যাঁচালো যে তা আর্জেন্টিনার ওর্তেগার কথা মনে পড়িয়ে দিল, পেনাল্টি বক্সের সামনে পুরো সময় ধরে ড্রিবলিং করে কোনো গোল নাই।