What do you think?


Masud Rana #186,187
অশান্ত সাগর
ঘনিষ্ঠ এক বন্ধুর সাহায্যের আবেদনে সাড়া দিল মাসুদরানা-বাড়াল সহযােগিতার হাত। যেতে হলাে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, এক বিশেষ মিশন নিয়ে-উদ্দেশ্য, ওখানকার কয়েকটি দ্বীপের আশপাশের গভীর সমুদ্রে তল্লাশি চালিয়ে খুঁজে বের করবে অত্যন্ত মূল্যবান এক শিলাখণ্ডের আবিষ্কৃত মজুদ। রানা কল্পনাই করতে পারেনি এ-কাজ করতে গিয়ে কত দুঃখ ছিল কপালে । একদিকে শত্রুপক্ষ, অন্যদিকে রুদ্র প্রকৃতি, ফ্যালকন আইল্যান্ড চারদিকে একের পর এক বিস্ফোরিত হতে শুরু করেছে অসংখ্য ডুবাে আগ্নেয়গিরির জ্বালামুখ । ফাদে আটকা পড়ে গেছে জাকারান্ডা-দিশে হারিয়ে ফেলেছে মাসুদ রানা।
199 pages, Paperback
First published January 1, 1992
About the author
Qazi Anwar Hussain
599 books379 followersকাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।
কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
October 23, 2020
প্রকৃত রেটিং ৩.৫। ভিন্টেজ রানার ফ্লেভার, এ্যাডভেঞ্চার, সি মাইনিং, সুন্দরী নারী, প্রতিশোধ আর রানার ফ্রি হ্যান্ড লড়াই সবমিলিয়ে জমজমাট বই। খালি আফসোস প্রতিশোধটা বেশি যুতসই হল না, সামনাসামনি কমান্ডোদের ফাইট শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। বিজ্ঞানি রিচার্ড ওয়াকারকেও একদম নবিশ মনে হল। কমান্ডো আযমের চরিত্রটাও ভালো লেগেছে, বেশ কাজের।
August 20, 2023
মাসুদ রানা সিরিজের এই বইটা আমার কাছে ভালো লেগেছে। সাগরের মাঝে অভিযান বেশ ভালো লেগেছে। শুরু কিংবা এন্ডিং সবই ভালো ছিলো, জাস্ট ব্যপ্তিটা আরেকটু বাড়ানো থাকলে ভালো লাগলো।
Displaying 1 - 3 of 3 reviews




