Jump to ratings and reviews

কবিতাসমগ্র #1

কবিতাসমগ্র ১

396 pages, Hardcover

First published January 1, 2015

Loading...
Loading...

About the author

Srijato

60 books94 followers
Srijato Bandopadhyay (born 21 December 1975 in Kolkata), is an eminent poet of the Bengali younger generation. He won the Ananda Puroskar in 2004 for his book Udanta Sawb Joker: All Those Flying Jokers. He has also attended a writer's workshop at the University of Iowa.

His notable works include Chotoder Chiriyakhana: The menagerie for kids (2005), Katiushar golpo: Tales untold (2006), Borshamongol : The monsoon epic (2006), Okalboisakhi: Storms unprecedent (2007), Likhte hole bhodrobhabe lekho: Write politely, if you have to (2002), Ses Chithi: Last Letter (1999), Bombay to Goa (2007), Coffer namti Irish : Irish Coffee (2008), Onubhob korechi tai bolchi : Revealing the feeling (1998).

Having worked as journalist, he is now on the editorial board of the magazine "Prathama". He lived at Garia and spend his childhood at Kamdohari, Narkelbagan.

Srijato is the grandchild of classical vocalist Sangeetacharya Tarapada Chakraborty and nephew of musician and the Khalifa of Kotali Gharana Pandit Manas Chakraborty; his mother is also a classical vocalist Gaan Saraswati Srila Bandopadhyay.

Other than poetry he has also penned the lyrics of many popular playbacks in several movies like Autograph (2010 film,)Jaani Dyakha Hawbe, c/o Sir (2013 film),Mishawr Rawhoshyo,Iti Mrinalinee, charulata, Abosheshe etc.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (25%)
4 stars
2 (25%)
3 stars
4 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Tiyas.
487 reviews165 followers
December 23, 2024
শ্রীজাতকে চিনতাম না।

বা চিনতাম বোধহয়। টিভির পর্দায়। সিনেমার ক্যামিওতে। ফেসবুকের দেওয়ালে। বিতর্কিত খবরে। অনেকগুলো শ্রীজাতকে হরবকত দেখতে পেতাম আমি। যেন বহুরূপী মানুষের আনুষাঙ্গিক বিশ্বরূপ। যেন মাপা শব্দের চাপা দেখনদারি। ভালো লাগেনি কোনোদিনও। পৃষ্ঠ-স্তর ভেদ না করে দেখতে বসলে যা হয়। জাজমেন্টাল হয়ে বিরক্তি পোষা আশ্চর্যের কিছু নয়।

উপরন্তু, আমি। আমি ও আমার তালকানা পঞ্চ-ইন্দ্রিয়। যা সব ফেলে, এক কবির পরিচয় খুঁজে বেড়াতো আস্তাকুঁড়ের ভেতর। সাথে আমার সেই (অনুনগত) কবিতা বিরূপ মন। যেই দিয়ে, কুড়িয়ে বাড়িয়ে, গানের কথায় মাঝেমধ্যে খুঁজে পেতাম 'শ্রীজাতকিশোর'এর দেখা। তবে, সেই পাওয়াতে ফারাক অনেক। তফাৎ ভারী বিস্তর। সেটুকু বোঝার কমন-সেন্স তখনও ছিল। এখনও আছে।

সন্ধেবেলা সন্ধে নামে শহরময়
দরজাগুলোয় বাদুড়ঝোলা হাজার লোক
ঝমঝমিয়ে ট্রেন চলে যায় সোনারপুর
জীবন তো এর ভেতর দিয়েই লিটল ম্যাগ —
থার্ড প্রুফেও ছাপার ভুল অজস্র।


অগত্যা, আজকের এই হঠাৎ প্ররোচিত সমগ্র সফর। অজ্ঞ পাঠকের ঘড়ি-ধরে কবিতা পাঠ। তবে, সাত-সাতটি কাব্যগ্রন্থ ও একগুচ্ছ অপ্রকাশিত কবিতার রিভিউ করা আমার সাধ্যি নয়। ওসব আলোচনা আরও বিদগ্ধ পাঠকে করবেন। আমি সেই দলেতেও নেই। আমার হিসেব আরও সহজ। আমি বুঝি ভালো লাগা। আর বুঝি ছন্দোবদ্ধ কথার খেলা। বিশুদ্ধ, বুদ্ধিমান শ্রীজাতীয় ওয়ার্ডপ্লে। আপাত অর্থে ননসেন্স ও পাগলাটে কথাবার্তার ভিড়ে হাসি-খেলার সজীব অনুদান।

ভালো লাগে, কবির কলমে ব্যাঙ্গোর্থক স্যাটায়ার। সাথে, রুক্ষ পচনশীল সমাজের প্রতি সেল্ফ-অ্যাওয়ার বক্রোক্তি। কোথাও তিনি ভীষণ মোহগ্রস্ত। কখনো বাঙ্ময়। কখনো স্মৃতিমেদুর। কখনও বা তপ্ত, একা প্রেমিক-সমান। এই যে ভ্যারাইটি। নিজেকে নিয়ে ভাঙচুরের সহজাত প্রবৃত্তি। পারিপার্শ্বিক নামক ইকোসিস্টেম সেচে জাগলিংয়ের স্বচ্ছ খেল! এখানেই লেখকের কবিতা নিয়ে আমার উচ্ছ্বসিত হতে বাধে না। বাধ সাধে না সামান্য আঁতেল হতে।

টুকরো হয়ে ছড়িয়ে গেছে আলো
একখানা কাচ ভেঙেছিলাম মোটে
মুকুট থেকে খসে পড়ছে পালক
বিষ মেশানো ঠান্ডা শরবতে...
হাত-পা ভারী, অন্যরকম আয়েশ
শুকনো পাতা উড়ছে হাওয়ার চোটে...
আজ দেখছি, তোমার পায়ে-পায়ে
ছেড়ে যাওয়াও শিল্প হয়ে ওঠে


সমগ্রাকারে পড়তে বসার সুবিধা আরও। এতে পকেটের আরাম। আবার সমান্তরালই, পাওয়া যায়, কবিতা রচনার সময়োচিত বিবর্তন। কাব্যশৈলীর যাবতীয় রুটম্যাপ!

তাই শুরুর তিনটে কি চারটে বইয়ের সাথে, শেষের তিনটের পার্থক্য অনেক। 'শেষ চিঠি'-র প্রাচীন সিরিয়াস কবি ভয় পাওয়ায় রীতিমত। আবার 'দু’-চার কথা'-র শ্রীজাতর সাথে দু-এক ঘন্টা গল্প করতে মন চায় ভীষণ। মধ্যিখানেতে দেখা পাই, কবির অনুসন্ধানী মেজাজ। অডিশন মঞ্চে, কম্পাস রোপণ। নিজেই নিজের লেখনীর রঙ চেনার ব্যাকুল প্রচেষ্টা। কালি-কলমের আদরে, অনুকূল শব-ব্যবচ্ছেদ। যার প্রভাব গিয়ে পরে শেষপাতে, 'উড়ন্ত সব জোকার' বা 'কাতিউশার...' হৃদয়ে। চড়ুইভাতি করি, এক আলাদা মজারু শ্রীজাতের সান্নিধ্যে।

এই তো পাওনা। ভালো কটা কবিতা পড়ার পাশাপাশি, লেখকের লার্ভা থেকে প্রজাপতি হয়ে ওঠার গল্পেই রঙিন এই বই। আমার ভয় কাটানোর প্রাথমিক পাঠ। যা হয়তো বা সর্বাঙ্গসুন্দর নয়, তবুও আধুনিক কবিতার হিসেবে এক চমৎকার অন্ত্যমিল!

অনেক দেখা বাকি। তুমি আমায় সবে চিনছ
যার দিনেরবেলা ঝুট ঝামেলা, রাতেরবেলা নীলচোখ...
তবু দেড়হাজারি মাইনেয় আমি তোমার মন পাইনে
উলটে হেসে মাসের শেষে ধার নিয়েছি তিনশো
চিনবে, ধীরে সুস্থে।
তুমি চাইলে পারো পুষতে,
আমি ওপর-ওপর প্রভুভক্ত, ভেতর-ভেতর হিংস্র!


(৩/৫ || ২০২৪)
Profile Image for Harun Ahmed.
1,832 reviews552 followers
November 21, 2022
৩.৫/৫
সমগ্রের প্রথম চারটি কাব্যগ্রন্থ - শেষ চিঠি, দু চার কথা, অনুভব করেছি তাই বলছি, লিখতে হলে ভদ্রভাবে লেখো' ঠিক শ্রীজাতসুলভ নয়। অর্থাৎ আমরা যে প্রাণোচ্ছল ও গীতিময় কবিকে চিনি তার নমুনা এসব লেখায় অনেকটাই অনুপস্থিত । কবির কাব্যকৃতির প্রস্তুতিপর্বের স্বাক্ষর হিসেবে অবশ্য কাব্যগ্রন্থগুলো মূল্যবান। শ্রীজাত যে কারণে বরণীয় তার সব লক্ষণ উপস্থিত "উড়ন্ত সব জোকার" এ। এই বইটা তাকে কবি হিসেবে খ্যাতি ও জনপ্রিয়তা দান করে এবং তার কবিতার ভবিষ্যৎ গতিপথ ঠিক করে দ্যায়। শ্রীজাত ছন্দের জাদুকর। শ্রীজাত প্রবলভাবে সমকালীন ও চিরকালীন। শ্রীজাত সতত নিরীক্ষাপ্রবণ। তার কবিতার আপাত অর্থহীন শব্দস্রোতের মাঝে হঠাৎ উঁকি দ্যায় বিস্ময়কর কোনো পঙক্তি (যা পুরো কবিতার মোচড় ঘুরিয়ে দ্যায়), ঠাট্টা ও ব্যঙ্গের আড়ালে নিহিত থাকে নিবিড় বেদনা। সমকালকে তার রূপ রস গন্ধসহ তিনি ধারণ করেছেন ( সবক্ষেত্রে সফল হননি যদিও)। উড়ন্ত সব জোকার, ছোটদের চিড়িয়াখানা ও কাতিউশার গল্প - কাব্যগ্রন্থত্রয়ীতে শ্রীজাত নিয়ে এসেছেন আনকোরা নতুন স্বর, শৈলী ও উপলব্ধি যা আমাদের মুগ্ধ করে।
আমাদের কালের স্বনামধন্য একজন কবির উদ্ভব, বিকাশ, উন্মোচন, শক্তি, সীমাবদ্ধতা সবই ধরা রইলো এই সমগ্রে।

(২২ নভেম্বর, ২০২২)
Profile Image for Zabir Rafy.
329 reviews17 followers
October 23, 2025
খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে, বুকে হেঁটে, গড়িয়ে, দৌড়িয়ে
ঝাঁকে ঝাঁকে বয়ে আসছে মধুর অথচ সর্বনাশা
কাকে কী বারণ করব, মানা করব কোন যুক্তি দিয়ে
মানুষের কাজে লাগে সবরকমের ভালবাসা।

°
বেশ ভালোই লাগে শ্রীজাতের কবিতা।
Displaying 1 - 3 of 3 reviews