Jump to ratings and reviews
Rate this book

Masud Rana #188,189,190

শ্বাপদ সংকুল

Rate this book

Paperback

First published January 1, 1992

Loading...
Loading...

About the author

Qazi Anwar Hussain

599 books380 followers
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।
কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
35 (34%)
4 stars
40 (39%)
3 stars
20 (19%)
2 stars
5 (4%)
1 star
1 (<1%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Rakib Hasan.
515 reviews88 followers
June 12, 2021
মাসুদ রানা সিরিজের আরো একটা দুর্দান্ত বই।
Profile Image for Shadin Pranto.
1,533 reviews594 followers
November 29, 2021
আবার আফ্রিকা, আবার উইলবার স্মিথ সাহেব। রানা সিরিজের অন্যতম সেরা এই বইটি উইলবার স্মিথের 'এ টাইম টু ডাই' বইয়ের আ্যডপশন। মূল বইটি একখানা মাস্টারপিস। তাই 'শ্বাপদ সংকুল' ও একবসায় পড়ার মতো বই।

রানার বৃদ্ধ বন্ধু ইউএসের ধনকুবের ম্যানুয়েল রিভেরা ও তার রূপসী কন্যা মনিকা রিভেরা এসেছে জিম্বাবুয়েতে। উদ্দেশ্য পিতার শিকার করবে এবং কন্যা অসুস্থ পিতাকে সঙ্গ দেবে। রানা তাদের সঙ্গী। এক অতিকায় হাতিকে দেখে শিকার করার বাসনা জাগল ম্যানুয়েল রিভেরার। অথচ হাতি পালিয়ে গেছে পাশের দেশ মোজাম্বিকে। যেখানে বামপন্থি ও ডানপন্থিদের মধ্যে চলছে ভয়ংকর গৃহযুদ্ধ। এমনকি একদল শিকারি চাইছে অতিকায় হস্তীটিকে বধ করতে।

বন্ধুর সাধ পূরণ করতে রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে মোজাম্বিকে প্রবেশ করল রানা। হাতির পিছু নিতে দিয়ে তারা বিদ্রোহীদের হাতে ধরা পড়ল। সেই বিদ্রোহীদের নেতা জেনারেল কিটিকিটি বাওনা, যে বাওনার এক কান রানা জিম্বাবুয়ের স্বাধীনতা যুদ্ধের সময় কেটে নিয়েছিল। সাক্ষাৎ শয়তান বাওনার হাত থেকে মনিকা রিভেরাকে মুক্ত করতে হলে সরকারের সুরক্ষিত সোভিয়েট হেলিকপ্টার চুরি করে আনতে হবে নতুবা মরতে হবে। কোনটি করবে রানা? জেনারেল বাওনাকে কী বিশ্বাস করা যায়?

বেশ আ্যকশনধর্মী বই। পড়তে দারুণ লেগেছে। শেষ পাতা পর্যন্ত সাসপেন্সের রেশ ছিল।
Profile Image for Ali.
11 reviews7 followers
November 27, 2023
আফ্রিকার গনগনে আগুনে কিংবদন্তির এক হাতি শিকারে এসে মোজাম্বিকের গৃহযুদ্ধে আটকা পড়লো মাসুদ রানা। শক্তিশালী হিন্দ গানশিপ দখল করার জন্য ব্ল্যাকমেইল করলো তাকে পুরনো শত্রু আফ্রিকান এক জেনারেল, প্রেমিকাকে জিম্মি করে। কিন্তু গানশিপ দখল করলেই কি আসলে মুক্তি মিলবে? তুমুল অ্যাকশন, অসাধারণ অ্যাডভেঞ্চার আর শিকার কাহিনীর মিশেল। ওয়ান অফ দ্যা বেস্ট ইন দ্যা সিরিজ।
Profile Image for Joy OKIMURO.
46 reviews6 followers
January 27, 2017
Another Masterpiece in Masud Rana series! পারফেক্ট একটি থ্রিলার। সব সময়ের প্রিয় একটি বই। মাই রেটিং ৮.৫/১০
Profile Image for Arman Hafiz.
315 reviews
March 29, 2017
অসাধারণ একটা গল্প। পারফেক্ট থ্রিলার। ভালো লেগেছে।
Displaying 1 - 5 of 5 reviews