Brischik 9 by Riju Ganguly is a gripping Bengali crime thriller exploring dark underbelly, where fate, obsession, secrets, and relentless investigation collide to uncover shocking truths, hidden pasts emerge.
বাংলা সাহিত্যে মৌলিক রহস্য, হরর এবং ক্রাইম থ্রিলারের একটি অন্যতম প্ল্যাটফর্ম এই 'বৃশ্চিক' সিরিজ।
একাধিক লেখকের লেখনীতে সাজানো একটি থ্রিলার সংকলন। বইটিতে স্থান পাওয়া গল্প ও বড়গল্পগুলোতে অপরাধ জগতের অন্ধকার দিক, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, এবং অতিপ্রাকৃতিক বা গা ছমছমে রহস্যের মেলবন্ধন দেখা যায়। গল্পগুলোর মূল উপজীব্য হলো মানুষের তীব্র মোহ, লুকিয়ে থাকা অতীত, রহস্যময় অপরাধ এবং সেই অপরাধের কিনারা করতে গিয়ে তদন্তকারীদের সামনে উঠে আসা কিছু চমকে দেওয়ার মতো সত্যি। প্রতিটি গল্পেই লেখকের নিজস্ব স্টাইল এবং প্লটের বুনন রয়েছে।
সংকলনের সব কটি গল্পের মান সমান নয়। দুই-একটি গল্পের শেষটা কিছুটা তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে বলে মনে হলো, কিছু গল্পের পটভূমি ও থিম কিছুটা চেনা ছকের বলে মনে হতে পারে।
সংক্ষিপ্তভাবে বলতে গেলে- ক্ষত, ড্যানিয়েল ফিরে এলো, ত্রাসের কীট, বাঁকা চাঁদ, মৃত লুব্ধক, এই নরদেহ ভালো লেগেছে। বাকিগল্পগুলো সেরকম জমেনি বা কাহিনীর অভাব মনে হয়েছে। এই সংকলনের একটা দুর্বল দিক হলো বেশিরভাগ গল্প শুধুই ক্রাইম বা psychological থ্রিলার, যেখানে গল্পের প্লট, কাহিনীতে একঘেয়েমিতা লাগতে পারে। ১-২ টো গোয়েন্দা গল্প আছে, যেগুলো আমার সেরকম ভালো লাগেনি। এর আগে বৃশ্চিক ১ আর ৮ পড়েছি, সেইসব সংকলনের ভয়ের element এই সংকলনে অনেকটাই missing